0০011191115 সূরা আহ্কাফ ২৪৫ সুফিয়ান ছওরী (র) ..... ইব্ন মাসউদ (রো) হইতে বর্ণনা করেন। ইব্ন মাসউদ (রা) বলেন ঃ তাহারা ছিল নয়জন। তন্মধ্যে একজনের নাম যুবাআহ। তাহারা নাখলাহ হইতে আসিয়াছিল। কাহারো কাহারো মতে সংখ্যায় তাহারা পনের জন ছিল। এক বর্ণনায় পাওয়া যায় যে, তাহারা ষাটটি উটে চড়িয়া আসিয়াছিল এবং তাহাদের নেতার নাম ছিল অরদান। কাহারো মতে তাহাদের সংখ্যা ছিল তিনশত । ইকরিমা রে) হইতে বর্ণিত আছে যে, তাহারা বার হাজার ছিল। পরস্পর বিরোধপূর্ণ এই বর্ণনাসমূহ দ্বারা প্রমাণিত হয় যে, রাসূলুল্লাহ (সা)-এর নিকট জ্িনদের আগমন একাধিকবার ঘটিয়াছে। কখনো সাতজন, কখনো নয়জন, কখনো তিনশত, কখনো বার হাজার ইত্যাদি সংখ্যক আগমন করিয়াছে । বুখারী শরীফের এক হাদীসেও ইহার প্রমাণ পাওয়া যায়। হাদীসটি এই ঃ ইয়াহইয়া ইব্ন সুলাইমান (র) ..... আব্দুল্লাহ ইব্ন উমর (রা) হইতে বর্ণনা করেন 8 ইব্ন উমর (রা) বলেন £ উমর (রা) যদি কোন ব্যাপারে বলিতেন যে, “আমার ধারণায় ব্যাপারটি এই মনে হয় তাহা হইলে বাস্তবেও উহাই ঘটিত।” একদিনের ঘটনা । হযরত উমর (রা) বসিয়া আছেন। ইত্যবসরে একজন সুদর্শন লোক কোথায় যেন যাইতেছিল। উমর (রো) লোকটিকে দেখিয়া বলিলেন, আমার ধারণা যদি ভুল না হয় তাহা হইলে লোকটি জাহেলিয়া যুগের একজন গণক ছিল । তাহাকে আমার নিকট লইয়া আস। লোকটি আসার পর উমর (রা) তাহার ধারণার কথা লোকটিকে বলিলেন। লোকটি বলিল £ এমন বিচক্ষণ, বুদ্ধিমান ও দূরদর্শী কোন মুসলামান এই যাবত আমার চোখে পড়েনি । উমর (রা) বলিলেন, প্রকৃত ঘটনা বলিতে তোমাকে জোর তাগিদ দিতেছি । সে বলিল, আমি গণক ছিলাম । উমর (রা) বলিলেন, তোমার জীবনের একটি বিস্ময়কর ঘটনা আমাকে শুনাও। লোকটি বলিল £ আমি একদিন বাজারে যাইতেছিলাম । যেই জ্নটি আমার নিকট সবচেয়ে আশ্চর্যজনক সংবাদ নিয়া আসিত পথিমধ্যে সে আমার নিকট উপস্থিত হইল । তাহাকে সন্ত্রস্ত ক্লান্ত মনে হইতেছিল। সে বলিতে লাগিল £ (৫4431 ১০:০১ ৭5৪ (4১৮১০৯১5711 রী ঞ ১২১১৮ পি | ২ ঠা রি অর্থাৎ আপনি কি জ্নদের ধ্বংস নৈরাশ্য, ছড়াইয়া পড়িবার পর সংকুচিত হওয়া ও : তাহাদের দুর্গতির কথা শুনিয়াছেন? এই কথা শুনিয়া হযরত উমর (রো) বলিতে লাগিলেন, যেন সত্যই বলিয়াছে। আমি একদিন তাহাদের মুর্তিগুলির পার্খে শুইয়াছিলাম। ইত্যবসরে একজন লোক একটি গো-বৎস লইয়া তথায় উপস্থিত হইল উহা যবাহ করিল । হঠাৎ আমি এমন একটি প্রচণ্ড আওয়াজ শুনিতে পাইলাম । ইতিপূর্বে কোনদিন যাহা আমি শুনি নাই । কে যেন বলিতেছিল, হে জালীহ! সফলতা দানকারী
— পৃষ্ঠা ২৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।