0০011191115 ৩১৮ | তাফসীরে ইবৃন কাছীর বলিয়াছেন, হুদাইবিয়ার দিন আমরা চৌদ্দশত লোক ছিলাম । তখন রাসূলুল্লাহ্ (সা) আমাদিগকে বলিলেন, “তোমরা আজ পৃথিবীর শ্রেষ্ঠ লোক ।” জাবির (রো) বলেন, “আমার যদি চোখ থাকিত তাহা হইলে" আমি তোমাদিগকে বৃক্ষের সেই স্থানটি দেখাইয়া দিতাম ।” রাবী সুফিয়ান (র) বলেন, সেই স্থানটি সম্পর্কে খুব মতবিরোধ রহিয়াছে । ইমাম আহমদ (র) ...... জাবির (রা) হইতে বর্ণনা করিয়াছেন! জাবির (রা) বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলিয়াছেন, বৃক্ষের নীচে যাহারা বায়'আত হইয়াছে তাহাদের কেহই জাহান্নামে প্রবেশ করিবে না। ইব্ন আবূ হাতিম (র)...... জাবির (রো) হইতে বর্ণনা করিয়াছেন। জাবির (রা) বলিয়াছেন যে, রাসূলুল্লাহ্ (সা) বলিয়াছেন, বৃক্ষের নীচে যাহারা বায়'আত হইয়াছে তাহাদের কেউ দোযখে যাইবে না। লাল উটওয়ালা ব্যতীত সকলেই জান্নাতে প্রবেশ করিবে । আমরা তৎক্ষণাৎ দৌড়াইয়া গিয়া দেখিলাম যে, এক ব্যক্তি তাহার হারানো উটের অনুসন্ধান করিতেছে । আমরা তাহাকে বলিলাম, হতভাগা! চল রাসূল সো)-এর কাছে যাইয়া বায়'আত গ্রহণ কর। লোকটি বলিল, বায়'আত করার চাইতে হারানো উটের সন্ধান লাভ করাই আমার নিকট অধিক শ্রেয়। আব্দুল্লাহ ইবৃন আহমদ (র) ...... জাবির রো) হইতে বর্ণনা করিয়াছেন। জাবির (রা) বলিয়াছেন, রাসূলুল্লাহ্ (সা) বলিয়াছেন, কে আছ যে, '“সানিয়্যাতুল মেরারে' আরোহন করিবে? তাহার থেকে সেই বস্তু বিদূরিত হইয়া যাইবে যাহা বনী ইসরাঈলদের থেকে দূর হইয়াছিল। বলার পর সর্বাগ্রে বনু খাযরাজ গোত্রের এক সাহাবী উহাতে আরোহন করিলেন । তৎপর অন্যারা। অতঃপর তিনি বলিলেন, লাল উটের মালিক ব্যতীত তোমাদের প্রত্যেককেই ক্ষমা করিয়া দেওয়া হইবে । লোকটির নিকট আসিয়া আমরা তাহাকে বলিলাম, আস, তোমার জন্য রাসূলুল্লাহ্ (সা) ক্ষমা প্রার্থনা করিবেন। লোকটি বলিল, (দরকার নাই) তোমাদের সাথী আমার জন্য ক্ষমা প্রার্থনা করিবে তদপেক্ষা হারানো উদ্ট্রের সন্ধান লাভ করাই আমার পক্ষে শ্রেয়। বলিয়া লোকটি উট অনুসন্ধান করিতে লাগিল । ইমাম মুসলিম রে) ...... জাবির (রা) হইতে বর্ণনা করেন, তিনি বলেন, আমাকে উম্মে মোবাশশার সংবাদ দিয়াছেন যে, তিনি রাসূলুল্লাহ্ সো)-কে হাফসা রো)-এর নিকট বলিতে শুনিয়াছেন যে, বৃক্ষের নীচে যাহারা রাসূলুল্লাহ্ (সা)-এর হাতে বায়'আত হইয়াছে ইন্শাআন্মাহ্ তাহাদিগের কেহই জাহান্নামে প্রবেশ করিবে না। এই কথা শুনিয়া হাফসা (রো) বলিয়া উঠিলেন, হ্যা, জাহান্নামে প্রবেশ করিবেই তো। রাসূলুল্লাহ্ (সা) তাহাকে ধমক দিলে হাফসা (রা) ৯2) 31 4 $* 99 “তোমরা সকলেই উহাতে প্রবেশ করিবেই” আয়াতটি পাঠ করিলেন। উত্তরে হুযুর (সা) বলিলেন, আল্লাহ্
— পৃষ্ঠা ৩১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।