Ibn Kathir — Ibn Kathir 10
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সুরা আহ্‌্কাফ ২৪৩ (আরেক সূত্র) € ১8]। ৮০০১: 205 তি ১৮১৭ 30 এই আয়াতের ব্যাখ্যা প্রসংগে সায়ীদ ইব্ন আবু আরুবাহ' (র) কাতাদা রে) হইতে বর্ণনা করিতেছেন যে, কাতাদাহ (র) বলেন ঃ শুনিয়াছি যে, জ্নরা নিনওয়াহ হইতে মহানবী (সা)-এর নিকট আসিয়াছিলেন। নবী করীম (সা) বলিয়াছিলেন যে, জ্নিদিগকে কুরআন তিলাওয়াত করিয়া শুনাইবার জন্য আমাকে আদেশ দেওয়া হইয়াছে । তোমাদের মধ্য হইতে আমার সাথে কে যাইতে চাও? কিন্তু সকলেই মাথা ঝুঁকাইয়া রহিল । তিনি পুনরায় অনুরূপ জিজ্ঞাসা করিলেন। কিন্তু কেহ সাড়া দিল না। তৃতীয়বার অনুরূপ জিজ্ঞাসা করার পর হোযাইল গোত্রের আব্দুন্নাহ ইবৃন মাসউদ (রা) হুযূর (সা)-এর সংগে যাওয়ার জন্য প্রস্তুত হইলেন। হুযূর (সা) তাহাকে সংগে লইয়া হাজুন ঘাটিতে পৌছিলেন এবং একটি বৃত্ত আঁকিয়া তাহাকে সেখানে বসাইয়া রাখিয়া তিনি সম্মুখে অগ্রসর হইলেন । ইব্‌ন মাসউদ (রা) বলেন, “আমি দেখিতে পাইলাম যে, শকুনের ন্যায় কতিপয় প্রাণী আগমন করিতেছে । কিছুক্ষণ পর আমি প্রচণ্ড একটি হষ্টগোলের আওয়াজ শুনিতে পাইয়া রাসূলের ব্যাপারে ভয় পাইলাম ।” অতঃপর রাসূলুন্নাহ (সা) কুরআন তিলাওয়াত করিলেন। ফিরিয়া আসার পর আমি নবী করীম (সা)-কে জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহর রাসূল! আমি কিসের হষ্টগোল শুনিতে পাইলাম? হুযূর (সা) বলিলেন, তাহারা একজন নিহত ব্যক্তি লইয়া ঝগড়া করিতেছিল, ন্যায় সংগতভাবে উহার মীমাংসা করিয়া দেওয়া হইয়াছে। ইব্‌ন জারীর ও ইব্‌ন আবু হাতিম এই বর্ণনাটি মুরসাল রেওয়ায়াত করিয়াছেন । এই সব ঘটনাবলী দ্বারা স্পষ্ট বুঝা যায় যে, হুযুর (সা) স্বেচ্ছায় যাইয়া জ্বিনদিগকে কুরআন পাঠ করিয়া শুনাইয়াছেন। তাহাদিগকে ইসলামের দাওয়াত দিয়াছেন এবং প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল শিক্ষা দিয়াছেন। তবে প্রথমবারে যখন তাহারা কুরআন শুনিয়াছিল, তখন রাসূলুল্লাহ (সো) তাহাদিগকে দেখেন নাই এবং তাহাদের সম্পর্কে তিনি কিছুই জানিতে পারেন নাই। ইব্ন আব্বাস (রা)-এর বর্ণনা দ্বারা ইহাই বুঝা যায়। ইহার পর তাহারা প্রতিনিধিরূপে হুযুর (সা)-এর নিকট আসিলে হুযূর (সা) তাহাদিগকে কুরআন পাঠ করিয়া শুনান। তখন ইব্ন মাসউদ (রা) হুযুরের সাথে গিয়াছিলেন বটে তবে ঘটনাক্ষেত্রে উপস্থিত ছিলেন না। ইব্‌ন মাসউদ (রা) ব্যতীত অন্য কেউ হুযুর (সা)-এর সাথে যান নাই। ইহাও হইতে পারে যে, প্রথমবার হুযুর (সা)-এর সাথে কেহ ছিলেন না। ইমাম আহমদ (র)-এর বর্ণনার দ্বারা ইহাই বুঝা যায়। অতঃপর অন্য এক রাত্রে আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হুযূরের সাথে গিয়াছিলেন। যেমন ৫ & ৮৯৬ 43 বেল আমার প্রতি ওহী করা হইয়াছে) এই আয়াতের ব্যাখ্যায় ইবৃন আবু হাতিম ইব্ন জুরাইজের হাদীস হইতে এই ধরনের বর্ণনা করিয়াছেন । ইহাও

— পৃষ্ঠা ২৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।