Ibn Kathir — Ibn Kathir 10
/ ٧٥٣
📝 نص 📖 PDF

001119115 'সুরা ফাত্হ ৩৪৭ তৎক্ষণাৎ বনু খোজাআ দীড়াইয়া বলিল, আমরা রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে চুক্তিবদ্ধ হইলাম । আর বনু বকর কুরাইশদের সাথে চুক্তিবদ্ধ হওয়ার কথা ঘোষণা করিল। শর্তসমূহের মধ্যে ইহাও ছিল যে, আপনি এই বৎসর মন্কায় প্রবেশ না করিয়াই ফিরিয়া যাইবেন, আগামী বছর সাথীদের লইয়া আসিয়া তিনদিন মক্কায় অবস্থান করিতে পারিবেন। একজন আরোহীর নিকট সাধারণত যে পরিমাণ অস্ত্র থাকে সেই পরিমাণ অন্ত্রই সাথে রাখিতে পারিবেন । তলোয়ার কোষবদ্ধ থাকিবে । রাসূলুল্লাহ্‌ (সা) চুক্তিনামা লিখিতেছেন। ইত্যবসরে সুহাইল ইব্‌ন আমরের পুত্র আবু জান্দাল (রা) লৌহ শৃংখলাবদ্ধ অবস্থায় মক্কা হইতে পলায়ন করিয়া রাসূলুল্লাহ্‌ (সা)-এর খেদমতে উপস্থিত হইয়াছেন। অপরদিকে সাহাবায়ে কিরাম (রা) রাসূল (সা)-এর স্বপ্নের ভিত্তিতে বিজয়ের নিশ্চিত বিশ্বাস লইয়া মদীনা হইতে বাহির হইয়াছিলেন। কিন্তু যখন দেখিলেন যে, মক্কায় প্রবেশ না করিয়া:বায়তুন্লাহ্‌ যিয়ারত না করিয়া কাফিরদের সাথে সন্ধি করিয়া ফিরিয়া যাইতে হইবে -এবং রাসূলুল্লাহ্‌ (সা) অনিচ্ছা সত্বেও সন্ধি চুক্তিতে স্বাক্ষর করিতেছেন, উহাতে তাহাদিগের মন ভাঙ্গিয়া গেল এবং তাহারা অস্থির হইয়া পড়িলেন। এইখানেই তাহাদের দুঃখের পরিসমান্তি ঘটিল না। সদ্য আগত নও মুসলিম আবু জান্দালকে দেখিয়া সুহাইল ইব্‌ন আমর ক্ষিপ্ত হইয়া তাহার. মুখে সজোরে একটি চপেটাঘাত করিয়া বলিল, মুহাম্মদ, সন্ধি চুক্তিতে স্বাক্ষর করিবার পর আবু জান্দাল তোমার নিকট আগমন করিয়াছে । অতঃপর চুক্তি অনুসারে তাহাকে ফেরত দাও। রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন, হ্যা, তুমি সত্যই বলিয়াছ। সুহাইল ইব্‌ন আমর আবু জান্দালের জামার কলার ধরিয়া রওয়ানা হইল আর আবু জান্দাল উচ্চম্বরে চিৎকার করিয়া বলিতে লাগিল,ওহে মুসলিম সম্প্রদায়! তোমরা কি আমাকে মুশরিকদের নিকট ফিরাইয়া দিতেছ? হায়রে! মুসলমান হওয়ার অপরাধে তাহারা আমার উপর অত্যাচার করিবে । ইহাতে মুসলমানদের দুশ্চিন্তা ও তাহাদের ব্যথা বহুগুণে বাড়িয়া গেল। রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, 'আবু জান্দাল! ধৈর্যধারণ কর এবং মর্ধাদা লাভের আশায় থাক। আন্মাহ্‌ তা'আলা তোমার জন্য এবং তোমার মত অন্যান্য অসহায় দুর্বল মুসলমানদের জন্য রাস্তা খুলিয়া দিবেন। আমি কুরাইশ সম্প্রদায়ের সাথে সন্ধি করিয়াছি। এই সন্ধির ভিত্তিতে তোমাকে তাহাদিগের নিকট ফেরত পাঠাইতেছি। আমি তো চুক্তি ভঙ্গ করিয়া বিশ্বাসঘাতকতা করিতে পারি না।' হযরত উমর (রা) আবু জান্দাল (র)-এর পাশাপাশি হাটিতে লাগিলেন এবং বলিলেন, 'আবু জান্দাল! তুমি ধৈর্যধারণ কর, উহারা তো মুশরিক । তাহাদিগের এক এক জনের রক্ত কুকুরের রক্তের ন্যায়। 'উমর (রা) তরবারীর হাতলটি সন্তর্পণে আবূ

— صفحة ٣٤٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.