0০011191115 সূরাফাত্হ 7 ৩২৫ ১. তাহারা হাওয়াজেন গোত্র । শু'বা আবু বিশ্র (র) সূত্রে সাঈদ ইব্ন জুবাইর কিংবা ইকরিমা কিংবা উভয় হইতে ইহা বর্ণনা করিয়াছেন । কাতাদা (র)-এর মতও ইহাই। ২. ছাকীফ গোত্র । এই মত যাহ্হাক (র) বর্ণনা করেন। ৩. বনু হানীফা । ইহা জুআইবির (র) বর্ণনা করেন। মুহাম্মদ ইব্ন ইসহাক (র) যুহরী রে) হইতে ইহা বর্ণনা করিয়াছেন । সায়ীদ এবং ইকরিমা (র) হইতেও অনুরূপ বর্ণনা রহিয়াছে। ৪. পারস্যবাসী । আলী ইব্ন আবূ তালহা (র), ইব্ন আব্বাস (রা) হইতে ইহা বর্ণনা করিয়াছেন। আতা, মুজাহিদ এবং ইকরিমা (র)-এর মতও ইহাই । কাব . আহবার (র) বলেন, তাহারা রোমবাসী ৷ ইবৃন আবূ লায়লা, আতা, হাসান ও কাতাদা (র) থেকে বর্ণিত আছে যে, তাহারা পারস্য ও রোমবাসী । মুজাহিদ রে) থেকে বর্ণিত আছে যে, তাহারা মূর্তিপূজক। তাহার থেকে আরেক বর্ণনায় আছে যে, তাহারা নির্দিষ্ট * কোন জাতি নয়- বরং যে কোন প্রবল শক্তিধর সম্প্রদায় । ইব্ন জুরাইজ রে) এইরূপ বর্ণনা করেন এবং ইবৃন জারীরের মতও ইহাই । 6 ৩9%০ আবু হুরায়রা (রা) বলিয়াছেন, নবী করীম (সা) বলিয়াছেন, এমন এক জাতির সহিত তোমরা যুদ্ধ না করা পর্যন্ত কিয়ামত সংঘটিত হইবে না, যাহাদের চোখ হইবে ছোট, নাক হইবে চেপ্টা আর মুখমণ্ডল হইবে ঢালের ন্যায় । সুফিয়ানের মতে, তাহারা হইল তুকীঁ। ইব্ন আবু উমর (র) ...... আবু খালিদ (র) হইতে বর্ণনা করেন, আবু হুরায়রা (রা) একবার আমাদের নিকট আগমন করিয়া রাসূলুল্লাহ্ (সা)-এর হাদীস 1512155 ০৮| 140০5 05 “তোমরা এমন এক জাতির মোকাবেলা করিবে যাহারা পশমের তৈরী পাদুকা ব্যবহার করিবে 1” -এর ব্যাখ্যা প্রসংগে বলিলেন, পশমের জুতা পরিধানকারী জাতি হইল যোদ্ধাজাতি অর্থাৎ কুদীগণ । ০৮০: 2 24515082 “তোমরা উহাদিগের সহিত যুদ্ধ করিবে অথবা তাহারা আত্মসমর্পণ করিবে ।'
— পৃষ্ঠা ৩২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।