Ibn Kathir — Ibn Kathir 10
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 . ২৪৪ | তাফসীরে ইব্‌ন কাছীর বর্ণিত আছে যে, নাখলায় যেই জ্িনেরা হুযূর (সা)-এর সাথে সাক্ষাৎ করিয়াছিল তাহারা ছিল নিনওয়াবাসী আর মন্কায় যাহারা সাক্ষাৎ করিয়াছে তাহারা ছিল নাসীবীনের অধিবাসী ৷ | আর বায়হাকী (র) বলেন, যেই বর্ণনায় বলা হইয়াছে যে, আমরা চরম অশান্তিতে সেই রাতটি অতিবাহিত করিয়াছি সেইখানে আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) ব্যতীত অন্যদের কথা বলা হইয়াছে, যাহারা ঘটনা সম্পর্কে অবহিত ছিলেন না। আল্লাহ সর্বজ্ঞ । হাফিজ আবূ বকর বায়হাকী (র) ..... আমর (€র) হইতে বর্ণনা করেন। আমর (র) বলেন £ আবু হুরায়রা (রা) হুযুর (সা)-এর বিশেষ প্রয়োজন ও ওযুর জন্য পানির পাত্র লইয়া হুযুর (সা)-এর সাথে যাইতেন। নিয়মানুযায়ী একদিন তিনি হুযূর (সা)-এর পিছনে পিছনে গেলেন। হুযূর (সা) জিজ্ঞাসা করিলেন, কে? উত্তর দিলেন, আমি আবু হুরায়রা । হুযূর (সা) বলিলেন £ ইস্তেঞ্জার জন্য টিলা লইয়া আস কিন্তু হাডিডি আর গোবর আনিও না। আবু হুরায়রা (রা) বলেন, অতঃপর আমি আচলে করিয়া কয়েকটি পাথর আনিয়া হুযুর (সা)-এর পার্থে রাখিয়া দিলাম । তিনি প্রয়োজন সারিয়া দীড়াইলে আমি তাহার অনুসরণ করিলাম এবং বলিলাম হে আন্নাহর রাসূল! হাড্ডি আর গোবর আনিতে নিষেধ করিলেন কেন, জানিতে পারি কি? বলিলেন ঃ নাসীবীনের একদল জ্বিন আমার নিকট আসিয়া খাদ্য প্রার্থনা করিয়াছিল। আমি আল্লাহর নিকট দোয়া করিলাম যে, তাহারা যেই হাড্ডি আর গোবর অতিক্রম করিবে তাহা যেন খাদ্যে পরিণত হইয়া যায়। ইমাম বুখারী স্বীয় গ্রন্থে এই ধরনের একটি হাদীস উন্লেখ করিয়াছেন । সুতরাং এই হাদীস আর উপরে বর্ণিত হাদীসগুলি দ্বারা বুঝা যায় যে, জিন প্রতিনিধি দল হুযূর (সা)-এর নিকট উহার পর আরো কয়েকবার আগমন করিয়াছে । এখন এ হাদীসগুলি উন্লেখ করিব যাহা দ্বারা হুযুর (সা)-এর নিকট জ্িনদের একাধিকবার আগমনের প্রমাণ পাওয়া যায়। ইব্‌ন জারীর (র) ..... আব্দুল্লাহ ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন। ইব্‌ন আব্বাস (রা) ১৯1| ০০ 1১$$ ৮:১০ 90 আয়াতের ব্যাখ্যায় বলেন, তাহারা নাসীবীনের অধিবাসী ছিল। সংখ্যায় ছিল তীহারা সাতজন । রাসূলুল্লাহ (সা) তাহাদিগকে নিজের পক্ষ হইতে দূতরূপে তাহাদের সম্প্রদায়ের নিকট পাঠাইয়া দিলেন। মুজাহিদ রে) বলেন ঃ ইহারা ছিল সাতজন । তিনজন হেরানের অধিবাসী আর চারজন নাসীবীনের অধিবাসী । তাহাদের নাম হইল ৫ (১) হাছী (২) হাছা €৩) মুনীছী (৪) শাজীর €৫) মাজির (৬) উরদুনিয়ান ণে) আহকাম । আবু হামজাহ ছুমালী (র) বলেন ঃ জ্নিদের সেই গোত্রটির নাম ছিল বনূ শীছান। জ্বিনদের অন্যান্য গোত্রের তুলনায় ইহারা ছিল সংখ্যাধিক। বংশগত দিক থেকেও ছিল তাহারা সম্মানিত । ইহারা সাধারণত ইবলিসের সেনাদলভুক্ত ছিল বলিয়া প্রতীয়মান হয়।

— পৃষ্ঠা ২৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।