Ibn Kathir — Ibn Kathir 10
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা আহ্কাফ ২৪৯ সুলাইমান ইব্‌ন আহমদ (র) ..... আমর ইব্‌ন গায়লান ছাকাফী (র) হইতে বর্ণনা করেন। আমর ইব্‌ন গায়লান ছাকাফী বলেন £ আমি আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (রা)-এর নিকট যাইয়া বলিলাম যে, শুনিয়াছি যেই রাতে জিন প্রতিনিধি দল হুযুর (সা)-এর নিকট আসিয়াছিল, সেই রাতে আপনিও হুযুর (সা)-এর সাথে ছিলেন। তিনি হ্যা সূচক উত্তর দিলেন। আমি বলিলাম, আমাকে উহার কাহিনী শুনান। তিনি বলিলেন, একদিন সুফ্ফাবাসী সাহাবীদিগকে রাতের খানা খাওয়াইবার জন্য লোকেরা সাথে করিয়া লইয়া যায়। আমাকে কেউ না নেওয়ায় আমি সেখানেই রহিয়া গেলাম । কিছুক্ষণ পর হুযুর (সা) সেই পথ দিয়া কোথায়ও যাইতেছিলেন। আমাকে দেখিয়া তিনি জিজ্ঞাসা করিলেন, কে? আমি বলিলাম, আমি ইব্‌ন মাসউদ । হুযূর (সা) বলিলেন, কি ব্যাপার খানা খাওয়াইবার জন্য তোমাকে কি কেউ লইয়া গেল না? বলিলাম ৪ জি, না। রাসূলুল্লাহ সো) বলিলেন, তুমি আমার সাথে চলো, হয়ত কোন ব্যবস্থা করিতে পারিব। ইব্‌ৃন মাসউদ (রা) বলেন, অতঃপর আমরা উম্মে সালামার হুজরার নিকট যাই। আমাকে বাহিরে রাখিয়া হুযুর (সা) ভিতরে প্রবেশ করিলেন। কিছুক্ষণ পর হুজরার ভিতর হইতে একজন দাসী আসিয়া বলিল $ হুযুর (সা) ঘরে আপনার জন্য কিছুই পান নাই। আপনি আপনার জায়গায় চলিয়া যান। অতঃপর আমি মসজিদে চলিয়া গেলাম এবং কতগুলি কংকর একত্রিত করিয়া উহার উপর মাথা রাখিয়া গায়ে কাপড় জড়াইয়া শুইয়া পড়িলাম। একটু পর সেই দাসীটি আসিয়া আমাকে বলিল, চলুন, রাসূলুল্লাহ (সা) আপনাকে যাইতে বলিয়াছেন। আমি তাহার সাথে যাইতে লাগিলাম । আর মনে মনে এই আশা করিতেছিলাম যে, হয়ত খাবারের কোন ব্যবস্থা হইয়া যাইবে । আমি পৌঁছার পর খেজুরের একটি তাজা ডাল হাতে লইয়া হুযুর (সা) ঘর হইতে বাহির হইলেন। ডালটি আমার বুকের উপর রাখিয়া হুযুর (সা) বলিলেন, আমি যেইখানে যাইতেছি তুমি কি আমার সাথে সেইখানে যাইবে? আমি বলিলাম «| 212 তিনি তিনবার আমাকে এই প্রশ্ন করিলেন। আর আমি ৭1|| 2১. বলিয়া উত্তর দিলাম । অতঃপর তিনি রওয়ানা হইলেন। আর আমিও তাহাকে অনুসরণ করিতে লাগিলাম । কিছুক্ষণ পর আমরা “বাকী গারকাদ' নামক স্থানে পৌঁছিলাম। অতঃপর একটি বৃত্ত আঁকিয়া তিনি আমাকে বলিলেন ঃ তুমি এইখানে বসিয়া থাক। আমি আসিবার পূর্ব পর্যন্ত একটুও নড়াচড়া করিও না। অতঃপর তিনি হাটিতে লাগিলেন আর আমি খেজুর বৃক্ষের ফাক দিয়া হুজুরের প্রতি তাকাইয়া রহিলাম । কিছুক্ষণ পর যখন তিনি আড়ালে চলিয়া গেলেন। তখন আমি একটি প্রচণ্ড শোরগোলের শব্দ শুনিতে পাইয়া সন্ত্স্ত হইয়া পড়িলাম। আমার মনে এই সন্দেহ জাগ্রত হইল যে, সম্ভবত হাওয়াজেন গোত্র রাসূলুল্লাহ (সা)-কে হত্যা করিবার জন্য তাহার সাথে প্রতারণা করিয়াছে। আমি ইবনে কাছীর ১০ম খণ্ডত_৩২

— পৃষ্ঠা ২৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।