0০011191115 ২৬ তাফসীরে ইবৃন কাছীর আমাদিগের আমল করার আর কি অর্থ হইতে পারে ?' তিনি জবাবে বলিলেন, “সতর্কতার সহিত পুণ্যের পথে থাক। কেননা যাহারা জান্নাতী হইবে জীবনের শেষ কর্মটি তাহাদিগের জান্নাতিসুলভ হইবে-__বাকী জীবন সে যেমনই অতিবাহিত করুক না কেন। আর যাহারা জাহান্নামী হইবে জীবনের শেষ কর্মটি তাহাদিগের জাহান্নামীসুলভ হইবে_ জীবনে সে যত ভাল আমলই করিয়া থাকুক না কেন।” অতঃপর তিনি স্বীয় হস্তদ্বয় মুষ্টিবদ্ধ করেন এবং বলেন, তোমাদিগের প্রতিপালক তোমাদিগের বিচার নিষ্পত্তি করিয়া ফেলিয়াছেন। এই সময় তিনি এমন ভঙ্গি করেন যে, যেন তাহার ডান হাত হইতে কিছু একটা ফিকিয়া ফেলিয়া দিলেন। আর বলিলেন, তাহার ডান হাতের কিতাবটি ফিকিয়া দেন এবং বলেন, একদল জান্নাতে প্রবেশ করিবে । ইহার পর তিনি তাহার বাম হইতেও উহা ফিকিয়া দিলেন। আর বলিলেন, একদল জাহান্নামে প্রবেশ করিবে ।” তিরমিযী ও নাসায়ী (র) এই হাদীসটি রেওয়ায়েত করিয়াছেন! তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান-সহীহ-গরীব । আর আল্লামা বাগাভী (র) স্বীয় তাফসীরের মধ্যে আব্দুল্লাহ্ ইবন আমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন । ইবৃন হাতিম লাইছ (র) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন এবং ইব্ন জারীর জনৈক সাহাবী হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন। অতঃপর তিনি আব্দুল্লাহ্ ইবন আমর (রা) হইতে বর্ণনা করেন। আব্দুল্লাহ্ ইব্ন আমর (রা) বলেন, আল্লাহ্ তা'আলা আদম (আ)-কে সৃষ্টি করার পর তাহার সকল সন্তানকে তাহা হইতে নিন্তান্ত করিলে উহারা পাখীর মত ময়দানে ছড়াইয়া পড়ে । তখন আল্লাহ্ তাআলা উহাদিগকে দুই মুষ্ঠির মধ্যে লইয়া বলেন, ইহাদিগের একাংশ নেককার এবং অন্য অংশ বদৃকার। এই কথা বলিয়া তিনি সকলকে ছাড়িয়া দিয়া আবার সকলকে দুই মুষ্ঠিতে ধারণপূর্বক বলেন, ইহাদিগের একাংশ জান্নাতী হইবে এবং অন্য অংশ প্রবেশ করিবে জাহান্নামে । এই হাদীসটি মওকুফ, সহীহের কাছাকাছি । (আল্লাহই ভাল জানেন ।) ইমাম আহমদ (র) ....আবূ নয্রাহ রো) হইতে বর্ণনা করেন। আবু নয্রাহ রো) বলেন, আবু আব্দুল্লাহ্ নামক এক সাহাবীকে তাহার বন্ধুরা রোগের সময় শুশ্বীঘা করিতে যাইয়া দেখেন যে, তিনি কাদিতেছেন। বন্ধুরা তাহাকে বলিল, তুমি কাদিতেছ কেন ? তোমাকে তো রাসূলুল্লাহ্ সো) বলিয়া গিয়াছেন যে, গৌফ ছোট রাখিবে এবং সেই অবস্থায় আমার সহিত মিলিত হইবে । এই কথার প্রেক্ষিতে সাহাবী তাহার বন্ধুদিগকে বলিল, কথা তো ঠিক কিন্তু আমাকে কীদাইতেছে যে বিষয়টি তাহা হইল এই যে, রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট আমি শুনিয়াছি “আল্লাহ্ তা'আলা সকল মানুষকে সৃষ্টি করার পর স্বয়ং সুষ্টিদ্ধয়ে উহাদিগকে ধারণপূর্বক ডান যুষ্ঠির প্রতি ইঙ্গিত করিয়া বলেন, ইহারা উহার জন্য (অর্থাৎ ইহারা জান্নাতী) এবং বাম মুষ্টির প্রতি ইঙ্গিত করিয়া বলেন, ইহারা উহার জন্য (অর্থাৎ ইহারা জাহান্নামী) । আর আমি কাহারো পরোয়া করি না।” অতএব আমি এই কথা ভাবিয়া কাদিতেছি যে, জানি না আল্লাহ্র মুষ্িদ্বয়ের কোন্ মৃষ্টিতে আমি ছিলাম । |
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।