0০011191115 সুরা ফাত্হ ৩১৩ সত্তরটি উট । জাবির রো) বলিতেন যে, হুদাইবিয়ার দিন আমরা ছিলাম চৌদ্দ শত লোক। ইব্ন ইসহাকও এমনই বলিয়াছেন। অতএব ইহা তাহার ধারণা প্রসৃত বলিয়া পরিগণিত হইবে । কারণ সহীহ্ঘয়ে যাহা সংরক্ষিত আছে তাহাতে তাহাদের সংখ্যা এক হাজারের উর্ধে বলিয়া জানা যায়। এই এতিহাসিক বায় “'আতের কারণ মুহাম্মাদ ইবৃন ইসহাক ইব্ন ইয়াসার রে) সীরাত গ্রন্থে বলিয়াছেন, অতঃপর রাসূলুল্লাহ্ সো) হযরত উমর (রা)-কে মক্কায় পাঠানোর জন্য ডাকিয়া পাঠাইলেন, যেন তিনি কুরাইশ নেতৃবৃন্দকে রাসূলুল্লাহ্ (সা)-এর আগমনের হেতু সম্পর্কে অবহিত করেন। কিন্তু হযরত উমর (রা) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমার মতে এই কাজের জন্য হযরত উসমান (রা)-কে প্রেরণ করিলেই অধিক ভালো হয়। কারণ মক্কায় আদি ইবৃন কাব গোত্রে কেহ নেই যে, আমার সহযোগিতা করিবে । কুরাইশদের সাথে আমার শক্রতার কথা তো আপনার অজানা নয়। আপনি আবু সুফিয়ান ও কুরাইশ নেতৃবৃন্দের নিকট উসমান ইবৃন আফফান (রা)-কে পাঠাইয়া দিন, তিনি যাইয়া তাহাদিগকে এই সংবাদ জানাইবেন যে, আমরা যুদ্ধের জন্য নয় বরং বায়তুল্লাহ্ যিয়ারতের জন্য আসিয়াছি। উমর (রা)-এর এই পরামর্শ হুযূর (সা)-এর খুব মনপূত হইল । তাই তিনি উসমান (রা)-কে মক্কাভিমুখে পাঠাইয়া দিলেন। মক্কা প্রবেশের পর কিংবা তাহার পূর্বেই আবান ইব্ন সাঈদ ইবৃন আস-এর সাথে উসমান (রো)-এর সাক্ষাৎ হয়। তিনি উসমান (রা)-কে নিজের সম্মুখে বাহনের উপর উপবেশন করাইয়া নিজ দায়িতে নিরাপত্তার সাথে মক্কায় লইয়া গেলেন । এইভাবে তিনি আবু সুফিয়ান ও বড় বড় কুরাইশ নেতাদের নিকট পৌঁছিয়া হুযুর সো)-এর পয়গাম শুনাইলেন। তাহারা উসমান (রা)-কে বলিলেন, মনে চাইলে আপনি বায়তুল্লাহ্ তাওয়াফ করিতে পারেন। উসমান (রো) বলিলেন অসম্ভব! রাসূলুন্নাহ্ সো)-এর পূর্বে আমি আল্লাহ্র ঘর তাওয়াফ করিতে পারি না। এই কথা বলার. পর তাহারা উসমান (রা)-কে আটক করিয়া ফেলিল। এদিকে হুযূর (সো) ও মুসলমানদের মধ্যে গুজব রটানো হইয়াছে যে, কুরাইশরা উসমান (রা)-কে শহীদ করিয়া ফেলিয়াছে। ইব্ন ইসহাক (র) বলেন, আব্দুল্লাহ ইব্ন আবু বকর রো) আমাকে বলিয়াছেন যে, উসমান (রা) শহীদ হওয়ার সংবাদ শ্রবণ করার পর মহানবী (সা) বলিয়াছেন, “ইহার প্রতিশোধ না নিয়া এই স্থান ত্যাগ করিব না।' অতঃপর রাসূলুল্লাহ্ (সা) উপস্থিত জনতাকে সমবেত করিয়া তাহাদের থেকে বায়'আত নিলেন। একটি বৃক্ষতলে এই বায়'আত পর্ব অনুষ্ঠিত হয়, যাহা “বায়'আতে রিজওয়ান' নামে খ্যাত। লোকেরা বলাবলি করিত যে, হুযুর (সা) মৃত্যুর উপর বায়'আত নিয়াছিলেন। তবে জাবির রো) বলেন, না, মৃত্যুর উপর নয় বরং এই মর্মে বায়'আত গ্রহণ করা হইয়াছিল যে, “আমরা কেহ যুদ্ধ হইতে ইবনে কাছীর ১০ম খণ্ড_৪০
— পৃষ্ঠা ৩১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।