0০011191115 সূরা মুহাম্মদ ২৮৯ দয়া প্রদর্শন করে, আল্লাহ্ তাহাদের প্রতি দয়া পরবশ হন। তোমরা দুনিয়াবাসীদের প্রতি দয়া কর, আকাশবাসীরা তোমাদের দয়া করিবেন। আত্মীয়তা সম্পর্ক আল্লাহ্ প্রদত্ত বস্তু । যে উহা বজায় রাখিবে আমি তাহার সাথে সম্পর্ক বজায় রাখিব আর যে ব্যক্তি উহা ছিন্ন করিবে, আমি তাহার সাথে সম্পর্ক ছিন্ন করিব।” আবু দাউদ ও তিরমিযী (র) সুফিয়ান : ইব্ন উআইনা (র)-এর মাধ্যমে আমর ইব্ন দীনার (র) হইতে এই হাদীসটি বর্ণনা করিয়াছেন । ইমাম তিরমিযী (র) হাদীসটি হাসান-সহীহ্ বলিয়া মন্তব্য করিয়াছেন । ইমাম আহমদ (র)........ আব্দুল্লাহ ইব্ন ফারিজ (র) হইতে বর্ণনা করিয়াছেন আব্দুল্লাহ ইবন ফারিজ (র) একদিন অসুস্থ আব্দুর রহমান ইব্ন আউফ (ো)-এর নিকট গেলেন। আব্দুর রহমান ইবৃন আউফ (রা) তাহাকে বলিলেন ৪ তুমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করিয়াছ ? রাসূলুল্লাহ্ (সা) বলেন যে, আল্লাহ্ তাআলা বলিয়াছেন, “আমি রহমান। আমার নামেই আমি +- (আত্মীয়তা সম্পর্ক)-এর নাম রাখিয়াছি। অতএব যে ব্যক্তি উহা রক্ষা করিবে, আমি তাহার সাথে সম্পর্ক গড়িব, আর যে উহা ছিন্ন করিবে, আমি তাহার সাথে সম্পর্ক ছিন্ন করিব।" এই সম্বন্ধে ইমাম আহমদ (র) একটি হাদীস বর্ণনা করিয়াছেন। এই বিষয়ে অনেক হাদীস বর্ণিত আছে। যাহরানী (র) ........, সুলাইমান (র) হইতে বর্ণনা করেন সুলাইমান (র) বলেন, রাসূলুল্লাহ্ সো) বলিয়াছেন ঃ “আত্মা হইল সম্মিলিত বাহিনী। “রোযে আযলে” যাহার সাথে যাহার মিলন হইয়াছে। দুনিয়াতে তাহাদের মধ্যে ভালবাসার সম্পর্ক সৃষ্টি হইয়াছে । আর যাহার সাথে বিমুখতা ছিল দুনিয়ায় তাহার সাথে ছন্দ সৃষ্টি হইয়াছে।” এই প্রসংগে মহানবী সো) আরো বলিয়াছেন ঃ “যখন কথা বেশী; হইবে, কাজ কমিয়া যাইবে, মৌখিক সম্পর্ক সৃষ্টি হইবে, অন্তরে হিংসা-বিদ্বেষ জন্ম নিবে, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা হইবে, তখন আল্লাহ্ মানুষের উপর অভিসম্পাত করিবেন বধির ও অন্ধ করিয়া দিবেন ।” এই বিষয়ে প্রচুর হাদীস রহিয়াছে। ০৩01 56452 08) 42/682 5 (6) ৫৬ ৩৫৮৩৫ 4315450256১ (০) ০17815448৭4 45515641 ১৫816854505 ০14৮০ 498 06%64১6 27৮. ১ টলতে 68৮৬০ ০৮৫ ০(৮৯)1০) 2 2158১
— পৃষ্ঠা ২৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।