0০011191115 ৩১২ তাফসীরে ইব্ন কাছীর লাগিল। সকলেই স্বচক্ষে উহা দর্শন করে । এই হাদীসটি সংক্ষিপ্ত । ইহা অপেক্ষা বিস্তারিত বর্ণনায় বলা হইয়াছে যে, হুদাইবিয়ার দিন উপস্থিত সাহাবায়ে কিরাম (রা) প্রিপাসায় কাতর. হইয়া পড়িলেন। রাসূলুল্লাহ্ (সা) তুনীর হইতে একটি তীর বাহির করিয়া দিলে সাহাবায়ে কিরাম (রো) হুদাইবিয়ার কুপে উহা গাড়িয়া রাখিলেন। অনতিকাল পরেই প্রবলবেগে পানি উদগত হইতে লাগিল। ইহাতে সকলের পানি সমস্যার সমাধান হইয়া গেল। জাবির (রা)-কে জিজ্ঞাসা করা হইল, আপনারা সেদিন কতজন ছিলেন? বলিলেন, চৌদ্দশত । তবে সেদিন আমাদের লোক সংখ্যা ১ লাখ থাকিলেও সেই পানি সকলের জন্য যথেষ্ট হইত। সহীহ্দ্য়ে জাবির (রা) বর্ণিত এক বর্ণনায় সাহাবীদের সংখ্যা পনের শত বলিয়া উল্লেখ করা হইয়াছে । কাতাদা (রা)-এর সূত্রে ইমাম বুখারী (র) বর্ণনা করিয়াছেন, কাতাদা (র) বলেন, আমি সায়ীদ ইব্ন মুসাইয়াব (রা)-কে জিজ্ঞাসা করিলাম, আমি বায়'আতে রিজওয়ানে উপস্থিত সাহাবাদের সংখ্যা কত ছিল? বলিলেন, পনের শত । জিজ্ঞাসা করিলাম, জাবির (রো) তো চৌদ্দ শতের কথা বলেন? বলিলেন, আল্লাহ্ তাহাকে রহম করুন। তিনিই আমাদেরকে পনের শত বলিয়াছেন । বিরোধ নিরসন কল্পে বায়হাকী (র) বলেন, “জাবির (রা) প্রথম প্রথম পনের শতের কথাই বলিতেন কিন্তু পরবর্তীতে সংশয় সৃষ্টি হওয়ার পর চৌদ্দশত বলিয়া মত পেশ করেন।' আওফী (র) .... ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, টিন রায় রা বাতির বা) ররর রানার বর্ণনাটি সর্বাধিক প্রসিদ্ধ । বায়হাকী (র) ..... রা আবু সায়ীদ ইব্ন মুসাইয়াব (রা) বলেন, (বাবুল) বৃক্ষের নীচে রাসূলুল্লাহ্ সো)-এর সাথে আমরা চৌদ্দশত লোক ছিলাম। সালামা ইবৃন আকওয়া, মাকিল ইব্ন ইয়াসার ও বারা ইব্ন আধিব (রা)-এর বর্ণনায় চৌদ্দশত-এর উন্লেখই পাওয়া যায়। অনেক এঁতিহাসিকের মতও ইহাই। ইমাম বুখারী ও মুসলিম (র) শু“বা (র)-এর সূত্রে আমর ইব্ন মুররা রো) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইব্ন আবু আওফ' (রা)-কে বলিতে শুনিয়াছি যে, “সেইদিন বৃক্ষবাসীরা ছিলেন চৌদ্দশত। সেদিন মুহাজিরদের এক অষ্টমাংশই ছিল আসলাম গোত্রের ।' মুহাম্মদ ইব্ন ইসহাক রে) ..... মিসওয়ার ইব্ন মাখরামা ও শারওয়ান ইব্ন হাকাম রে) হইতে বর্ণনা করিয়াছেন, মিসওয়ার ইব্ন মাখরামা ও মারওয়ান ইব্ন হাকাম (রা) বলিয়াছেন, হুদাইবিয়ার বছর রাসূলুল্লাহ্ সা) যুদ্ধ বিগ্রহের উদ্দেশ্যে বাহির হন নাই বরং বায়তুল্লাহ যিয়ারতের উদ্দেশ্যে সাত শত লোক সাথে লইয়া বাহির হইয়াছিলেন। প্রতি দশজনের কোরবানীর জন্য সাথে একটি করে উট নিয়াছিলেন
— পৃষ্ঠা ৩১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।