0০011191115 ৩৪৬ তাফসীরে ইব্ন কাছীর উমর (রা) বলিলেন, তাহা হইলে কেন আমরা আমাদের ধর্মের কাজে দুর্বলতা ও হীনমন্যতা প্রকাশ করিব? আবু বকর (রা) বলিলেন, সর্বাবস্থায় তাহার রোসুলের) সিদ্ধান্ত মানিয়া লও । আমি সাক্ষ্য দিতেছি যে, তিনি আন্মাহ্র রাসূল । উমর (রা), বলিলেন, আমিও সাক্ষ্য দিতেছি যে, মুহাম্মদ (সা) আল্লাহ্র রাসূল । অতঃপর তিনি রাসূলুল্লাহ্ সো)-এর নিকট আসিয়া বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আপনি কি আন্নাহ্র রাসূল নন?আমরা কি মুসলমান নই? উহারা কি মুশরিক নয়? রাসূলুল্লাহ্ সা) বলিলেন, হ্যা । উমর (রা) বলিলেন, তাহা হইলে কেন আমরা ধর্মের ব্যাপারে কাফিরদের নিকট দুর্বল হইতে যাইব? হুযুর (সা) বলিলেন, আমি আন্রাহ্র বান্দা ও তাহার রাসূল । আমি কিছুতেই আল্লাহ্র অবাধ্য হইতে পারিব না। তিনি আমাকে ধ্বংস করিবেন না। উমর (রা) বলিয়াছেন, সেই দিন আমি যাহা যাহা বলিয়াছিলাম, তাহার কারণে পরক্ষণে আমি ভীষণভাবে অনুতপ্ত হই। আল্লাহ্র কোন আযাব আসিয়া পড়ে কিনা, এই ভয়ে অবিরাম রোযা রাখিয়াছি। সালাত আদায় করিয়াছি, সদকা করিয়াছি এবং অনেক ক্রীতদাস আযাদ করিয়াছি । অতঃপর রাসূলুল্লাহ্ (সা) আলী (রা)-কে ডাকিয়া বলিলেন, “রাহমান রাহীম আল্রাহ্্র নামে লিখ”, সুহাইল বলিল, আমরা তো ইহা জানি না। বরং আপনি লিখুন, “তোমার নামে হে আল্লাহ্!" অতঃপর রাসূলুল্লাহ্ (সো) আলী রো)-কে বলিলেন, লিখ, 'তোমার নামে হে আল্লাহ্! ইহা আল্লাহ্র রাসূল মুহাম্মদ (সো) স্বাক্ষরিত চুক্তিনামা । সুহাইল বলিল, যদি আমরা এই সাক্ষ্য দেই যে, আপনি আল্লাহ্র রাসূল তাহা হইলে তো আমরা আপনার সাথে যুদ্ধ করিতাম না। বরং আপনি লিখুন, ইহা নিম্ন বর্ণিত শর্তে আবদুল্লাহ্ পুত্র মুহাম্মদ ও সুহাইল ইব্ন আমর কর্তৃক স্বাক্ষরিত সন্ধিনামা। সন্ধির শর্তসমূহ * দশ বছরের জন্য যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকিবে । এই সময়ে মানুষ শান্তি ও নিরাপত্তায় বসবাস করিবে, কাহারো উপর কেহ হস্তক্ষেপ করিবে না। * কুরাইশদের কেহ যদি অভিভাবকের অনুমতি ব্যতীত মুহাম্মদ (সা)-এর নিকট আসে তবে তাহাকে ফেরত দেওয়া হইবে না। | সন্ধির শর্তসমূহে ইহাও উন্লেখ করা হইয়াছিল যে, কেহ রাসূলুল্লাহ্ সো)-এর সাথে চুক্তিবদ্ধ হইতে চাহিলে হইতে পারিবে আর যদি কেহ কুরাইশদের সাথে চুক্তিবদ্ধ হইতে চায় হইতে পারিবে।
— পৃষ্ঠা ৩৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।