001119115 সূরা আহ্কাফ | ২৩৯ আরেক সুত্র ইব্ন জারীর (র) ..... শামের অধিবাসী আবূ উসমান ইব্ন শায়বাহ খুযায়ী (র) হইতে বর্ণনা করিয়াছেন। আবু উসমান ইব্ন শায়বাহ খুযায়ী (র) বলেন ঃ আব্দুল্লাহ ইব্ন মাসউদ (রা) বলিয়াছেন যে, রাসূলুন্বাহ (সা) একদিন মক্কায় সাহাবীদিগকে বলিলেন ঃ জ্বিনদের কার্ধকলাপ দেখিবার জন্য যাহারা রাত্রে আমার সাথে যাইতে চাও চল । কিন্তু আমি ব্যতীত কেহ যায় নাই। তিনি আমাকে লইয়া মক্কার উচু স্থানে পৌছার পর নিজের পা দ্বারা একটি বৃত্ত আঁকিয়া “তুমি এইখানে বসিয়া থাক” বলিয়া তিনি চলিয়া গেলেন এবং এক স্থানে দাড়াইয়া কুরআন তিলাওয়াত করিতে শুরু করিলেন। তিলাওয়াতের আওয়াজ শুনিয়া অসংখ্য জিন তীহার চতুষ্পার্খে ভীড় করিয়া দাড়াইল। এমনকি আমি আর হুযুর (সা)-কে দেখিতে পাইলাম না এবং তিলাওয়াতের আওয়াজ শুনিতে পাইলাম না। অতঃপর আমি দেখিতে পাইলাম যে, আকাশের মেঘখণ্ডের ন্যায় তাহারা এদিক সেদিক ছুটিয়া যাইতে লাগিল । সেইখানে মাত্র অল্প কয়েকজন রহিয়া গেল । ফজরের সময় হুযূর (সা) অবসর হইয়া ব্যক্তিগত প্রয়োজন সারিয়া আমার নিকট ফিরিয়া আসিলেন। তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন অবশিষ্ট জ্বিনেরা কোথায়? আমি বলিলাম, এ তো উহারা এখানে । অতঃপর তিনি তাহাদিগকে কিছু হাড্ডি ও গোবর দিলেন । অতঃপর তিনি এই দুই বস্তু দ্বারা ইস্তিঞ্জা করিতে নিষেধ করিয়া দেন। ইমাম বায়হাকী দালায়েলে নবুওয়াতে এই হাদীসটি বর্ণনা করেন। ইসহাক ইবৃন রাহওয়াই রে) ..... ইবৃন মাসউদ (রা) হইতে এই হাদীসটি অবিকল বর্ণনা করেন। হাফিজ আবু নু'আইম (র) ..... ইবৃন মাসউদ (রো) হইতে অনুরূপ বর্ণনা করেন। (আরেক সুত্র) হাফিজ আবূ নআইম (র) ..... আব্দুল্লাহ ইব্ন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবৃন মাসউদ (রো) বলেন, “রাসূলুল্লাহ (সো) আমাকে সাথে লইয়া এক জায়গায় উপস্থিত হন। তিনি একটি বৃত্ত আঁকিয়া আমাকে বলিলেন, “তুমি ঠিক এই স্থানে দীড়াইয়া থাক। সাবধান! এই বৃত্ত হইতে বাহির হইবে না। অন্যথায় ধ্বংস হইয়া যাইবে ।” আরেক সুত্র £ ইব্ন জারীর (র) আব্দুল্লাহ ইবৃন আমর ইব্ন গায়লান সাকাফী (র) হইতে বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবৃন আমর ইব্ন গায়লান (র) ইব্ন মাসউদ (রা)-কে জিজ্ঞাসা করিলেন, শুনিয়াছি আপনি নাকি জ্বিন প্রতিনিধি দলের রাতে হুযূর (সা) এর সাথে উপস্থিত ছিলেন? তিনি বলিলেন, হ্যা । অতঃপর তিনি পূর্ণ হাদীসটি উল্লেখ করিয়া বলেন যে, নবী (সো) একটি বৃত্ত আকিয়া আমাকে বলিলেন, “তুমি এই বৃত্ত হইতে বাহির হইও না।” সকালে আসিয়া হুযূর (সা) আমাকে জিজ্ঞাসা করিলেন, “তুমি কি ঘুমাইয়াছিলে?” আমি বলিলাম, জি-না আল্লাহ্র শপথ! আমি কয়েকবারই লোকদের
— পৃষ্ঠা ২৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।