Ibn Kathir — Ibn Kathir 10
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 সুরা ফাত্হ ৩২৯ াপরপাগজগগলরনাপ 4 নি ১৩6৩৬ ও ২০. আল্লাহ্‌ তোমাদিগকে প্রতিশ্রুতি দিয়াছিলেন, যুদ্ধে লভ্য বিপুল সম্পদের, যাহার অধিকারী হইবে তোমরা । তিনি ইহা তোমাদিগের জন্য তৃরান্বিত করিয়াছিলেন এবং তিনি তোমাদিগ হইতে মানুষের হস্ত নিবারিত করিয়াছিলেন, যেন তোমরা কৃতজ্ঞ হও এবং ইহা হয় মু"মিনদিগের জন্য এক নির্দশন এবং আল্লাহ্‌ তোমাদিগকে পরিচালিত করেন সরল পথে । ২১. আরও বহু সম্পদ রহিয়াছে যাহা এখনও তোমাদিগের অধিকারে আসে নাই, উহা তো আল্লাহ্র নিকট রক্ষিত আছে । আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান । ২২. কাফিররা তোমাদিগের মোকাবিলা করিলে পরিণামে উহারা অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করিত, তখন উহারা কোন অভিভাবক ও সাহায্যকারী পাইত না। | ২৩. ইহাই আল্লাহ্র বিধান, প্রাচীনকাল হইতে চলিয়া আসিয়াছে; তুমি আল্লাহ্র এই বিধানে কোন পরিবর্তন পাইবে না । ২৪. তিনি মক্কা উপত্যকায় উহাদিগের হস্ত তোমাদিগ হইতে এবং তোমাদিগের হস্ত উহাদিগ হইতে নিবারিত করিয়াছেন, উহাদিগের উপর তোমাদিগকে বিজয়ী করিবার পর । তোমরা যাহা কিছু কর আল্লাহ্‌ তাহা দেখেন । তাফসীর £ ৮১১১৩ ০১১৫ ১০০১ 40114 “আল্লাহ্‌ তোমাদিগকে প্রতিশ্রুতি দিয়াছেন যুদ্ধে লভ্য বিপুল সম্পদের যাহার অধিকারী হইবে তোমরা ।” মুজাহিদ রে) বলেন, এই আয়াতে “যুদ্ধ লব্ধ বিপুল সম্পদ” দ্বারা হুযূর (সা) হইতে আজ অবধি যে সব সম্পদ গনীমতরূপে মুসলমানদের হস্তগত হইয়াছে উহাকে মিনা সারার আওফী চর আয়াতে খায়বার বিজয়ের কথা বলা হয় নাই বরং হুদাইবিয়ার সন্ধির কথা বলা হইয়াছে। ০ ০40301 ৪১৩ 2৫৩ “এবং তোমাদিগ হইতে মানুষের হস্ত নিবারিত করিয়াছিলেন ।” অর্থাৎ তোমাদিগের শত্রু সম্প্রদায় তোমাদিগের বিরুদ্ধে যে যুদ্ধ বিগ্রহ করিবার অশুভ উদ্দেশ্য মনে মনে পোষণ করিত, তাহাতে তাহারা সফলকাম হইতে পারে নাই এবং যেই সব মুশফিকরা যুদ্ধে অংশগ্রহণ না করিয়া ঘরে বসিয়া রহিয়াছিল, তাহারাও তোমাদের সন্তান-সন্ততি এবং স্ত্রী-কন্যাদের কোন ক্ষতিসাধন করিতে সক্ষম হয় নাই। ইবনে কাছীর ১০ম খণ্ড-_৪২

— পৃষ্ঠা ৩২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।