0০011191115 সূরা আহ্কাফ ২৩৭ আমাকে কাহার হাতে সোপর্দ করিতেছ? দূরবর্তা কোন শক্রর হাতে যে আমাকে অক্ষম করিয়া দিবে, নাকি নিকটবর্তী কোন বন্ধুর হাতে যাহাকে তুমি আমার ব্যাপারে ক্ষমতা দান করিয়াছ? আমার প্রতি যদি তোমার ক্রোধ না থাকে তাহা হইলে এই বিপদাপদের জন্য আমার কোন পরোয়া নেই। তবে যদি তুমি আমাকে নিরাপদ রাখ তাহা হইলে অন্ধকার দূরীভূত হইয়াছে এবং ইহকাল ও পরকালের সবকিছুই সংশোধিত হইয়াছে তাহার উছিলায় পানাহ চাহিতেছি যে, তুমি আমার প্রতি তোমার ক্রোধ, অসস্তৃষ্টি নিন্দা নাযিল করিও না। তোমার সন্তুষ্টি আমার একান্ত প্রয়োজন । নেককাজ করা ও বদকাজ হইতে বাচিয়া থাকার ক্ষমতা তোমার-ই প্রদত্ত ।” রাবী বলেন, সেই সফর থেকে ফিরিবার পথে “নাখলাহ' নামক স্থানে রাসূলুল্লাহ (সা) রাত্রি যাপন করেন। সেই রাতেই নাসীবীনের জ্বিনেরা তাহার কুরআন তিলাওয়াত শ্রবণ করে। এই বর্ণনাটিই বিশুদ্ধ । তবে এই রাত্রে জ্নদের কুরাআন তিলাওয়াত শ্রবণের ব্যাপারে আপত্তি রহিয়াছে । কারণ ইব্ন আব্বাস (রা)-এর বর্ণনা দ্বারা প্রমাণিত হয় যে, জ্নিদের কুরআন শ্রবণের ঘটনাটি ওহী নাধিল হওয়ার প্রথম দিকে সংঘটিত হইয়াছে আর রাসূলুল্লাহ (সা)-এর তায়েফ সফর ছিল চাচা আবু তালিবের ইন্তিকালের পর, হিজরতের এক বৎসর বা দুই বৎসর পূর্বের ঘটনা । ইব্ন ইসহাক (র) ও অন্যরা এই মতই ব্যক্ত করিয়াছেন । | আবূ বকর ইবন আবূ শায়বা (র) ..... আব্দুল্লাহ ইব্ন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন। ইব্ন মাসউদ (রা) বলেন, হুযূর (সা) “নাখলাহ্* নামক স্থানে কুরআন তিলাওয়াত করিতেছিলেন। ইত্যবসরে জিন দল তথায় আগমন করে । কুরআন শুনিয়া তাহারা নিশ্চুপ হইয়া যায়। সংখ্যায় ছিল তাহারা নয়জন। তন্মধ্যে একজনের নাম যুবায়াহ। অতঃপর আল্লাহ তা'আলা এ 4| 1: ১১: 3 হইতে /১০ 95 পর্যন্ত নাযিল করেন। সুতরাং এই বর্ণনা আর আবুল্সাহ ইব্ন আব্বাসের পূর্বোন্লিখিত বর্ণনা দ্বারা 'বুঝা যায় যে, তখন জ্বিনদের উপস্থিতি সম্পর্কে হুযুর (সা) অবগত ছিলেন না। তখন তাহারা কুরআন শ্রবণ করিয়া নিজ সম্প্রদায়ের নিকট চলিয়া যায়। পরবতাঁতে প্রতিনিধিরূপে তাহারা দলে-দলে হুযুর (সা)-এর খেদমতে আসিতে থাকে । এই. সম্পর্কিত হাদীস ও বিভিন্ন বর্ণনা যথাস্থানে আলোচিত হইবে ইনশাল্লাহ্। ইমাম বুখারী ও মুসলিম (র) মা'আন ইব্ন আব্দুর রহমান (র) হইতে বর্ণনা করেন। মা'আন ইব্ন আব্দুর রহমান (র) বলেন £ আমি আমার আব্বাকে বলিতে শুনিয়াছি যে, আমি মাসরুককে জিজ্ঞাসা করিয়াছি- যেই রাত্রে জ্বিনেরা কুরআন শুনিয়াছে সেই রাত্রে রাসূলুল্লাহ (সা)-কে সেই সম্পর্কে কে সংবাদ দিয়াছিল? তিনি বলিলেন যে, তোমার পিতা ইবৃন মাসউদ (রা) বলিয়াছেন, একটি বৃক্ষ রাসূলুন্াহ
— পৃষ্ঠা ২৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।