Ibn Kathir — Ibn Kathir 10
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ৩৪৮ তাফসীরে ইব্‌ন কাছীর জান্দালের হাতে দিতে চাইলেন, যেন সে উহা দ্বারা এক আঘাতে পিতার ইহ লীলা শেষ করিয়া দেয়। কিন্তু আবু জান্দাল (রা) পিতার দেহে হাত তুলিতে পারিলেন না। সন্ধিনামা সমান্ত হইল, হুযুর (সা) হরম এলাকায় সালাত আদায় করিতেছিলেন। আর হালাল হওয়ার ব্যাপারে চিন্তাযুক্ত ছিলেন। ক্ষণকাল পর রাসূলুল্লাহ্‌ সো) দণ্ডায়মান হইয়ী বলিলেন, “হে লোক সকল! তোমরা কুরবানী কর এবং হলক কর ।” কিন্তু কেহই উঠিল না। রাসূলুল্রাহ্‌ (সা) পুনরায় অনুরূপ বলিলেন। এইবারও কেহই দাঁড়াইল না। তিনি আবারো অনুরূপ বলিলেন কিন্তু এইবারও কেহই উঠিল না। অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) হযরত উম্মে সালমা (রো)-এর নিকট গিয়া বলিলেন, “উম্মে সালামা! লোকদের কি হইল?” উম্মে সালমা (রা) বলিলেন, “ইয়া রাসূলাল্রাহ্‌! আপনি তো জানেন, তাহাদের মনে আজ কত দুঃখ! আপনি তাহাদিগের কাউকে কিছু না বলিয়া সোজা আপনার কুরবানীর পশুর নিকট যাইয়া উহা কুরবানী করুন এবং হলক করুন । আপনার দেখাদেখি হয়ত অন্যরাও করিতে শুরু করিবে ।' রাসূলুল্লাহ্‌ (সা) কাহারো সাথে কথা না বলিয়া স্বীয় পশুর নিকট যাইয়া উহা কুরবানী করিলেন। অতঃপর বসিয়া হলক করিলেন। বর্ণনাকারী বলেন, অতঃপর সাহাবায়ে কিরাম উঠিয়া কুরবানী করিতে লাগিল ও হলক করিতে লাগিল। অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) সেখান হইতে প্রস্থান করিয়া অর্ধেক পথ অতিক্রম করিয়া মক্কা ও মদীনার মধবর্তী স্থানে পৌছার পর সুরা আল ফাত্হ নাষিল হয়| | ইমাম আহমদ (র) এই হাদীসটি এইভাবেই বর্ণনা করিয়াছেন। অনুরূপভাবে ইউনুস ইব্‌ন বুকাইর এবং যিয়াদ বুকায়ী (র) আবূ ইসহাক রে) হইতে এই হাদীসটি হুবহু বর্ণনা করিয়াছেন ।. অনুরূপভাবে তিনি যুহ্রী (র) সুত্রেও এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম বুখারী (র)-ও স্বীয় সহীহ গ্রন্থে এই হাদীসটি আরো দীর্ঘায়িত করে অত্যন্ত চমৎকারভাবে বর্ণনা করিয়াছেন। বর্ণনাটি নিম্নরূপঃ শুরুর অধ্যায়ে বলেন, আব্দুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ রে) .... মিসওয়ার ইব্‌ন মাখরামাহ্‌ ও মারওয়ান ইবৃন হাকাম (রা) হইতে বর্ণিত। তাহারা বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) হুদাইবিয়ার দিন এক হাজার কয়েকশত সাহাবী লইয়া রওয়ানা হইলেন। যুলহুলাইফায় পৌঁছিয়া তিনি কুরবানীর পশুর গলায় চিহ্ লাগাইলেন ও উমরাহ্‌র জন্য ইহরাম বাধিলেন এবং খোজাআ গোত্রের এক ব্যক্তিকে সংবাদ সংগ্রহের জন্য গুপ্তচর বানাইয়া প্রেরণ করেন । গাদীরুল আশতাত নামক স্থানে পৌঁছার পর গুপ্তচর আসিয়া সংবাদ দিল যে, কুরাইশরা সৈন্য সমাবেশ করিয়াছে এবং প্রত্যন্ত অঞ্চল হইতে গোত্রাধিপতিদিগকে একত্রিত করিয়াছে । তাহারা আপনার উপর আক্রমণ করিয়া যুদ্ধ করিবার জন্য এবং আপনাকে মক্কা প্রবেশ হইতে বাধা প্রদান করিবার জন্য দৃঢ় সংকল্প করিয়াছে।

— পৃষ্ঠা ৩৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।