Ibn Kathir — Ibn Kathir 10
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ২৮৮ তাফসীরে ইব্‌ন কাছীর ছিন্ন করার ন্যায় এমন মারাত্মক ও জঘন্য অপরাধ দ্বিতীয়টি আর নেই, যাহার শাস্তি অতিসত্র দুনিয়ায় বাস্তবায়িত হওয়া সত্বেও পরকালেও উহার উপযুক্ত সাজা ভোগ করিতে হইবে ।” ইমাম আবু দাউদ, তিরমিযী ও ইব্‌ন মাজাহ্‌ রে) ইসমাঈলের সুত্রে এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। হাদীসটি হাসান সহীহ্‌ বলিয়া ইমাম তিরমিযী রে) মন্তব্য করিয়াছেন । ইমাম আহমদ (র) ......., সওবান (রা) হইতে বর্ণনা করিয়াছেন । সওবান (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ “যে ব্যক্তি দীর্ঘায়ু ও আর্থিক স্বচ্ছলতা কামনা করিবে, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে ।” ইমাম আহমদ (র) ..... আমর ইবৃন শুয়াইব (র) হইতে তিনি স্বীয় পিতা শুয়াইব (রা) হইতে, তিনি তাহার পিতা হইতে বর্ণনা করিয়াছেন যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট উপস্থিত হইয়া বলিল £ঃ ইয়া রাসূলাল্লাহ! আমি আমার আত্মীয়-স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখি- কিন্তু তাহারা আমার সাথে সম্পর্ক ছিন্ন আমি তাহাদের সাথে সদ্যবহার করি আর তাহারা আমার সাথে দুর্বযবহার করে । আচ্ছা, আমি তাহাদের থেকে প্রতিশোধ নিব কি? রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন, “না”। যদি তুমি প্রতিশোধ নাও, তাহা হইলে তাহারা সকলেই তোমাকে ত্যাগ করিবে । তুমি তাহাদের প্রতি অনুগ্রহ করিতে থাক এবং আত্মীয়তা বন্ধন বজায় রাখিয়া চল। মনে রাখিও, যতদিন পর্যন্ত তুমি তাহাদের সাথে সুসম্পর্ক বজায় রাখিবে ততদিন পর্যন্ত আল্লাহ্‌ তোমাকে সাহায্য করিতে থাকিবেন। আব্দুল্নাহ্‌ ইব্‌ন আমর (রো) হইতে ইমাম আহমদ (র) বর্ণনা করিয়াছেন, আব্দুল্লাহ ইবন আমর (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ সো) বলিয়াছেন, “আত্মীয়তা সম্পর্ককে আরশের সাথে ঝুলাইয়া রাখা হইয়াছে । সদাচারের বিনিময়ে সদাচার করার নাম আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা নয় বরং আত্মীয়তা বন্ধন রক্ষাকারী সেই ব্যক্তি, যে সম্পর্ক ছিন্নকারীর সাথে সম্পর্ক বজায় রাখে ।” ইমাম বুখারী রে) এই হাদীসটি বর্ণনা করিয়াছেন । ইমাম আহমদ (র) .... আব্দুল্লাহ্‌ ইব্ন আমর রো) হইতে বর্ণনা করিয়াছেন । আব্দুল্লাহ্‌ ইব্ন আমর (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন, “কিয়ামতের দিন আত্মীয়তা সম্পর্ককে রাখা হইবে, হরিণের চরখার মত সংরক্ষিত, তাহার অনেক পাহারাদার থাকিবে । সে স্পষ্ট ভাষায় মধুর কণ্ঠে কথা বলিবে। অতঃপর তাহাকে যে ছিন্ন করিয়াছিল সে তাহার সাথে সম্পর্ক ছিন্ন করিবে, যাহাকে সে বজায় রাখিয়াছে সে তাহার সাথে সম্পর্ক জুড়িবে।” ইমাম আহমদ (র) ........ আব্দুল্লাহ ইবৃন আমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন । আব্দুল্লাহ ইবৃন আমর (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ সো) বলিয়াছেন, “যাহারা মানুষের প্রতি

— পৃষ্ঠা ২৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।