Ibn Kathir — Ibn Kathir 10
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ৩৩২ | তাফসীরে ইব্‌ন কাছীর মসজিদুল হারামের নিকট তাহারা মুশরিকদের সাথে যুদ্ধে লিপ্ত হয় নাই। বরং উভয় পক্ষকেই ধ্বংসের হাত হইতে রক্ষা করিয়াছেন এবং সন্ধির মাধ্যমে দুই পক্ষের মাঝে মীমাংসা করিয়া দিয়াছেন, যাহাতে মুমিনদের জন্য ইহকাল ও পরকালের অপরিসীম কল্যাণ নিহীত ছিল। | উপরে সালামা ইব্ন আকওয়া (রা) কর্তৃক বর্ণিত হাদীসে বলা হইয়াছিল যে, সাহাবাগণ সন্তর জন মুশরিককে বন্দী করিয়া হুযূর (সা)-এর খিদমতে উপস্থিত করিয়াছিলেন । হুযুর (সা) বলিয়াছিলেন, “তাহাদিগকে ছাড়িয়া দাও, যুদ্ধের সূচনা ও পুনরাবৃত্তি তাহাদিগের হইতেই হইতে দাও।' ত তাহাদিগের সম্পর্কেই আন্মাহ্‌ তা“আলা +$$০152420 4১০16221754 ওঠ ৩৬ “তিনিই তোমাদিগ হইতে তাহাদের হস্ত এবং তাহাদিগ হইতে তোমাদের হস্ত নিবারিত করিয়াছেন” আয়াতটি অবতীর্ণ করেন। ইমাম আহমদ রে) ..... আনাস ইব্‌ন মালিক (রা) হইতে বর্ণনা করিয়াছেন। আনাস ইব্ন মালিক (রা) বলেন, হুদাইবিয়ার দিন মক্কার আশিজন লোক অস্ত্র সঙ্জিত হইয়া জাবালুত তানয়ীমের দিক হইতে চুপিসারে অবতরণ করিয়া রাসূলুল্লাহ্‌ (সা)-এর দিকে ছুটিয়া আসে। টের পাইয়া হুযুর (সা) সাহাবাদিগকে সতর্ক করিয়া দিলেন। সাহাবাগণ উহাদের সকলকে গ্রেফতার করিয়া হুযূর (সা)-এর নিকট হাজির করেন। কিন্তু তিনি দয়া পরবশ হইয়া উহাদিগকে ক্ষমা করিয়া দিলেন ও মুক্ত করিয়া দিলেন। উহাদিগের সম্পর্কেই আল্লাহ্‌ তা'আলা ৮১০5১015512 256 451৩৯ ৫4০14১৬0101 ১৬৫ ০০ 84০ ৮১ “তিনিই মক্কায় তোমাদিগ হইতে তাহাদের হস্ত এবং তাহাদিগ হইতে তোমাদের হস্ত নিবারিত করিয়াছেন, উহাদিগের উপর তোমাদিগকে বিজয়ী করিবার পর” আয়াতটি অবতীর্ণ হয়। ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিযী ও নাসায়ী (র) এই হাদীসটি হাম্মাদ ইব্‌ন সালামা রে) সূত্রে বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ (র) ........ আব্দুল্লাহ্‌ ইবৃন মুগাফৃফাল মযানী (রা) হইতে বর্ণনা করিয়াছেনঃ আব্দুল্লাহ্‌ ইব্‌ন মুগাফ্ফাল (রা) বলেন, কুরআনে আল্লাহ্‌ যেই বৃক্ষের কথা উন্মেখ করিয়াছেন। একদিন আমরা সেই বৃক্ষটির গোড়ায় বসিয়াছিলাম। বৃক্ষের _ ডালগুলো হুযূর (সা)-এর পৃষ্ঠদেশ ছুইছুই করিতেছিল, আলী ইব্‌ন আবূ তালিব (রা) ও সুহাইল ইব্‌ন আমর হুযুর (সা)-এর নিকট উপস্থিত ছিলেন। হুযুর (সা) আলী (রা)-কে বলিলেন, “রাহমান, রাহীম আল্লাহ্‌র নামে লিখ” । কিন্তু সুহাইল হুযূর (সা)-এর হস্ত ধরিয়া ফেলিল এবং বলিল, “রাহমান, রাহীম আবার কে?" আমরা তো তাহা জানি না।

— পৃষ্ঠা ৩৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।