001119115 ৩১৪ | তাফসীরে ইবৃন কাছীর পলায়ন করিব না।' উপস্থিত সকল মুসলমানই বায়'আতের মাধ্যমে যুদ্ধ হইতে পলায়ন না করার অঙ্গীকারাবদ্ধ হইয়াছিলেন। একমাত্র সালামা গোত্রের জাদ্দ ইব্ন কায়েস এই বায়'আত হইতে বিরত থাকে । জাবির (রা) বলেন, আমি হলফ করিয়া বলিতেছি যে, ৮০- দেখিতেছি। | অতঃপর রাসূলুল্লাহ্ (সা) জানিতে পারিলেন যে, উসমান রো)-এর শাহাদাত সংক্রান্ত সংবাদটি সঠিক নয়। ইব্ন লাহীয়া (রা) আবুল আসওয়াদ (র)-এর সুত্রে উরওয়া ইব্ন যুবাইর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, উসমান (রা)-কে আটক করিয়া কুরাইশরা সুহাইল ইব্ন আমর হুয়াইতিব ইব্ন আব্দুল ওজ্জা, ও মিকরায ইব্ন হাফ্সকে রাসূলুল্লাহ্ সো)-এর নিকট প্রেরণ করে। তাহাদের উপস্থিতিতেই একদল মুসলমান ও একদল কাফিরের মাঝে বাদানুবাদ শুরু হইয়া যায়। এমনকি পরস্পর তীর এবং পাথর নিক্ষেপও করা হয়। ধীরে ধীরে সংঘাত বাড়তে থাকে । ইত্যবসরে রাসূলুল্লাহ (সা)-এর পক্ষ হইতে ঘোষণা করা হয় যে, জিবরাঈল (আ) অবতরণ করিয়া হুযুর (সা)-কে বায়'আত গ্রহণ করার আদেশ দিয়া গিয়াছেন। অতএব তোমরা আল্লাহ্র নামে বাহির হইয়া বায়'আত গ্রহণ কর। অনতিবিলম্বে মুসলিমগণ বৃক্ষের নীচে হুযুর (সা)-এর খেদমতে উপস্থিত হইয়া এই মর্মে বায়'আত করিল যে, তাহারা কখনও যুদ্ধ ক্ষেত্র হইতে পলায়ন করিবে না। ইহাতে মুশরিকদের অন্তরাত্মা কীপিয়া উঠে এবং তাহাদের নিকট যেসব মুসলমান বা বন্দী ছিলেন তাহাদিগকে ছাড়িয়া দিল এবং সন্ধি চুক্তির প্রস্তাব পেশ করিল। | বায়হাকী (র).... আনাস ইব্ন মালিক (রা) হইতে বর্ণনা করেন। আনাস ইব্ন মালিক (রা) বলেন, বায়'আতে রিজওয়ানের সময় হযরত উসমান (রা) রাসূলুল্লাহ্ (সা)-এর দৃূতরূপে মন্কায় গিয়া কুরাইশদের হাতে বন্দী ছিলেন। হুযূর (সা) বলিলেন, ' য়া আল্লাহ্! তুমি তো জানো যে, উসমান (রা) আল্লাহ্ তা'আলা ও আল্লাহ্র রাসূলের কাজে আবদ্ধ রহিয়াছে ।' বলিয়া তিনি স্বীয় এক হাত অপর হাতের উপর রাখিয়া উসমান রো)-এর পক্ষ হইতে বায়'আত করিলেন। সুতরাং উসমান (রা)-এর জন্য রাসূলুল্লাহ্ (সা)-এর হাত সর্বোত্তম হাত বলিয়া পরিগণিত হইল । ইব্ন হিশাম (রে)... ইব্ন উমর (রা) হইতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) নিজের এক হাতের উপর আরেক হাত রাখিয়া উসমান (রা)-এর পক্ষ হইতে এর বায়'আত গ্রহণ করিয়াছেন।, আব্দুল মালিক ইব্ন হিশাম নাহুবী (র) শা'বী (র) হইতে বর্ণনা করিয়াছেন, শাবী (র) বলেন, রাসূলুল্লাহ্ সো) লোকদিগকে বায়'আতের জন্য আহবান করিলে আবু সিনান আসাদী (রা) সর্বপ্রথম হুযূর (সা)-এর নিকট উপস্থিত হইয়া বলিলেন, “ইয়া রাসূলাল্লাহ! হাত বাড়াইয়া দিন, আপনার হাতে আমি বায়'আত গ্রহণ করিব । হুযূর
— পৃষ্ঠা ৩১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।