Ibn Kathir — Ibn Kathir 10
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা ফাত্হ ৩৩৩ আমরা যাহা জানি, আমাদের এই সন্ধিনামায় তাহাই লিখুন। সে বলিল, লিখুন “তোমার নামে হে আন্নাহ্‌”, অতঃপর হুযূর (সা) লিখিলেন, £ “ইহা আল্লাহ্‌র রাসূল মুহাম্মদ (সা) ও মক্কাবাসীদের মধ্যকার স্বাক্ষরিত চুক্তিনামা।” কিন্তু এইবারও সুহাইল ইব্‌ন আমর হুযুর (সা)-এর হাত ধরিয়া ফেলিয়া বলিল, আপনি যদি আল্লাহ্‌র রাসূলই হইয়া থাকেন তাহা হইলে তো আমরা আপনার উপর বড় অত্যাচার করিয়া ফেলিয়াছি। আমাদের এই চুক্তিনামায় আমরা যাহা জানি আপনি তাহাই লিখুন । সুহাইল বলিল, লিখুন, ইহা মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ্‌-এর স্বাক্ষরিত চুক্তিনামা । ইত্যবসরে ত্রিশজন সশশ্ত্ মুশরিক যুবক অকস্মাৎ আসিয়া পড়িয়া আমাদের উপর ঝাঁপাইয়া পড়ে। হুযূর সো) তাহাদের বিরুদ্ধে বদদোয়া করিলেন । আল্লাহ্‌ তা“আলা তাহাদিগকে বধির বানাইয়া দিলেন। আমরা তাহাদিগকে পাকড়াও করিয়া লইয়া আসিলাম। হুযূর (সা) বলিলেন, “তোমরা কাহারো নিরাপত্তায় আসিয়াছ কি? অথবা বলিলেন, কেউ তোমাদিগকে নিরাপত্তা দিয়াছে-কি?”"তাহারা বলিল, না। অতঃপর হুযূর (সা) তাহাদিগকে ছাড়িয়া দিলেন। এই প্রসংগেই আল্লাহ্‌ তা'আলা ₹4১০ 52,219 ৮৫3০ ৮424315৫451 55 এবং তাহাদিগ হইতে তোমাদের হস্ত নিবারিত করিয়াছেন, মন্কায় তাহাদিগের উপর তোমাদিগকে বিজয়ী করিবার পর” নাযিল করেন। হুসাইন ইব্‌ন ওয়াকিদ-এর সৃত্রে ইমাম নাসায়ী রে) এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইব্‌ন জারীর (রে) ........ ইবন আবযা (রা) বর্ণনা করিয়াছেন ॥ ইবন আবযা (রা) বলেন, হুযূর (সা) কোরবানীর পশু (হাদী) লইয়া যখন যুলহুলাইফাতে পৌছিলেন, তখন উমর (রা) বলিলেন, “হে আল্লাহ্র রাসূল, আপনি এমন একটি সম্প্রদায়ের নিকট যাইতেছেন, যাহাদের সাথে আপনার দ্ন্দ-সংঘাত রহিয়াছে । অথচ আপনার কাছে না আছে কোন অস্ত্র, না আছে আত্মরক্ষার অন্য কোন সুব্যবস্থা! এই কথা শুনিয়া হুযুর (সা) লোক পাঠাইয়া মদীনা হইতে প্রয়োজনীয় অস্ত্র-শস্ত্র আনাইয়া লইলেন। অতঃপর মক্কার নিকটবর্তী হইলে মক্কার মুশরিকরা তাহাকে বাধা প্রদান করিয়া বলিল, আপনাকে মক্কায় প্রবেশ করিতে দেওয়া হইবে না । পরিশেষে হুযূর (সা) মিনায় অবস্থান করিলেন। ইত্যবসরে গুপ্তচর আসিয়া সংবাদ দিল যে, ইকরিমা ইব্‌ন আবু জাহ্‌ল পাচশত সৈন্য লইয়া আপনার উপর আক্রমণ করিবার জন্য রওয়ানা হইয়াছে। হুযূর (সা) খালিদ ইব্‌ন অলীদকে বলিলেন, “খালিদ! তোমার চাচাতো ভাই তো সৈন্য- সামন্ত লইয়া আসিতেছে ।” খালিদ (রা) বলিলেন, আমি আল্লাহ্‌ও তাহার রাসূলের তরবারী । (তখন হইতে তিনি “সাইফুল্লাহ্‌” তথা “আল্লাহ্র তরবারী” উপাধিতে ভূষিত হন)।

— পৃষ্ঠা ৩৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।