0০011191115 সূরা ফাত্হ ৩২৭ ১৮. মু*মিনরা যখন বৃক্ষতলে তোমার নিকট বায় “আত গ্রহণ করিল, তখন অবগত ছিলেন; তাহাদিগকে তিনি দান করিলেন প্রশান্তি এবং তাহাদিগকে পুরস্কার দিলেন আসন্ন বিজয়। ১৯. ও বিপুল পরিমাণ যুদ্ধে লভ্য সম্পদ যাহা উহারা হস্তগত করিবে, আল্লাহ্ পরাক্রমশালী, প্রজ্ঞাময় । তাফসীর ঃ বাবুল বৃক্ষের নীচে যে সব মু'মিন রাসূলুল্লাহ্ (সা)-এর হাতে বায়'আত করিয়াছিলেন, আল্লাহ্ তা'আলা তাহাদিগের সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করিতেছেন । ইতিপূর্বে আলোচনা করা হইয়াছে যে, বায়'আতকারীদের সংখ্যা ছিল এক হাজার চারশত । বৃক্ষটির নাম সামুরাঃ বা বাবুল। হুদাইবিয়া নামক স্থানে এই বায়'আত সংঘটিত হইয়াছে । ইমাম বুখারী রে) ..... আব্দুর রহমান (রা) বর্ণনা করেন। আব্দুর রহমান (রা) বলেন, আমি একদা হজ্জ করিবার জন্য মক্কা শরীফ গমন করি । একস্থানে একদল লোককে সালাত আদায় করিতে দেখিয়া জিজ্ঞাসা করিলাম, ইহা কোন্ মসজিদ? তাহারা বলিল, ইহা সেই বৃক্ষ যাহার নীচে হুযূর (সা) “বায়'আতে রিজওয়ান' গ্রহণ করিয়াছিলেন। অতঃপর আমি সায়ীদ ইবৃন মুসাইয়াব (রা)-কে এই সংবাদটি জানাইলাম। তিনি বলিলেন, আমার আব্বা আমাকে বলিয়াছেন যে, যাহারা হুজুর (সা)-এর হাতে বৃক্ষের নীচে বায়'আত করিয়াছিলেন আমিও তাহাদের একজন ছিলাম । তিনি বলিয়াছেন যে, বায়'আতের পরবর্তী বছর তথায় গিয়া আমরা আর সেই স্থানটি চিহিত করিতে পারিলাম না। সেই বৃক্ষটি আর খুঁজিয়া পাইলাম না।” সায়ীদ রে) বলেন, আমি আশ্চর্য হই এইজন্য যে, বায়'আত কালে যেসব সাহাবায়ে কিরাম (রা) তথায় উপস্থিত ছিলেন, তাহারাই এখন সেই স্থানটি চিনিতে পারেন না আর তোমরা দিব্যি চিনিয়া ফেলিয়াছ! তবে কি তোমরাই তাহাদের চেয়ে বেশি জান! ১$$15 ৮৪০1৪ “তাহাদিগের অন্তরে যাহা ছিল তিনি তাহা অবগত ছিলেন ।” অর্থাৎ আল্লাহ্ তা'আলা মুসলমানদের মনের সততা, অঙ্গীকার পালনের সদিচ্ছা, মান্যতা ও আনুগত্য সম্পর্কে অবগত ছিলেন। (১১৪ ৮৯৪14245025 ২১৫০ | 0১%$ “তাহাদিগকে তিনি দান করিলেন প্রশান্তি এবং তাহাদিগকে পুরস্কার দিলেন আসন্ন বিজয় ।” হুদাইবিয়ার সন্ধিই সেই আসন্ন বিজয়, যাহার বদৌলতে পরবতীতে মুসলমানরা অপরিমেয় কল্যাণ সাধন করে। খায়বর দখল, মক্কা বিজয় ও বিভিন্ন সাম্রাজ্য এই সন্ধির সুত্র ধরিয়াই মুসলমানদের হস্তগত হয় এবং ইহলৌকিক ও পারলৌকিক প্রভূত্ব কল্যাণ ও মর্যাদা লাভ করিয়া তাহারা সর্বশ্রেষ্ঠ জাতি ও শক্তিতে পরিণত হয় ।
— পৃষ্ঠা ৩২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।