0০011191115 সূরা ফাত্হ ৩৪১ উবাই ইব্ন কাব (রো) বলিলেন, আপনি তো জানেন যে, আমি রাসূলুল্লাহ্ (সা)-এর দরবারে যাতায়াত করিতাম এবং আল্লাহ্ তা'আলা তাহাকে যাহা শিখাইতেন তিনি আমাকে উহা শিক্ষা দিতেন। এই কথা শুনিয়া হযরত উমর (রা) বলিলেন, বরং আপনার নিকটই ইল্ম ও কুরআন রহিয়াছে । তাই আল্লাহ্ ও তাহার রাসূল আপনাকে যাহা শিখাইয়াছেন আপনি তাহাই পাঠ করুন এবং শিক্ষা দিন। হুদাইবিয়া ও সন্ধির কাহিনী সম্পর্কে বর্ণিত হাদীসসমূহ _ ইমাম আহমদ রে) ....., মিসওয়ার ইবৃন মাখরামা রো) ও মারওয়ান ইব্ন হাকাম (রা) হইতে বর্ণনা করিয়াছেন, মিসওয়ার ইব্ন মাখরামা ও মারওয়ান ইব্ন হাকাম (রো) বলেন, রাসূলুন্মাহ্ (সা) যুদ্ধ করিবার জন্য নহে- বরং বায়তুল্নাহ যিয়ারতের উদ্দেশ্যে মদীনা ত্যাগ করেন। তাহার সাথে ছিল কুরবানীর সত্তরটি পশু । সংগী ছিল সাতশত । প্রতি দশজনের কুরবানীর জন্য একটি করে উট । উস্ফান নামক স্থানে পৌছার পর বিশ্র ইব্ন সুফিয়ান কা“বীর সাথে হুযূর (সা)-এর সাক্ষাৎ হয়। কাবী হুযুর (সা)-কে বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনার আগমনের সংবাদ পাইয়া কুরাইশরা আপনার সাথে যুদ্ধ করিবার প্রস্তুতি গ্রহণ করিয়াছে। তাহারা উটের ছোট ছোট বাচ্চাগুলিও সংগে করিয়া লইয়া আসিয়াছে । পরিধানে তাহাদের বাঘের চামড়া । যেইভাবেই হোক তাহারা আপনাকে মক্কায় প্রবেশ করিতে দিবে. না বলিয়া পণ করিয়াছে । ক্ষুদ্র একটি বাহিনীসহ খালিদ ইব্ন ওয়ালীদকে তাহারা “কুরাউল গামীমে' পাঠাইয়া দিয়াছে। রাসূলুল্লাহ্ (সা) বলিলেন, “হায়রে কুরাইশ! যুদ্ধই তাহাদিগকে খাইয়া ফেলিয়াছে। আমাকে বাধা না দিলে তাহাদের জন্য কতই না ভালো হতো । আমাকে পরাজিত করিতে পারিলে তাহাদের উদ্দেশ্য পূর্ণ হয় আর আল্লাহ্ যদি আমাকে বিজয় দান করেন, তাহা হইলে তাহারা দলে দলে ইসলাম ধর্মে প্রবেশ করিবে । তাহা না হইলে তাহারা যুদ্ধ করিবে । তাহাদের শক্তি আছে। কিন্তু কুরাইশরা কী মনে করে? আল্লাহ্র শপথ! তিনি আমাকে যে দীন লইয়া পাঠাইয়াছেন, তাহার জন্য আমি তাহাদের সাথে যুদ্ধ করিতে থাকিব । হয়ত আল্লাহ্ তা'আলা আমাকে বিজয় দান করিবেন নয়ত এই ঘাড় বিচ্ছিন্ন হইয়া যাইবে ।” অতঃপর তিনি হুমুয এর পিছন হইতে সানিয়াতুল মেরারগামী পথ ধরিয়া সম্মুখে অগ্রসর হইবার জন্য নিজ সৈন্যদিগকে নির্দেশ দিলেন। মক্কার নিম্নাঞ্চলে অবস্থিত হুদাইবিয়ার পথ ধরিয়া হুযূর (সা) সসৈন্যে চলিতে লাগিলেন। কুরাইশ বাহিনী যখন
— পৃষ্ঠা ৩৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।