001119115 ২৫০ | তাফসীরে ইবৃন কাছীর বাড়িতে গিয়া লোকজন লইয়া আসিয়া হুযুর (সা)-এর সাহায্যের জন্য অগ্রসর হইতে মনস্থ করিলাম । কিন্তু তখন আমার স্মরণ হইল যে, রাসূলুল্লাহ (সা) তো এই জায়গা ত্যাগ করিতে আমাকে নিষেধ করিয়াছেন। অতঃপর শুনিতে পাইলাম যে, রাসূলুল্লাহ (সা) লাঠি দ্বারা কাহাদেরকে যেন শাসন করিতেছেন এবং বলিতেছেন তোমরা বসিয়া পড়। তাহারা বসিয়া পড়িল। এইভাবে গোটা রাত কাটিয়া গেল। অতঃপর রাসূলুল্লাহ (সা) আসিয়া আমাকে জিজ্ঞাসা করিলেন, আমি যাওয়ার পর তুমি কি ঘুমাইয়াছিলে? আমি বলিলাম, না, ঘুমাই নাই। তবে আমি খুবই সন্ত্রস্ত হইয়া পড়িয়াছিলাম। এমনকি আপনার সাহায্যার্থে বাড়িতে গিয়ে লোকজন ডাকিয়া আনিবার জন্য মনস্থ করিয়াছিলাম। আমি ধারণা করিয়াছিলাম যে, হাওয়াজেন গোত্র আপনাকে হত্যা করিবার জন্য আপনার সাথে প্রতারণা করিয়াছে। অতঃপর রাসূলুল্লাহ সো) বলিলেন, তুমি যদি এই বৃত্ত হইতে বাহির হইতে তাহা হইলে তাহারা তোমাকে ছিনাইয়া লইয়া যাইত । আচ্ছা, তুমি কি কিছু দেখিয়াছ? আমি বলিলাম, সাদা পোষাক পরিহিত কিছু কালো লোক দেখিতে পাইয়াছি। রাসূলুল্লাহ (সা) বলিলেন, উহারা নাসীবীনের জ্বিন প্রতিনিধি। আমার নিকট আসিয়া তাহারা খাদ্য চাহিয়াছে। ফলে প্রতিটি হাডিড ও গোবরকে আমি তাহাদের খাদ্যরূপে নির্বাচন করিয়া দিয়াছি। আমি বলিলাম, উহা দ্বারা তাহাদের কি উপকার হইবে? হুযুর (সা) বলিলেন ৫ তাহাদের জন্য যে কোন হাড্ডিই পূর্বের ন্যায় গোশ্তে ভরপুর হইয়া যায় এবং খাওয়ার পুর্বে যাহা ছিল তাহারা গোবরে তাহা পাইয়া থাকে । সুতরাং কেউ যেন হাড্ডি আর গোবর দ্বারা ইস্তিঞ্জা না করে। এই সনদটি খুবই গরীব । উহাতে একজন রাবী এমন রহিয়াছেন যাহার নাম উল্লেখ করা হয় নাই। আল্লাহ সর্বজ্ঞ । ৃ আবু মুআইম (র) ..... যুবাইর ইবনে আওয়াম (রা) হইতে বর্ণনা করেন । যুবাইর ইবনে আওত্তাম রো) বলেন যে, রাসূলুল্লাহ (সা) একদিন মদীনার মসজিদে ফজরের সালাতের ইমামতি করিলেন । সালাত শেষে চলিয়া যাইবার সময় তিনি বলিলেন, আজ রাতে জ্বিন প্রতিনিধির কাছে যাইব । আমার সাথে তোমাদের মধ্য হইতে কে যাইবে? তিনবার বলার পরও কেউ কোন উত্তর দিল না। হুযুর (সা) আমার কাছে আসিয়া আমার হাত ধরিলেন। আমি তাহার সাথে হাটিতে লাগিলাম। মদীনার পাহাড়সমূহ অতিক্রম করিয়া আরো সম্মুখে অগ্রসর হইয়া আমরা একটি বালুকাময় প্রান্তরে উপনীত হইলাম । হঠাৎ দেখিতে পাইলাম যে, দেহের নিম্নাংশে পোষাক পরিহিত কয়েকজন দীর্ঘকায় লোক দাড়াইয়া রহিয়াছে । তাহাদিগকে দেখিয়া আমার দেহে প্রচণ্ড কম্পন শুরু হইয়া গেল। ঘটনার অবশিষ্টাংশ পূর্বে বর্ণিত ইব্ন মাসউদের বর্ণনার মতই । হাদীসটি গরীব বলিয়া বিবেচিত। আল্লাহ সর্বজ্ঞ।
— পৃষ্ঠা ২৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।