Ibn Kathir — Ibn Kathir 10
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা ফাত্হ ৩৪৩ লোকটি হুযূর (সা)-এর নিকট পৌঁছার পর মহানবী (সা) সাহাবাদিগকে যাহা বলিয়াছিলেন তাহাকে তাহাই বলিলেন । লোকটি ফিরিয়া গিয়া কুরাইশদিগকে ঘটনাটি খুলিয়া বলিল। তাহারা পুনরায় হালীস ইবৃন আলকামা কেনানীকে হুযূর (সা)-এর নিকট প্রেরণ করে । হুযুর (সা) তাহাকে আসিতে দেখিয়া বলিলেন, “এই লোকটি এমন সম্প্রদায়ের যাহারা আল্লাহ্‌কে শ্রদ্ধা করে । তোমরা কুরবানীর পশুগুলিকে লইয়া আস।” লোকটি দেখিতে পাইল যে, চতুর্দিক হইতে কুরবানীর পশুগুলি উঠিয়া আসিতেছে । দীর্ঘ আবদ্ধতার কারণে পশুগুলির পশম পর়্ন্ত উঠিয়া গিয়াছে। এই দৃশ্য দেখিয়া প্রভাবিত হইয়া রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে না যাইয়াই সে ফিরিয়া গেল। সে বলিল, হে কুরাইশ সম্প্রদায়! তাহাকে বাধা দান করা উচিত হইবে না। দীর্ঘ আবদ্ধতার কারণে পশুগুলির পশম উঠিয়া গিয়াছে। কুরাইশরা বলিল, তুমি মূর্খ বেদুঈন! কিছুই বুঝ না। তুমি এইখানে বসিয়া থাক। অতঃপর তাহারা উরওয়া ইবৃন মাসউদ সাকাফীকে প্রেরণ করে । রওয়ানা হইবার প্রাক্কালে সে বলিল, হে কুরাইশ সম্প্রদায়! এই যাবত তোমরা যাহাদিগকে মুহাম্মদ-এর নিকট পাঠাইয়াছিলে, তাহারা ফিরিয়া আসিবার পর তাহাদিগের সাথে কিরূপ ব্যবহার করিয়াছ, আমি সবই লক্ষ্য করিয়াছি। তোমরা তাহাদিগের সাথে দুব্বিহার করিয়াছ, তাহাদিগকে অপমান করিয়াছ, তাহাদিগের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়াছ ও তাহাদিগের সম্পর্কে মন্দ ধারণা পোষণ করিয়াছ। তোমরা আমার পিতৃতুল্য । বিপদের সময় আমি আমার অনুসারীদের লইয়া তোমাদের সাহায্যের জন্য আগাইয়া আসিয়াছি । তোমাদের জন্য আমি আমার জানমাল উৎসর্গ করিয়াছি । তাহারা বলিল, আপনি সত্যই বলিয়াছেন। আপনার প্রতি আমাদের কোন খারাপ ধারণা নাই। অতঃপর সে রওয়ানা হইয়া আসিয়া হুযুর (সা)-এর সম্মুখে উপবেশন করিয়া বলিল, মুহাম্মদ! আপনি কিছু লোক সং্রহ করিয়া জাতির ভাবমূর্তি ক্ষুণ্ন করিবার জন্য আসিয়াছেন। কুরাইশরা আজ দৃঢ় প্রতিজ্ঞ। ছোট ছোট শিশুরাও কৃত্তি পরিধান করিয়া বাহির হইয়াছে । আল্লাহ্র নামে তাহারা আজ অঙ্গীকারাবদ্ধ যে, আপনাকে তাহারা কোনরূপেই মন্কায় প্রবেশ করিতে দিবে না। শপথ আল্লাহ্র! আমি দেখিতেছি আগামীকাল যুদ্ধের সময় আপনার আশেপাশের এই লোকগুলি আপনাকে ছাড়িয়া চলিয়া যাইবে। আবু বকর (রো) তখন রাসূলুল্লাহ্‌ (সা)-এর পিছনে দণ্ডায়মান ছিলেন। গর্জিঁয়া উঠিয়া বলিলেন, “ওহে! লাত বুতের লজ্জাস্থান চুষিয়া খাও, আমরা কি রাসূলুল্লাহ্‌ (সা)-কে ত্যাগ করিয়া পলায়ন করিব?' উরওয়া বলিল, মুহাম্মদ, এই লোকটি আবার কে? হুযূর (সা) বলিলেন , ইনি আবু কোহাফার পুত্র ।

— পৃষ্ঠা ৩৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।