Ibn Kathir — Ibn Kathir 10
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সূরা আহ্কাফ ২৫১ জ্বিন প্রতিনিধি সম্পর্কে বর্ণিত হাফিজ আবূ নুআইমের বর্ণিত আরেকটি হাদীস নিম্নরূপ £ আবূ মুহাম্মদ ইব্ন হাব্বান (র) ..... ইব্রাহীম রে) হইতে বর্ণনা করেন ঃ ইব্রাহীম (র) বলেন ঃ হযরত আব্দুল্লাহর এক দল সাথী হজ্জের উদ্দেশ্যে সফরে রওয়ানা হইলেন। পথিমধ্যে তাহারা দেখিতে পাইলেন যে, সাদা বর্ণের একটি সর্প রাস্তার উপর পড়িয়া রহিয়াছে । তাহা হইতে মিশক আশ্বরের ঘ্বাণ ছড়াইয়া পড়িতেছে। আমি সাথীদিগকে বলিলাম, তোমরা চলিয়া যাও। আমি দেখি এই সর্পের পরিণাম কি দীড়ায়। ইব্রাহীম (র) বলেন, আমার সাথীরা চলিয়া যাওয়ার অল্পক্ষণ পরই সাপটি মরিয়া গেল। ফলে আমি সাপটিকে ছোট টুকরা সাদা কাপড়ে পেঁচাইয়া রাস্তার পার্খে দাফন করিয়া রাখিলাম ৷ অতঃপর রাতের খাবারের সময় আমি আমার সাথীদের সাথে মিলিত হইলাম । ইবরাহীম রে) বলেন, আমরা তখনও সেখানেই বসা। ইত্যবসরে পশ্চিম দিক হইতে চারজন মহিলা আসিয়া উপস্থিত হইল । তাহাদের একজন বলিল, তোমাদের মধ্যে কে উমরকে দাফন করিয়াছে? আমরা বলিলাম ৪ উমর কে? তাহাতো জানি না। মহিলাটি বলিল, তোমাদের কে সর্পটি দাফন করিয়াছে? ইবরাহীম (র) বলেন, আমি বলিলাম, আমিই দাফন করিয়াছি। মহিলাটি বলিল, আল্লাহর শপথ! তোমরা একজন পাকা সাওম পালনকারী ও সালাত কায়িমকারীকে দাফন করিয়াছ। সে তোমাদের নবীর উপর ঈমান আনিয়াছিল এবং মুহাম্মদ (সা) নবীরূপে আগমন করিবার চারশত বছর পূর্বেই আসমান হইতে তাহার গুণাবলী শ্রবণ করিয়াছিল । ইবরাহীম রে) বলেন, অতঃপর আমরা আল্লাহর গুণ বর্ণনা করিলাম এবং হজ্জ সমাপনান্তে হযরত উমর (রা)-এর খেদমতে উপস্থিত হইয়া আমি তাহাকে সাপের ঘটনাটি শুনাইলাম। হযরত উমর (রা) ঘটনাটি শুনিয়া বলিলেন, মহিলাটি ঠিকই বলিয়াছে। আমি রাসূলুল্লাহ (সা)-কে বলিতে শুনিয়াছি যে, ৪5295 ৬৮01 05 02 ৮৭ অর অর্থাৎ আমি নবীরূপে প্রেরিত হওয়ার চারশত বছর পূর্বে সে আমার প্রতি ঈমান আনিয়াছে। _ এই হাদীসটি নিতান্ত গরীব বলিয়া বিবেচিত । এক বর্ণনায় বলা হইয়াছে যে, দাফন করা লোকটি ছিল সাফওয়ান ইবনে মুআত্তীল। আর রাসূলুল্লাহ (সা)-এর নিকট যেই নয়জন জনি আসিয়াছিল এই দাফনকৃত জ্বিনটি তাহাদের একজন, যিনি সর্বশেষ মৃত্যুবরণ করিয়াছেন । আবু নু'আইম (র) ..... মুয়ায ইব্‌ন আব্দুল্লাহ রে) হইতে বর্ণনা করেন । মুআয ইবনে আব্দুল্লাহ রে) বলেন, আমি একদিন উসমান ইবৃন আফফান (রা)-এর কাছে বসিয়াছিলাম । ইত্যবসরে এক ব্যক্তি আসিয়া বলিল, হে আমিরুল মু'মিনীন! একদিন আমি এক ময়দানে গিয়া দেখিতে পাইলাম যে, দুইটি সাপ পরস্পর লড়াই করিতেছে । অতঃপর একটি অপরটিকে মারিয়া ফেলিয়াছে। বর্ণনাকারী বলেন, অতঃপর আমি

— পৃষ্ঠা ২৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।