Ibn Kathir — Ibn Kathir 10
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ২৪৬ তাফসীরে ইব্‌ন কাছীর বিষয় আসিয়াছে । একজন বাকপটু লোক 'লা-ইলা ইন্লাল্লাহ্‌'-এর দাওয়াত দিতেছেন। উমর (রা) বলেন এই আওয়াজ শুনিয়া সমস্ত মানুষ ভয়ে এদিক ওদিক ছুটাছুটি করিতে লাগিল। কিন্তু আমি ইহার তথ্য অনুসন্ধান করিবার জন্য সেইখানে বসিয়া রইলাম । কিছুক্ষণ পর পুনরায় আওয়াজ শুনা গেল এবং অদৃশ্য হইতে কে যেন পূর্বের কথাগুলি বলিতেছিল। কিছু দিন পরই মুহাম্মদ (সা)-এর নবুওয়াতের কথা চতুর্দিকে প্রচারিত হইতে লাগিল। ইমাম বায়হাকী (র) ইব্ন ওহাবের সূত্রে এই হাদীসটি হুবহু বর্ণনা করেন। অতঃপর তিনি বলেন, এই রেওয়ায়েত দ্বারা বাহ্যত বুঝা যায় যে, উমর (রা) নিজেই এ আওয়াজটি যবাহকৃত গো-বৎস হইতে শুনিয়াছেন। উমর (রা)-এর আরো একটি দুর্বল রেওয়ায়াত দ্বারা সুস্পষ্টভাবে ইহাই বুঝা যায় । তবে অন্যান্য বর্ণনা দ্বার বুঝা যায় যে, সেই গণক লোকটিই উমর (রা)-কে ঘটনাটি শুনাইয়াছে। আল্লাহ সর্বজ্ঞ। বায়হাকী রে)-এর এই মতটি গ্রহণযোগ্য মত। যতদূর জানা যায় যে, লোকটির নাম ছিল সাওয়াদ বিন কারিব। এই ব্যাপারে আরো বিস্তারিত জানিতে চাইলে আমার গ্রন্থ সীরাতে উমর (রা) দেখিয়া নিন। ইমাম বায়হাকী (র) বলেন, সম্ভবত ইনি সেই গণক, নাম উল্লেখ না করিয়া সহীহ হাদীসে যাহার সম্পর্কে আলোচনা করা হইয়াছে। ইমাম বায়হাকী €র) বারা রো) হইতে বর্ণনা করেন। বারা (রা) বলেন ঃ হযরত উমর (রা) একদিন মিম্বরে নববীতে দীড়াইয়া খুতবা দিতেছিলেন । খুতবার মাঝে তিনি জিজ্ঞাসা করিলেন, তোমাদের মধ্যে সাওয়াদ ইব্‌ন কারিব আছে কি? কিন্তু গোটা এক বৎসরের মধ্যে কেহই হ্যা বলিয়া উত্তর দেয় নাই। পরবর্তী বছর আবারো জিজ্ঞাসা করার পর আমি জিজ্ঞাস করিলাম, হে আমীরুল মু'মিনীন! সাওয়াদ ইব্‌ন কারিব আবার কে? উমর (রা) বলিলেন $ঃ তাহার ইসলাম গ্রহণের কাহিনী খুবই চিত্তাকর্ষক ও আশ্চর্যজনক । ইত্যবসরে সাওয়াদ ইবৃন কারিব (রা) আসিয়া হাজির । হযরত উমর (রা) তাহাকে বলিলেন, সাওয়াদ, আমাদিগকে তোমার ইসলাম গ্রহণের কাহিনী শুনাও। সাওয়াদ (রো) বলিলেন £ আমি হিন্দুস্থান গিয়াছিলাম । এক রাতে শুইয়া আছি। ইত্যবসরে আমার সাথী জ্বিন আমার কাছে আসিয়া আমাকে জাগাইয়া বলিতে লাগিল ঃ উঠ, হুশ থাকিলে শোন ও ভালো করিয়া বুঝিয়া লও । লুওয়াই ইব্‌ন গালিবের বংশ হইতে আল্লাহ একজন রাসূল পাঠাইয়াছেন। অতঃপর কবিতা আবৃত্তি করিল £ (₹-১-১১০।০৯০৩ ৯ 6৮৮ 2৪)লী ৮৮ ছে কী. ঞ চি, 2 ৪ ০০) 65-50 ঞ11 এ৮১1৪ সঃ ৮ ০০ ২১৯০৯৭। এ ১৯৫৪

— পৃষ্ঠা ২৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।