001119115 ৩০৪ তাফসীরে ইবৃন কাছীর বাহনের উপর উপবিষ্ট ছিলেন। আমরা সকলে তথায় সমবেত হওয়ার পর মহানবী (সা) সুরা ফাত্হ তিলাওয়াত করিয়া সকলকে শুনাইলেন। অতঃপর একজন সাহাবী জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ্! ইহা কি বিজয়? রাসূলুল্লাহ্ (সা) বলিলেন, “হ্যা, যাহার হাতে মুহাম্মদের জীবন তাহার শপথ করিয়া বলিতেছি, অবশ্যই ইহা বিজয় ।” হুদাইবিয়ায় যাহারা উপস্থিত ছিল খায়বারকে তাহাদের মাঝেই বণ্টন করা হইয়াছে। খায়বরের সৈন্য সংখ্যা ছিল এক হাজার পাঁচশত তন্মধ্যে তিনশত ছিল অশ্বারোহী । মূল সম্পদকে আঠার ভাগ করিয়া অশ্বারোহীদিগকে দুইভাগ ও পদাতিক বাহিনীকে একভাগ প্রদান করিয়াছেন। ইমাম আবূ দাউদ (র) জিহাদ অধ্যায়ে মুহাম্মদ ইব্ন ঈসা (রে) হইতে তিনি মুজাম্মি ইব্ন ইয়াকুব (র) হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন । | ইমাম ইব্ন জারীর (র) ..... আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন। তিনি বলেন, হুদাইবিয়া হইতে ফিরিবার পথে রাত্রে এক জায়গায় আমরা অবতরণ করিয়া ঘুমাইয়া পড়ি । ঘুম হইতে জাগ্রত হইয়া দেখি যে, সূর্য উদয় হইয়া গিয়াছে। হুযুর (সা) তখনও ঘুমাইয়া রহিয়াছেন। তাহাকে জাগ্তত করিবার জন্য আমরা বলাবলি করিতেছিলাম। ইত্যবসরে তিনি নিজেই জাগিয়া গেলেন। বলিলেন, “তোমরা যাহা করিতেছিলে করিতে থাক । যে ব্যক্তি ঘুমাইয়া পড়ে কিংবা ভুলিয়া যায় সে এমনই করিয়া থাকে ।” বর্ণনাকারী বলেন, সেই সফরে হুযূর (সা)-এর উ্টরী হারাইয়া গিয়াছিল। অনেক খোজাখুঁজির পর দেখিতে পাইলাম যে, উহার রশি একটি বৃক্ষের সাথে আটকাইয়া রহিয়াছে । উদ্ত্রীটি ধরিয়া সেইখান হইতে আমি হুযুর (সা)-এর নিকট লইয়া আসিলে তিনি উহাতে আরোহন করিলেন । আমরা চলিতে লাগিলাম । ইত্যবসরে পথিমধ্যেই হুযুর (সা)-এর নিকট ওহী অবতীর্ণ হয়। রাবী বলেন, ওহী অবতীর্ণ হইলে হুযূর (সা) খুব কষ্ট অনুভব করিতেন। ওহী অবতরণ সমাপ্ত হওয়ার পর হুযুর (সা) আমাদিগকে বলিলেন যে, এই মাত্র আমার উপর ......... 11686105515 (নিশ্চয় আমি তোমাকে দিয়াছি সুস্পষ্ট বিজয়) নাধিল হইয়াছে। ইমাম আবু দাউদ, আহমদ ও নাসায়ী রে) জামে” ইবন শাদ্দাদ (র) হইতে অন্য সূত্রে এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। | ইমাম আহমদ (€র) ..... মুগীরা ইব্ন শুবা রো) হইতে বর্ণনা করিয়াছেন । মুগীরা ইব্ন শুবা (র) বলেন, তাহাজ্জুদ ও নফল সালাত পড়িতে পড়িতে হুযূর (সা)-এর পদদ্বয় ফুলিয়া যাইত । জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ্ আপনার পূর্বাপর যাবতীয় গুনাহ্ ক্ষমা করিয়া দিয়াছেন । উত্তরে তিনি বলিলেন, 1৫5 1১০ 2541 ১081 “আমি কি আন্নাহ্র কৃতজ্ঞ বান্দা হইব না?” (বুখারী, মুসলিম)
— পৃষ্ঠা ৩০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।