0০011191115 সূরা ফাত্হ | ৩১৭ সালামা (রা) বলেন, আমি তালহা ইব্ন উবায়দুল্লাহ্র খাদিম ছিলাম । তাহার ও তাহার ঘোড়ার পরিচর্যা করিতাম। তিনি আমার পানাহারের ব্যবস্থা করিতেন। আমি আমার পরিবার-পরিজন ও ধন-সম্পদ ত্যাগ করিয়া আল্লাহ্র পথে হিজরত করিয়াছি। যখন সন্ধি চুক্তি স্বাক্ষরিত হইয়া যায় এবং পরস্পর মেলামেশা শুরু হইয়া যায়, তখন আমি একটি গাছের নিচে গিয়া কাটা পরিষ্কার করিয়া গাছের গোড়ায় হেলান দিয়া উহার ছায়ার তলে শুইয়া পড়ি। অকম্মাৎ চারজন মুশরিক তথায় আসিয়া হুযূর (সা) সম্পর্কে ধৃষ্টতামূলক কথাবার্তা বলিতে লাগিলেন। তাহাদের আচরণে অতিষ্ঠ হইয়া আমি সেখান হইতে উঠিয়া অন্য একটি গাছের নীচে চলিয়া যাই। তাহারা তাহাদের অস্ত্র গাছের সাথে ঝুলাইয়া রাখিয়া শুইয়া পড়ে । ইত্যবসরে শুনিতে পাইলাম, কে যেন ডাকিয়া বলিতেছেন, হে মুহাজির সম্প্রদায়! হযরত দুহাইম (রা)-কে হত্যা করা হইয়াছে। আমি তরবারী হাতে লইয়া বৃক্ষ তলে ঘুমত্ত চার ব্যক্তির ঝুলন্ত অন্ত্রগুলো আয়ত্তে আনিয়া উহা একত্রিত করিয়া এক হাতে লইয়া অন্য হাতে তলোয়ার উত্তোলন করিয়া বলিলাম, আল্লাহ্র শপথ! যিনি মুহাম্মদ (সা)-কে সম্মান দান করিয়াছেন, তোমাদের যে মাথা উঠাইবে আমি তাহার মাথা উড়াইয়া দিব। অতঃপর আমি তাহাদিগকে হুযূর (সা)-এর নিকট লইয়া গেলাম। অপরদিকে আমার চাচা আমির (রা) আবলাত গোত্রের মিকরায নামক এক মুশরিককে ধরিয়া হুযুর (সা)-এর নিকট লইয়া আসে । এমনিভাবে আরো সন্তরজন মুশরিক হুযুর (সা)-এর কাছে নীত হয়। তিনি তাহাদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন, তাহাদিগকে ছাড়িয়া দাও, মন্দের প্রাপ্ত ও উহার পুনরুক্তি তাহাদেরই দায়িত্বে রহিল। রাসূলুল্লাহ্ (সা) তাহাদিগকে ক্ষমা করিয়া দিলেন । এই প্রসংগে আল্লাহ্ তাআলা ; 5০205১০1621 4১৩৯ 21০15১৯৮101 ৬৯৪ ৮০ ২৫০ ০৮5 “তিনিই কাফিরদিগের উপর তোমাদিগকে বিজয় দান করায় মক্কায় তাহাদের হাতকে তোমাদের হইতে এবং তোমাদের হাতকে তাহাদিগের হইতে বিরত রাখিয়াছেন।” | সহীহ্দ্ধয়ে আবূ আওয়ানা রে)... তারেক রে) সূত্রে সায়ীদ ইব্ন মুসাইয়াব রো) হইতে বর্ণিত হইয়াছে। সায়ীদ ইব্ন মুসাইয়াব (রা) বলেন, যাহারা বৃক্ষের নীচে হুযুর (সা)-এর হাতে বায়'আত হইয়াছিল আমার আব্বাও তাহাদের একজন ছিলেন৷ তিনি না, যেখানে হুযুর (সা) আমাদের বায় “আত গ্রহণ করিয়াছিলেন । আবু বকর হুমাইদী রে) ...... জাবির রো) হইতে বর্ণনা করিয়াছেন। জাবির (রা) বলেন, হুযূর (সা) যখন লোকদিগকে বায়'আতের জন্য আহ্বান করিলেন তখন আমি দেখিলাম যে, জাদ্দ ইব্ন কায়েস নামক এক ব্যক্তি তাহার উটের বগলের নীচে লুকাইয়া রহিয়াছে । ইব্ন জুরাইজের হাদীস হইতে ইমাম মুসলিম (র) এই হাদীসটি বর্ণনা করিয়াছেন । হুমাইদী রে) ...... জাবির (রা) হইতে আরো বর্ণনা করেন । তিনি
— পৃষ্ঠা ৩১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।