0০011191115 সুরা ফাত্হ ৩০৩ না। উমর (রা) বলেন, এই বেআদবীর কারণে আমার ব্যাপারে কোন ওহী অবতীর্ণ হইয়া যায় কিনা এই ভাবিয়া আমি সন্ত্স্ত হইয়া পড়িলাম। অবশেষে উটের পিঠে আরোহন করিয়া দ্রুত গতিতে সেই স্থান ত্যাগ করিলাম । ক্ষণকাল পরেই শুনিতে পাইলাম পিছন হইতে কে যেন আমাকে ডাকিতেছে। আমার ব্যাপারে কোন ওহী অবতীর্ণ হইয়াছে ভাবিয়া আমি ফিরিয়া গেলাম । উমর (রা) বলেন, যাওয়ার পর হুযুর (সা) বলিলেন ঃ গতরাতে আমার উপর এমন একটি সুরা অবতীর্ণ হইয়াছে যাহা আমার নিকট দুনিয়া ও তন্মধ্যস্ত যাবতীয় বস্তু হইতে উত্তম । অতঃপর তিনি 1:53 (21 রর (4১০ (3 41 আমাকে সুস্পষ্ট বিজয় দেওয়া হইয়াছে" তিলাওয়াত করিলেন। ইমাম বুখারী, তিরমিযী এবং নাসায়ী রে) ও মালিক (র)-এর বিভিন্ন সূত্রে এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। আলী ইবনুল মাদানী (র) বলিয়াছেন, ইহা মাদানী সনদ, তাহাদের ব্যতীত অন্য কাহারো নিকট এই সনদটি পাওয়া যায় না। ইমাম আহমদ রে) ..... আনাস ইবৃন মালিক (রা) হইতে বর্ণনা করিয়াছেন । আনাস ইব্ন মালিক (রা) বলেন, হুদাইবিয়া থেকে ফিরিবার পথে নবী করীম (সা)- এর উপর ০১15 29 443 ১০০৪৪০41011 ০8৯৭ “যেন আল্লাহ্ তোমার অতীত ও ভবিষ্যত ক্রটিসমূহ মার্জনা করিয়া দেন।” আয়াতটি অবতীর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ্ (সা) বলিলেন, আজ রাতে আমার উপর এমন একটি আয়াত অবতীর্ণ হইয়াছে যাহা আমার নিকট দুনিয়ার যাবতীয় বস্তু হইতে উত্তম । অতঃপর সাহাবায়ে কিরাম (রো) হুযুর (সা)-কে মুবারকবাদ জানাইয়া বলিলেন, আল্লাহ্ তা'আলা আপনার সাথে কি ব্যবহার করিবেন উহাতো বর্ণনা করিয়া দিয়াছেন কিন্তু আমাদের কি উপায় হইবে? অতঃপর ভিডি নি চুন ০৮১ সি ৬2] আয়াতটি অবতীর্ণ হয় | অর্থাৎ “আল্লাহ্ তা'আলা মু'মিন পুরুষ ও মুমিন নারীদিগকে জান্নাতে প্রবেশ করাইবেন। যাহার তলদেশে নির্বরমালা প্রবাহিত হয়, তথায় তাহারা চিরকাল থাকিবে এবং তিনি তাহাদিগের পাপমোচন করিবেন। আন্মাহ্্র নিকট ইহাই মহাসাফল্য ।” কাতাদা (র)-এর রিওয়ায়াত হইতে সহীহ্দ্ধয়ে এই হাদীসটি বর্ণনা করা হইয়াছে। ইমাম আহমদ রে) ..... মুজাম্মি ইব্ন হারিসা আনসারী (রা) হইতে বর্ণনা বলেন, আমরা হুদাইবিয়ায় উপস্থিত ছিলাম । ফিরিয়া আসিবার পথে দেখিতে পাইলাম যে, লোকেরা ইতঃস্তত ছুটাছুটি করিতেছে । জিজ্ঞাসা করা হইল যে, লোকদের কি হইয়াছে? তাহারা বলিল, রাসূলুল্লাহ্ সো)-এর উপর ওহী অবতীর্ণ হইয়াছে। তাই আমরা সকলে সমবেত হইয়াছি। হুযুর সো) তখন “কুরাউল গামীম” নামক স্থানে
— পৃষ্ঠা ৩০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।