Ibn Kathir — Ibn Kathir 10
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৩৪৪ ূ তাফসীরে ইব্‌ন কাছীর উরওয়া বলিল, আমার উপর যদি তোমার অনুগ্রহ না থাকিত, তাহা হইলে এখনই তোমার এই অপমানের প্রতিশোধ নিতাম । তবে উহার বিনিয়য়ে ইহা ছাড়িয়া দিলাম । অতঃপর উরওয়া হুযূর (সা)-এর দীড়ি ধরিয়া কি যেন বলিতে চাইল । মুগীরা ইব্‌ন শুবা তখন হুযূর (সা)-এর নিকট উপস্থিত ছিলেন । উরওয়ার এই বেআদবী আর ধৃষ্টতা দেখিয়া তিনি স্থির থাকিতে পারিলেন না। হাতে ছিল তাহার একটি লৌহদণ্ড। উহা দ্বারা তাহার হাতে আঘাত করিয়া তিনি বলিলেন, রাসূলুন্নাহ্‌ (সা)-এর দাড়ি মোবারক হইতে তোমার হাত সামলাও। আল্লাহ্র রাসূলের গায়ে হাত দিবার অধিকার তোমার নাই। উরওয়া বলিল, তুমি তো বদ যবান, কঠোর ও বক্র প্রকৃতির লোক । এই কথা শুনিয়া হুযুর (সা) একটু মুচকি হাসিলেন। উরওয়া জিজ্ঞাসা করিল, মুহাম্মদ, ইনি কে? রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, ইনি তোমার ভাতিজা মুগীরা ইবৃন শোবা। উরওয়া বলিল, বিশ্বাসঘাতক! গতকাল ব্যতীত ইতিপূর্বে কখনও তোমার মাথা ধুইয়াছ? অর্থাৎ মুসলমান হওয়ার পূর্বে তো তুমি পবিত্র হইতেও জানিতে না আর এখন এত বড় কথা!) অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) সাহাবীদের সাথে তাহার সম্পর্কে যে আলোচনা করিয়াছিলেন, তাহার সাথেও সে সম্পর্কে আলোচনা করিলেন। সাথে সাথে তিনি তাহাকে নিজের আগমনের হেতু সম্পর্কে অবহিত করেন। অতঃপর উরওয়া হুযূর (সা)-এর নিকট হইতে উঠিয়া গিয়া সাহাবায়ে কিরামদের . কার্যক্রম দেখিতে লাগিল । সে দেখিতে পাইল যে, হুযূর (সা) উযু করিলে সাহাবাগণ সেই উযুর পানি হাতে হাতে উঠাইয়া নেন। আল্লাহ্‌র রাসূল (সা) থুথু ফেলিলে উহা মাটিতে পতিত হইবার পূর্বে তাহারা তুলিয়া নেন। মাথার চুল উঠিয়া গেলে উহাও সযত্বে সংরক্ষণ করেন, শ্রদ্ধা ও ভক্তির এমন একটি দৃষ্টান্ত ইতিপূর্বে কখনও সে দেখে নাই। কুরাইশদের নিকট ফিরিয়া গিয়া উরওয়া বলিল, আমি কয়সর, কিসরা ও নাজ্জাশী প্রমুখ রাজা বাদশাহদের দরবারে যাতায়াত করিয়াছি। আল্লাহ্র শপথ! মুহাম্মদ (সা)-এর ন্যায় কোন বাদশাহ আর আমি দেখি নাই । মুহাম্মদ (সা)-এর অনুসারীরা আর সম্ভব নয়। অতএব তোমরা আরো ভাবিয়া দেখ। হুযুর (সা) ইতিপূর্বে খিরাশ ইব্‌ৃন উমাইয়া খোজায়ীকে নিজের ছা'লাব নামক উটে চড়াইয়া মক্কায় পাঠাইয়াছিলেন। মকায় প্রবেশ করিবার পর কুরাইশরা উটের পা কাটিয়া ফেলে এবং খিরাশকে হত্যা করিবার চেষ্টা করে। তবে নেতৃবৃন্দ নিষেধ করায় কোন প্রকারে প্রাণ লইয়া তিনি হুযূর (সা)-এর নিকট ফিরিয়া আসেন।

— পৃষ্ঠা ৩৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।