0০011191115 ২৭৮ তাফসীরে ইব্ন কাছীর মধু সম্পর্কে রাসূলুল্াহ্ (সা) বলিয়াছেন, ৯ ১৬ ০০ ৮৮৯৫৫ জান্নাতের মধু মৌমাছির উদর হইতে নির্গত হয় নাই।' ইমাম আহমদ (র) ..... সুআবিয়া (রা) হইতে বর্ণনা করিয়াছেন। মুআবিয়া (রা) বলেন, আমি রাসূলুল্লাহ্ সো)-কে বলিতে শুনিয়াছি যে, জান্নাতে দুধ, পানি ও শরাবের সমুদ্র রহিয়াছে । উহা হইতে নদী-নালা ও ঝরণারাজি প্রবাহিত হয়। ইমাম তিরমিযী (র) জান্নাতের বর্ণনায় মুহাম্মদ ইব্ন ইয়াসার (র)..... সায়দ ইব্ন আবু ইয়াছ জুওয়াইযী (র) হইতে এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী (র) হাদীসটি হাসান সহীহ্ বলিয়া মন্তব্য করিয়াছেন। আবু বকর ইব্ন মারদুওয়াই ..... আব্দুল্লাহ্ ইব্ন কায়েস (রা) হইতে বর্ণনা করেন। আব্দুল্লাহ ইব্ন কায়েস (রা) বলেন , রাসূলুল্লাহ্ (সা) বলিয়াছেন যে, “এই নহরগুলি “জান্নাতে আদৃন্” হইতে বাহির হইয়া একটি হাউজে আসিয়া পৌছে। অতঃপর জান্নাতের সর্বত্র পৌছে যায়।” আরেকটি সহীহ হাদীসে নবী করীম (সা) বলিয়াছেন ৪ “আল্লাহ্র নিকট প্রার্থনা করিলে তোমরা জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করিও কারণ উহা সবচেয়ে উত্তম ও উচু জান্নাত। জান্নাতের নহরসমূহ সেখান হইতেই প্রবাহিত হয় । আর তার উপরেই আল্লাহ্র আরশ অবস্থিত ।” হাফিজ আবুল কাসিম তাবারানী (র) ..... আসিম ইব্ন লাকীত (রা) হইতে বর্ণনা করিয়াছেন । আসিম ইবৃন লাকীত (রা) বলেন যে, লাকীত ইব্ন আমির (রা) প্রতিনিধিরূপে রাসূলুল্লাহ্ (সা)-এর দরবারে আসিয়া বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! জান্নাতে আমরা কি কি পাইব? রাসূলুল্লাহ্ (সা) বলিলেন ঃ “পরিচ্ছন্ন খাটি মধুর নদী, নেশা মুক্ত শরাবের নদী, সুস্বাদু তাজা দুধের নহর, অবিকৃত ও দুর্ঘন্ধমুক্ত স্বচ্ছ পানির ঝরণা, রকমারি ফল-ফলাদি ও সতী-সাধ্ধী স্ত্রী।” অতঃপর লাকীত ইব্ন আমির (রা) জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা সেখানে কি বিবিও লাভ করিব? রাসূলুল্লাহ্ (সা) বলিলেন ঃ “হ্যা, নেককার পুরুষদিগকে জান্নাতে নেককার স্ত্রী দেওয়া হইবে। দুনিয়ার ন্যায় তোমরা তাহাদের থেকে আনন্দ উপভোগ করিবে, তাহারাও তোমাদের থেকে আনন্দ উপভোগ করিবে । তবে জান্নাতে সন্তান জন্মগ্রহণ করিবে না।” ইবন্ আবুদ দুনিয়া রে) ..... আনাস ইব্ন মালিক (রা) হইতে বর্ণনা করেন। আনাস ইব্ন মালিক (রা) বলেন, তোমরা হয়ত ধারণা করিতেছ যে, জান্নাতের মূলত এমন নয়। আমি আল্লাহ্র শপথ করিয়া বলিতেছি, উহা পরিচ্ছন্ন জমিনের উপর সমভাবে প্রবাহিত হইবে । উহার কিনারায় মনি-মুক্তার তাবুসমূহ থাকিবে । আর উহার মাটি হইবে খাঁটি মিশকের । আবু বকর ইব্ন মারদৃওয়াই রে) মাহদী ইব্ন হাকীম
— পৃষ্ঠা ২৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।