0০011191115 ৩৪২ | তাফসীরে ইব্ন কাছীর জানিতে পারিল যে, হুযূর (সা) রাস্তা পরিবর্তন করিয়া অন্য পথ ধরিয়াছে, তখন তাহারা দৌড়াইয়া কুরাইশ দলপতিদের নিকট যাইয়া এই সংবাদ পৌছাইল। এদিকে সানিয়াতুল মেরারে পৌছিবার পর হুযূর সো)-এর উদ্রী বসিয়া পড়িল। দেখিয়া লোকেরা বলাবলি করিতে লাগিল যে, রাসূলুল্লাহ্ (সা)-এর ্্রী ক্লান্ত হইয়া পড়িয়াছে। হুযুর (সা) বলিলেন, “না, নসর ইহা তাহার স্বভাবও নয়। হস্তী বাহিনীকে মক্কা প্রবেশ হইতে বাধা দানকারী সন্তাই উহাকে থামাইয়া দিয়াছেন। আল্লাহ্র শপথ! কুরাইশগণ আমার নিকট যাহা চাইবে আত্মীয়তা সম্পর্ক রক্ষার খাতিরে আমি তাহাই তাহাদিগকে দান করিব ।” : অতঃপর তিনি লোকদিগকে বলিলেন, “তোমরা অবতরণ কর।” লোকেরা বলিল, ইয়া রাসূলান্রাহ! এই উপত্যকায় কোথাও পানির নাম গন্ধ নাই। লোকেরা কিভাবে এইখানে অবস্থান করিবে? হুযুর (সা) তুনীর হইতে একটি তীর বাহির করিয়া একজন সাহাবীর হাতে দিলেন। তিনি তীরটি কুপের মাঝখানে গাড়িয়া রাখিবা মাত্র প্রবল রেগে পানির ফোয়ারা প্রবাহিত হইতে লাগিল । এমনিভাবে সকলের পানি সমস্যার সমাধান হইয়া গেল। হযুর (সা) সেইখানে স্থিরভাবে অবস্থান করিবার পর বুদাইল ইব্ন ওয়ারাকা খোজাআ গোত্রের কয়েকজন লোক লইয়া হুযুর (সা)-এর নিকট উপস্থিত হয়। হুযুর (সা) বিশ্র ইব্ন সুফিয়ানকে যাহা বলিয়াছিলেন তাহাকে তাহাই বলিলেন। ফিরিয়া গিয়া সে বলিল, “হে কুরাইশ সম্প্রদায়! মুহাম্মদ (সা)-কে লইয়া তোমরা খুব ভাবনায় পড়িয়া গিয়াছ দেখিতেছি। তিনি তো আসলে যুদ্ধ করিবার জন্য আসেন নাই । আল্লাহ্র ঘর যিয়ারত করিবার উদ্দেশ্যেই তিনি আসিয়াছেন। তোমরা আরো ভাবিয়া চিত্তিয়া সিদ্ধান্ত গ্রহণ কর। মুহাম্মদ ইব্ন ইসহাক (র) বলেন, যুহ্রী (র) বলিয়াছেন, বনু খোজায়ার কাফির-মুশরিক নির্বিশেষে সকলই রাসূলুল্লাহ্ (সা)-এর হিতাকাজ্জী ছিল। মক্কার কোন সংবাদই তাহারা রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট গোপন রাখিত না। কুরাইশরা বলিল, শুধুমাত্র বায়তুল্লাহ্ যিয়ারতের উদ্দেশ্যে আগমন করিয়া থাকিলেও এইভাবে হঠাৎ করিয়া তিনি মক্কায় প্রবেশ করিতে পারিবেন না। আরববাসীরা ইহাতে আমাদিগকে নিন্দা করিবে। অতঃপর তাহারা বনু আমির ইব্ন লুওয়াই গোত্রের মিকরায ইব্ন হাফস্কে হুযুর (সা)-এর নিকট প্রেরণ করে। তাহাকে দেখিবা মাত্র হুযুর (সা) বলিয়া উঠিলেন, “এই লোকটি বিশ্বাসঘাতক ।”
— পৃষ্ঠা ৩৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।