001119115 ৩০২ তাফসীরে ইব্ন কাছীর তাফসীর ৪ ষষ্ঠ হিজরীর জিলকৃদ মাসে উমরাহ পালন করিবার জন্য রাসূলুল্লাহ্ (সা) মদীনা ত্যাগ করিয়া মন্কাভিমুখে রওয়ানা হইলেন। পথিমধ্যে হুদাইবিয়া নামক স্থানে মক্কার মুশরিকরা তাহাকে মক্কা প্রবেশ ও বায়তুন্াহ্ যিয়ারত হইতে বাধা প্রদান করে । অতঃপর তাহারা এই মর্মে সন্ধির প্রস্তাব পেশ করে যে, তিনি এই বৎসর ফিরিয়া যাইবেন এবং আগামী বৎসর আসিয়া উমরাহ্ পালন করিবেন । হযরত উমর (রা) সহ আরো অনেক বড় বড় সাহাবাদের অপছন্দ সত্তেও রাসূলুল্লাহ্ (সা) এই সন্ধি প্রস্তাবে একমত হইলেন। ইহার বিস্তারিত ঘটনা যথাস্থানে বিবৃত হইবে । হুযুর (সা) সেখানেই হাদী কোরবানী করিয়া ফিরিয়া গেলেন। ফিরিবার পথে এই সূরাটি অবতীর্ণ হয়। বাহ্যিক দৃষ্টিতে এই সন্ধি চুক্তিটি মুসলমানদের প্রতিকূলে মনে হইলেও প্রকৃতপক্ষে তাহাতে অনেক কল্যাণ নিহিত ছিল। তাই এই সন্ধিকে “বিজয়” আখ্যায়িত করা হইয়াছে । যেমন ইব্ন মাসউদ (রা) সহ অনেকে বর্ণনা করিয়াছেন যে, তোমরা তো ফাত্হ (বিজয়) বলিতে “ফাত্হে মক্কা” (মক্কা বিজয়) মনে কর; কিন্তু আমরা বিজয় বলিতে হুদাইবিয়ার সন্ধি বুঝে থাকি। আ'“মাশ (র) ..... আবু সুফিয়ান (রা)-এর মাধ্যমে জাবির (রা) হইতে বর্ণনা করিয়াছেন, জাবির (রা) বলেন, “বিজয়” দ্বারা আমরা হুদাইবিয়ার সন্ধিকেই বুঝিতাম। ইমাম বুখারী রে)..... বারা (রা) হইতে বর্ণনা করিয়াছেন । বারা রো) বলেন, তোমরা “বিজয়” বলিতে মক্কা বিজয় মনে কর প্রকৃতপক্ষে উহাও একটি বিজয়। কিন্তু আমরা “বিজয়” বলিতে হুদাইবিয়ার দিবসের “বাইয়াতে রিজওয়ান”কে বুঝিয়া থাকি । সেদিন রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে আমরা চৌদ্দশত সাহাবী ছিলাম । তথায় হুদাইবিয়া নামক একটি কুয়া ছিল৷ আমরা প্রত্যেকেই সেই কুয়া হইতে পানি নিতে শুরু করি। অবশেষে উহাতে এক ফোটা পানিও অবশিষ্ট রহিল না। রাসূলুল্লাহ্ সো)-এর নিকট এই সংবাদ পৌঁছিলে তিনি আসিয়া কুয়ার এক কিনারায় বসিয়া পড়িলেন। অতঃপর এক পাত্র পানি আনাইয়া উহা দ্বারা ওযু করিলেন ও কুলি করিলেন। অতঃপর দোয়া করিয়া ওযুর ভরিয়া গেল। আমরা তৃপ্তির সাথে পানি পান করিলাম এবং আমাদের পশুপালদেরকেও পান করাইলাম। ইমাম আহ্মদ রে) ..... হযরত উমর ইব্ন খাত্তাব (রা) হইতে বর্ণনা করিয়াছেন । উমর ইবৃন খাত্তাব (রা) বলিয়াছেন যে, আমরা এক সফরে রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে ছিলাম। একটি ব্যাপারে আমি তাহাকে তিনবার প্রশ্ন করিলাম । কিন্তু তিনি কোন উত্তর দিলেন না। ইহাতে আমি অত্যন্ত দুঃখিত হইলাম । মনে মনে বলিলাম, আফসোস! বারবার প্রশ্ন করিয়া আমি হুযূর (সো)-কে কষ্ট দিলাম। তিনি তো কোন উত্তর দিলেন
— পৃষ্ঠা ৩০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।