001119115 ৩১৬ তাফসীরে ইব্ন কাছীর জিজ্ঞাসা করিলাম, হে আবূ সালামা! তোমরা সেদিন কিসের উপর বায়“আত হইয়াছিলে? বলিলেন, মৃত্যুর উপর । ইমাম বুখারী (র).... সালামা (রা)-এর সূত্রে আরো বর্ণনা করিয়াছেন । সালামা (রা) বলেন, হুদাইবিয়ার দিন রাসূলুল্লাহ্ (সা)-এর হাতে বায়'আত হইয়া আমি একদিকে সরিয়া গিয়াছিলাম। হুযুর (সা) আমাকে বলিলেন, কি তুমি বায়'আত হইবে না? বলিলাম, আমি তো বায়'আত হইয়াছি। তিনি বলিলেন, আসো বায়'আত হও। আমি তাহার (সা) নিকট যাইয়া পুনরায় বায়'আত হইলাম। রাবী বলেন, আমি জিজ্ঞাসা করিলাম, হে সালামা! তুমি কিসের উপর বায় “আত হইয়াছ? বলিলেন, মৃত্যুর উপর। ইমাম মুসলিম (ে).... ইয়াধীদ ইবৃন আবু উবায়দ (রা) হইতে অন্য সুত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন। অনুরূপভাবে ইমাম বুখারী (রে)... আব্বাদ ইব্ন তামীম (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, তাহারা মৃত্যুর উপর বায়'আত হইয়াছে। ইমাম বায়হাকী (র) .... সালামা ইব্ন আকওয়া রো) হইতে বর্ণনা করিয়াছেন। সালামা ইব্ন আকওয়া (রা) বলেন, হুদাইবিয়ায় রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে আমরা এক হাজার চারশত লোক ছিলাম । তথাকার কৃপে পানি এত অল্প ছিল যে, পঞ্চাশটি বকরীও তৃপ্তি সহকারে পান করিতে পারে নাই। রাসূলুল্লাহ্ সো) কুয়ার কিনারায় বসিয়া দোয়া করিলেন, অথবা কুয়ার মধ্যে থুথু ফেলিলেন। ফলে পানিতে কুয়াটি কানায় কানায় ভরিয়া যায়। আমরা তৃপ্তি সহকারে পান করি এবং পশুপালকে পান করাই । অতঃপর রাসূলুল্লাহ্ (সো) বায়'আতের জন্য আমাদিগকে বৃক্ষের গোড়ায় আহবান করিলেন। আমি সর্বাগ্রে বায়'আত হইলাম । অতঃপর তিনি অন্যদের থেকে বায়“আত গ্রহণ করিলেন। পরিশেষে তিনি বলিলেন ঃ সালামা বায়'আত হও । আমি বলিলাম, “ইয়া রাসূলাল্লাহ! আমি তো সকলের পূর্বেই বায়'আত হইয়াছি। হুযুর সো) বলিলেন, আবারো হও । সালামা বলেন, দ্বিতীয়বার বায়'আত হওয়ার পর আমি নিরস্ত্র জানিতে পারিয়া হুযূর (সা) আমাকে একটি ঢাল প্রদান করিলেন। অতঃপর পুনরায় বায়'আত গ্রহণ করিতে শুরু করিলেন। সবশেষে তিনি আবারো বলিলেন, সালামা তুমি কি বায়'আত হইবে না? বলিলাম, “ইয়া রাসূলান্নাহ! সকলের আগে একবার, মাঝখানে একবার, মোট দুইবার বায়'আত হইয়াছি। হুযূর বলিলেন, আবারো হও । তখন আমি তৃতীয়বারের মত বায়'আত হইলাম। অতঃপর তিনি বলিলেন, সালামা তোমাকে যেই ঢালটি দিয়াছিলাম উহা কোথায়? বলিলাম, ইয়া রাসূলাল্লাহ! হযরত আমির রো)-এর সাথে আমার সাক্ষাৎ হয়। দেখিলাম যে, শক্রর আক্রমণ প্রতিরোধ করিবার মত তাহার কিছুই নাই । তাই উহা তাহাকে প্রদান করিয়াছি। শুনিয়া হুযুর (সা) হাসিয়া বলিলেন, তোমাকে দেখিতেছি সেই ব্যক্তির ন্যায় যে আল্লাহ্র নিকট দোয়া করিয়াছিল যে, “হে আল্লাহ আমাকে এমন একজন বন্ধু মিলাইয়া দাও যে আমার নিকট আমার প্রাণের চেয়েও প্রিয় হইবে।" অতঃপর মুশরিকদের প্রস্তাবে সন্ধিচুক্তি স্বাক্ষরিত হয়। .
— পৃষ্ঠা ৩১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।