Ibn Kathir — Ibn Kathir 10
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ২৪২ তাফসীরে ইব্‌ন কাছীর নিযুক্ত করিয়া দিন। হুযুর (সা) বলিলেন, কাহাকে? আমি বলিলাম, আলী ইব্‌ন আবু তালিবকে । অতঃপর রাসূলুল্লাহ (সা) বলিলেন, সেই সত্তার শপথ যাহার হাতে আমার জীবন! মানুষ যদি তাহার আনুগত্য করে তাহা হইলে সকলেই জান্নাতে প্রবেশ করিবে। এই হাদীসটি নিতান্তই গরীব এবং হাদীসটি সংরক্ষিত না হওয়ার সম্ভাবনাই অধিক। আর সহীহ মানিয়া লইলেও বলিতে হইবে যে, এই ঘটনাটি ঘটিয়াছে মদীনায় । সেখানেও রাসূলুল্লাহ (সা)-এর নিকট জ্বিনদের প্রতিনিধি দল আসিয়াছিল। কারণ হুযূর (সা)-এর ওফাত হইয়াছিল মক্কা বিজয়ের পর । তখন মানুষ ও জ্বিন দলে দলে ইসলাম ধর্মে প্রবেশ করিয়াছে । এবং সূরায়ে নাস্র অবতীর্ণ করিয়া আল্লাহ তা'আলা হুযূর (সা) -কে ইন্তিকালের সংবাদ দিয়াছেন। হযরত ইব্ন আব্বাস (রা) এই ব্যাপারে বক্তব্য পেশ করিয়াছেন এবং হযরত উমর (রা) তাহাতে একমত পোষণ করিয়াছেন । এই বিষয়ে বর্ণিত হাদীস সূরায়ে নাস্রের ব্যাখ্যায় উল্লেখ্য করা হইবে ইনশাআল্লাহ । আবু নু'আইম (র) আব্দুল্লাহ ইব্ন মাসউদ (রো) হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন। খলিফা নির্বাচনের কথাও সেখানে তিনি উন্মেখ করিয়াছেন । এই সুত্রটি গরীব এবং বিষয়টি বিস্ময়কর । (আরেক সূত্র) ইমাম আহমদ (র) ..... ইবৃন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন। ইবৃন মাসউদ (রা) বলেন যে, রাসূলুল্লাহ (সা) আমার চতুষ্পার্থে বৃত্ত আঁকিয়া দিয়া বলিলেন, তুমি এই বৃত্ত হইতে বাহির হইও না। আমি তাহাদিগকে কুরআন পাঠ করিয়া শুনাইব। তাহারা ছিল খর্জুর বৃক্ষের ন্যায় লম্বা। রাসূলুল্লাহ (সা) আমাকে জিজ্ঞাসা করিলেন, তোমার সাথে কি পানি আছে? আমি বলিলাম, না। হুযুর (সা) বলিলেন, তোমার সাথে কি নাবী আছে? আমি বলিলাম, বা পাজে। ভাঙাগির িনি বারন! ১৯1। ০৪1১৬ (১৯১০ 3 “যখন আমি জ্ননদিগকে তোমার প্রতি আকৃষ্ট করিয়াছি”__ এই আয়াতের ব্যাখ্যায় ইবৃন আবূ হাতিম (র) না ইকরামা (রা) হইতে বর্ণনা করেন। ইকরামা (র) বলেন £ জিনা ছিল জাধীরায়ে মাওছেলের অধিবাসী । সংখ্যায় ছিল তাহারা বার হাজার। নবী করীম (সা) একটি বৃত্ত আঁকিয়া আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (রা)-কে বলিলেন, আমি আসা পর্যন্ত এইখানে অপেক্ষা করো । খবরদার! এই বৃত্ত হইতে বাহির হইও না। কিন্তু ইবৃন মাসউদ (রা) তাহাদিগকে দেখিয়া চলিয়া যাইতে চাহিলেন। তবে রাসূলুল্লাহ (সা)-এর কথা ম্মরণ করিয়া আর বাহির হইলেন না। রাসূলুল্লাহ (সা) তাহাকে বলিলেন £ তুমি যদি বৃত্ত হইতে চলিয়া যাইতে তাহা হইলে কিয়ামত দিবস পর্যন্ত তোমার আমার সাক্ষাৎ ঘটিত না।

— পৃষ্ঠা ২৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।