Ibn Kathir — Ibn Kathir 10
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সুরা ফাত্হ ৩৪৫ অতঃপর হুযূর (সা) মক্কায় পাঠাইবার জন্য হযরত উমর (রা)-কে ডাকিয়া পাঠাইলেন। উমর (রা) বলিলেন, ইয়া রাসৃলাল্লাহ্‌! আমাকে সাহায্য করিবার মত আমার আত্মীয়-স্বজন তথা বনু আদী গোত্রের কেহই সেখানে নাই ।.আমার আশংকা হয় যে, তাহারা আমাকে হত্যা করিয়া ফেলিবে । আমি যে কুরাইশদের শক্র উহা তাহারা ভালভাবেই জানে । আপনি উসমান ইব্ন আফ্ফান (রা)-কে প্রেরণ করুন। তিনি এই কাজে আমার চেয়ে অধিক উপযুক্ত। হুযূর (সা) উসমান (রা)-কে ডাকিয়া পাঠাইলেন এবং এই সংবাদ লইয়া তাহাকে কুরাইশদের নিকট প্রেরণ করিলেন যে, মুহাম্মদ (সা) যুদ্ধ করিবার জন্য নহে বরং আল্লাহ্‌র ঘর যিয়ারত করিবার জন্য আগমন করিয়াছেন। উসমান রো) রওয়ানা হইয়া গেলেন। মক্ায় প্রবেশ করিবার পর আবান ইব্‌ন সাঈদ ইব্ন আছ এর সঙ্গে তাহার সাক্ষাৎ হয়। তিনি বাহন হইতে অবতরণ করিয়া উসমান (রা)-কে সম্মুখে বসাইয়া নিরাপত্তার সাথে লইয়া গেলেন । উসমান (রা) বড় বড় কুরাইশ নেতাদের সাথে সাক্ষাৎ করিয়া তাহাদের নিকট মহানবী (সা)-এর পয়গাম পৌঁছাইয়া দিলেন। তাহারা উসমান রো)-কে বলিল (থাক এ সব কথা) তোমার যদি বায়তুল্লাহ্‌ তাওয়াফ করিবার ইচ্ছা থাকে, তুমি তাহা করিতে পার। উসমান (রা) বলিলেন, অসম্ভব! রাসূলুল্লাহ্‌ (সা) তাওয়াফ করিবার পূর্বে আমি কিছুতেই তাওয়াফ করিতে পারি না। তখন তাহারা উসমান (রা)-কে সেইখানেই বন্দী করিয়া ফেলে । এদিকে হুযূর (সা) শুনিতে পান যে, কুরাইশরা হযরত উসমান রো)-কে হত্যা করিয়া ফেলিয়াছে। | মুহাম্মদ (র) বলেন, যুহ্রী রে) আমাকে বলিয়াছেন যে, অতঃপর কুরাইশরা সুহাইল ইবৃন আমরকে হুযুর (সা)-এর নিকট প্রেরণ করে। তাহারা তাহাকে বলিয়া দিল যে, তুমি যাইয়া মুহাম্মদ (সা)-এর সাথে সন্ধি কর। কিন্তু তাহার এই বৎসর এমনিতেই চলিয়া যাইতে হইবে । ইহাতে কোন প্রকার নমনীয়তা দেখাইবে না। যাহাতে আরববাসী এই কথা বলিতে না পারে যে, মুহাম্মদ জোরপূর্বক মন্কায় প্রবেশ করিয়াছে আর আমরা তাহা প্রতিরোধ করিতে পারি নাই। সুহাইল ইবৃন আমর হুযুর (সা)-এর নিকট আসিল । তাহাকে আসিতে দেখিয়া হুযুর (সা) বলিলেন, কুরাইশরা সন্ধি করিবার জন্য এই লোকটিকে পাঠাইয়াছে। সুহাইল হুযুর সো)-এর নিকট আগমন করিবার পর দুইজনে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করিয়া সন্ধির সিদ্ধান্ত গ্রহণ করিলেন। | আলোচনা পর্ব সমাপ্ত হইল । এখন চুক্তিনামা লিপিবদ্ধ করিয়া লইলেই হয়। ইত্যবসরে হযরত উমর (রা) দৌড়াইয়া হযরত আবু বকর (রা)-এর নিকট আসিয়া উৎ্কণ্ঠার সাথে বলিলেন, ভাই আবূ বকর! উনি কি আল্লাহ্র রাসূল নহেন? আমরা কি মুসলমান নই? আবু বকর শান্তকণ্ঠে “হা” বলিয়া উত্তর দিলেন। ইবনে কাছীর ১০ম খণ্ড__8৪

— পৃষ্ঠা ৩৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।