(০0119 সুরা ফাত্হ ৩১৫ (সা) বলিলেন, কিসের বায়'আত গ্রহণ করিবে? আবু সিনান রো) বলিলেন, “আপনার অন্তরে যাহা আছে তাহার উপরে ।” ইনি হইলেন ওহবের পুত্র আবু সিনান আসাদী। ইমাম বুখারী রে) নাফি' হইতে বর্ণণা করিয়াছেন । নাফি' রে) বলেন, লোকেরা বলাবলি করে যে, আব্দুল্লাহ্ ইবন উমর (রা) উমর (রা)-এর আগে ইসলাম গ্রহণ করিয়াছেন। কিন্তু ব্যাপারটি তাহা নয় বরং হুদাইবিয়ার দিন হযরত উমর (রো) তদীয় পুত্র আব্দুল্লাহ্ (রা)-কে এক আনসারীর নিকট হইতে তাহার ঘোড়া আনিবার জন্য পাঠাইয়াছিলেন। হুযুর (সা) তখন বৃক্ষের নীচে বায়'আত করিতেছিলেন কিন্তু উমর (রা) উহা জানিতেন না। তিনি আপন মনে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করিতেছিলেন। আব্দুল্লাহ্ রো) টের পাইয়া আগে বায়'আত হইয়া তবে ঘোড়া আনিতে গেলেন । ঘোড়া লইয়া হযরত উমর (রা)-এর নিকট আসিয়া তাহাকে বায়'আতের সংবাদ দিলেন । তৎক্ষণাৎ তিনি যাইয়া হুযুর (সা)-এর হাতে বায়'আত হন। ইহাকেই বিকৃত করিয়া লোকেরা বলে যে, আব্দুল্লাহ ইবন উমর (রা) উমর (রা)-এর আগে ইসলাম গ্রহণ করিয়াছেন । অতঃপর বুখারী (ে).... ইব্ন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, লোকেরা পৃথক পৃথকভাবে বিভিন্ন বৃক্ষের নীচে বিশ্রাম গ্রহণ করিতেছিলেন। হঠাৎ তাহারা চতুর্দিক হইতে দৌড়াইয়া আসিয়া হুযুর (সা)-এর নিকট জড়ো হইতে লাগিল । দেখিয়া হযরত উমর (রো) ব্যাপার কি অবগত হওয়ার জন্য পুত্র আব্দুল্লাহ্ (রা)-কে পাঠাইলেন। তিনি আসিয়া দেখিলেন, লোকেরা হুযূর (সা)-এর হাতে বায়'আত হইতেছে। ফলে তিনিও বায়'আত হইয়া উমর (রোা)-কে সংবাদ দিলেন। তৎক্ষণাৎ তিনিও আসিয়া বায়'আত হইলেন। লাইস (র).... আবূ যুবাইর (র)-এর সূত্রে জাবির (রা) হইতে বর্ণনা করিয়াছেন । জাবির (রো) বলেন, হুদাইবিয়ার দিন আমরা এক হাজার চারশত ছিলাম । আমরা হুযূর (সা)-এর হাতে বায়'আত হই। হযরত উমর (রা) তখন হুযুর (সা)-এর হাত ধরিয়া ছিলেন। বাবুল বৃক্ষের নীচে এই বায়'আত পর্ব অনুষ্ঠিত হয়। জাবির (রা) বলেন, মৃত্যুর উপর নয় বরং যুদ্ধ ক্ষেত্র হইতে পলায়ন করিব না-_-এই মর্মে বায়'আত হইয়াছিলাম । ইমাম মুসলিম (র) কুতাইবা (র) হইতে হাদীসটি বর্ণনা করেন। মুসলিম (র) .... মাকিল ইব্ন ইয়াসার (রা) হইতে বর্ণনা করিয়াছেন! মাকিল ইব্ন ইয়াসার (রা) বলেন, সেদিন হুযুর (সা) যখন বায়'আত গ্রহণ করিতেছিলেন আমি তখন গাছের একটি ভাল হুযুর (সা)-এর মাথার উপর তুলিয়া ধরিয়াছিলাম। সংখ্যায় ছিলাম আমরা এক হাজার চারশত । আমরা মৃত্যুর উপর নয় বরং রণাঙ্গন হইতে পলায়ন না করার উপর বায়'আত হইয়াছিলাম। ইমাম বুখারী (র).... সালামা ইব্ন আকওয়া (রা) হইতে বর্ণনা করেন। সালামা ইব্ন আকওয়া (রা) বলেন, আমরা বৃক্ষের নীচে রাসূলুল্লাহ্ সা)-এর হাতে বায়'আত হইয়াছিলাম। রাবী ইয়াধিদ বলেন, আমি
— পৃষ্ঠা ৩১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।