Ibn Kathir — Ibn Kathir 10
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 পুত _. তাফসীরে ইব্‌ন কাছীর থেকে সাহায্য প্রার্থনা করিতে চাহিয়াছিলাম। কিন্তু আমি শুনিতে পাইয়াছিলাম যে, আপনি তাহাদিগকে লাঠি দ্বারা শাসন করিতেছেন এবং বলিতেছেন যে, বসিয়া পড়! হুযুর (সা) বলিলেন, আমার আশংকা হইতেছিল যে, তুমি যদি বৃত্ত হইতে বাহির হও ক 2 করিলেন, তুমি কি কিছু দেখিয়াছ? আমি বলিলাম, হ্যা, সাদা পোষাক পরিহিত কয়েকজন লোক দেখিয়াছি। হুযূর (সো) বলিলেন, উহারা নাসীবীনের জ্বিন। আমার নিকট উহারা খাদ্য চাহিয়াছে। আমি তাহাদিগকে হাড্ডি'ও গোবর দিয়াছি। আমি বলিলাম, হে আল্লাহর রাসূল! উহাতে তাহাদের কি লাভ হইবে? বলিলেন, তাহাদের হাত লাগার সাথে সাথে প্রতিটি হাড্ডি পূর্বের ন্যায় গোশৃতে পরিপূর্ণ হইয়া যাইবে। আর খাওয়ার পূর্বে যাহা ছিল গোবরে তাহা পাওয়া যাইবে । অতএব কেহ যেন হাড্ডি বা গোবর দ্বারা ইস্তিঞ্জা না করে। আরেক সূত্র 8 হাফিজ আবূ বকর বায়হাকী €র) ..... ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন। আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) বলেন, রাসূলুল্লাহ সো) একদিন আমাকে সাথে করিয়া লইয়া যান। অতঃপর তিনি বলেন $ পনেরজন জিন যাহারা পরস্পর চাচাতো ও ফুফাতো ভাই ছিল আজ রাত আমার কাছে কুরআন শ্রবণ করিবার জন্য আসিবে । অতঃপর আমি তাহার সাথে এক স্থানে গিয়া পৌঁছি। তিনি একটি বৃত্ত আঁকিয়া উহার মধ্যে আমাকে বসাইয়া রাখিয়া বলিলেন ঃ এই স্থান হইতে বাহির হইও না। আমি সারা রাত সেখানে কাটাইলাম। ফজরের সময় তিনি কিছু হাড্ডি, গোবর ও কয়লা হাতে লইয়া আমার নিকট আসিয়া বলিলেন, এই জিনিষগুলি কখনও ইস্তি্জায় ব্যবহার করিও না। রাসূলুল্লাহ (সা) যেই জায়গায় গিয়া ছিলেন সকাল বেলায় আমি সেই জায়গায় যাইয়া দেখি জায়গাটি এতই প্রশস্ত যে, সেখানে ঘাটটি উট অবস্থান করিতে পারিবে। ৃ (আরেক সূত্র) ইমাম বায়হাকী (র) ..... আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবৃন মাসউদ (রা) বলেন, জনের রজনীতে আমি মহানবী (সা) এর সাথে গিয়াছিলাম। হাজুন নামক স্থানে যাওযার পর তিনি একটি বৃত্ত আঁকিয়া আমাকে সেই বৃত্তের মধ্যে রাখিয়া তিনি জ্বিনদের নিকট গমন করেন। তাহারা হুযুর (সা)-এর চতুষ্পার্্বে জড়ো হয়। তাহাদের নেতা ওযারদান বলিল, ইহাদিগকে এদিক সরাইয়া আমি আপনাকে কষ্টমুক্ত করিয়া দিতেছি। হুযুর (সা) বলিলেন, আল্লাহর হাত হইতে কেউ আমাকে রক্ষা করিতে পারিবে না। (আরেক সূত্র) ইমাম আহমদ (র) ..... ইব্ন মাসউদ (রো) হইতে বর্ণনা করেন। ইব্‌ন মাসউদ (রা) বলেন ৪ জ্বিনের রজনীতে হুযূর (সা) আমাকে জিজ্ঞাসা করিলেন, তোমার কাছে কি পানি আছে? আমি বলিলাম, আমার কাছে পানি নাই বটে তবে এক

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।