0০011191115 ২৩০ তাফসীরে ইব্ন কাছীর আরবে নিয়ম ছিল যে, কোন পুরুষ বা মহিলাকে দূতরূপে কোথাও পাঠানো হইলে তাহাকে বলিয়া দেওয়া হইত, “খবরদার! আদ জাতির প্রতিনিধির ন্যায় করিও না।” তিরাঁমখ।, নাসায়ী এবং ইবৃন মাজাহতেও এই কাহিনী বর্ণিত হইয়াছে এবং ইহা পূর্বে সুরা আ'রাফে বার্ণত হইয়াছে। ইমাম আহমদ (র) ..... আয়িশা (র) হইতে বর্ণনা করেন, আয়িশা (রা) বলেন ঃ আমি রাসূলুল্লাহ (সা)-কে কখনও দীত বাহির করিয়া খিল খিল করিয়া হাসিতে দেখি নাই। তিনি মুচকি হাস্য করিতেন। তিনি আরো বলেন, আকাশে মেঘ দেখা দিলে কিংবা ঝড় প্রবাহিত হইলে তীহার চেহারা মোবারক চিন্তাযুক্ত মনে হইত । আমি একদিন জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহর রাসূল, মানুষ আকাশে মেঘ দেখিলে বৃষ্টির আশায় আনন্দিত হয়। কিন্তু আপনার চেহারায় চিন্তার ছাপ দেখিতে পাই । উত্তরে রাসূলুল্লাহ সো) বলিলেন 8 আয়িশা, এই মেঘ বা বায়ু আযাব বহন করিয়া আনিবে না এই ব্যাপারে আমি কি করিয়া আশ্বস্ত হইতে পারি? পূর্ব যুগের একটি জাতিকে কেবল বায়ু দ্বারাই ধ্বংস করা হইয়াছিল । একটি জাতি আযাববাহী মেঘ দেখিয়া বলিয়াছিল £ ইহা আমাদিগকে বৃষ্টি দান করিবে । বুখারী ও মুসলিম শরীফে এই হাদীসটি ইবন ওহব (র) সূত্রে বর্ণিত হইয়াছে। অপর একটি হাদীস 8 ইমাম আহমদ (র) ..... আয়িশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন। আয়িশা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) আকাশপ্রান্তে কোন মেঘ উঠিতে দেখিলে যাবতীয় কাজ ছাড়িয়া দিতেন, এমনকি সালাতরত থাকিলেও ৷ অতঃপর এই দোয়া পাঠ করিতেন £ $:8/- ১8 ০৯ 4১১০1 ০4।+11 “হে আল্লাহ ইহার অনিষ্ট হইতে আমি তোমার নিকট পানাহ চাই ।” অতঃপর আকাশ পরিষ্কার হইয়া গেলে তিনি আল্লাহ পাকের প্রশংসা করিতেন, আর বৃষ্টি বর্ষিত হইলে বলিতেন £ 11 (৪; “হে আল্লাহ মঙ্গলজনক বৃষ্টি দান কর।” অপর একটি হাদীস ঃ মুসলিম রে) স্বীয় সহীহ মুসলিমে আয়িশা রো) হইতে বর্ণনা করেন। আয়িশা রো) বলেন, ঝড়-তুফান শুরু হইলে নবী করীম (সা) বলিতেন ঃ ১১২৮০৭১০1০০ ভিত (4:৪৮১-১৬ ৮2051, ০1511 -517401 051055১0২5০ | “হে আল্লাহ! আমি তোমার নিকট উহার, উহার মধ্যে যাহা রহিয়াছে তাহার এবং উহা যাহা বহন করিয়া নিয়া আসিয়াছে তাহার মঙ্গল কামনা করিতেছি এবং উহার, উহার মধ্যে যাহা রহিয়াছে তাহার এবং উহা যাহা বহন করিয়া আনিয়াছে তাহার অনিষ্ট হইতে তোমার নিকট আশ্রয় চাই ।”
— পৃষ্ঠা ২২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।