0০011191115 ২৩৮ তাফসীরে ইব্ন কাছীর (সা)-কে তাহাদের সম্পর্কে সংবাদ প্রদান করিয়াছিলেন । হইতে পারে যে, এই সংবাদ প্রথমবারে দেওয়া হইয়াছিল আর আমরা ইতিবাচক বর্ণনাকে নেতিবাচক বর্ণনার উপর : প্রাধান্য দিব। ইহাও হইতে পারে যে, যখন তাহারা কুরআন শ্রবণ করিতেছিল তখন রাসূলুল্লাহ (সা) টের পান নাই। বৃক্ষটি তাহাদের সমবেত হওয়ার সংবাদ প্রদান করে। (আল্লাহ সর্বজ্ঞ) । আবার ইহাও হইতে পারে যে, এই বর্ণনাটির সম্পর্ক পরবতীতে সংঘটিত ঘটনাসমূহের কোন একটির সাথে । হাফেজ বায়হাকী (র) বলেন, প্রথমবারে হুযুর (সা) জ্িনদেরকে দেখিতে পান নাই এবং তাহাদিগকে শুনাইবার উদ্দেশ্যে ও কুরআন পাঠ করেন নাই। আব্দুল্লাহ ইবন আব্বাসের বর্ণনাটি এই প্রথম ঘটনা সম্পর্কে । তবে ইহার পর জ্নরা হুযুর (সা)-এর নিকট আসিলে হুযূর (সা) তাহাদিগকে কুরআন পাঠ করিয়া শুনান এবং তাহাদিগকে আল্লাহর প্রতি দাওয়াত প্রদান করেন। আব্দুল্লাহ বিন মাসউদ (রা)-ও এই ধরনের বর্ণনা দিয়াছেন। আব্দুল্লাহ ইব্ন মাসউদের (র) বর্ণনাসমূহ ইমাম আহমদ (র) ..... আলকামা (র) হইতে বর্ণনা করেন। আলকামা (রর) বলেন যে, আমি আব্দুল্লাহ ইব্ন মাসউদ (রা)-কে জিজ্ঞাসা করিলাম, তোমাদের কেহ কি সেই রাতে রাসুলুল্লাহ সো)-এর সাথে ছিল? উত্তরে তিনি বলিলেন, না কেউ ছিলেন না। তবে এক রাতে আমরা হুযূর (সা)-কে মন্কায় হারাইয়া ফেলিলাম। তখন আমরা ভাবিলাম যে, হয়তো তিনি শক্রর কবলে পড়িয়াছেন, শত্রুরা হয়তো তাহাকে প্রতারিত করিয়াছে। আমরা সকলেই সন্ত্রস্ত হইয়া পড়িলাম। বড়ই অশান্তিতে আমরা সেই রাতটি অতিবাহিত করি। সুবহে সাদেকের সামান্য পূর্বে আমরা দেখিতে পাইলাম যে, তিনি জানাইলাম। তিনি বলিলেন, আমার নিকট জ্বিনদের একজন দূত আসিয়াছিল। তাহার সাথে গিয়া আমি জ্নদিগকে কুরআন পাঠ করিয়া শুনাইয়াছি। অতঃপর তিনি আমাদিগকে লইয়া গিয়া তাহাদের চিহ্ত ও আগুনের চিহ্ন দেখাইলেন। শা'বী (র) বলেন, তাহারা রাসূলুল্লাহ সা)-এর নিকট পাথেয় চাহিয়াছে। ফলে রাসূলুল্লাহ (সা) বলিলেন £ যেই হাড্ডির উপর আল্লাহর নাম উচ্চারণ করা হইবে উহা পূর্বের তুলনায় অধিক গোশতে পরিপূর্ণ হইয়া তোমাদের হস্তগত হইবে এবং মল ও গোবর তোমাদের পশুদের খাদ্য । অতএব হে মুসলমানগণ! তোমরা উহা দ্বারা ইস্তেঞ্জা করিও না। কারণ উহা তোমাদের ভাইদের খাদ্য ।” ইমাম মুসলিম (র) অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইব্ন জরীর (র) ..... উবাইদুল্লাহ (র) হইতে বর্ণনা করেন। উবাইদুল্লাহ্ (র) বলেন যে, আব্দুল্লাহ ইব্ন মাসউদ (রা) বলিয়াছেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে বলিতে শুনিয়াছি যে, “আমি হাজুন নামক স্থানে দাড়াইয়া জ্বিনদিগকে কুরআন শুনাইয়া রাত অতিবাহিত করিয়াছি।”
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।