Ibn Kathir — Ibn Kathir 10
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সুরা আহ্‌্কাফ ২২৯ অনুমতি চাইলে তিনি আমাকে ঘরে ঢুকিবার অনুমতি দিলেন । আমি সালাম বলিয়া হুযুরের খেদমতে উপস্থিত হইলাম । তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন, বনু তামীমের সাথে তোমার কোন মতবিরোধ ছিলো কি? আমি বলিলাম, হ্যা, তবে আমিই ছিলাম বিজয়ী । এই সফরে বনূ তামীমের এক অসহায় বৃদ্ধার সাথে আমার সাক্ষাৎ ঘটে । আপনার কাছে পৌছাইয়া দেওয়ার জন্য আবেদন করিলে তাহাকে লইয়া আপনার দরবারে আসিয়াছি। এ তো সে আপনার অপেক্ষায় দরজায় দাড়াইয়া আছে। হুযূর (সা) বলিলেন, তাহাকেও ভিতরে লইয়া আস। আমি তাহাকে ভিতরে লইয়া আসিলাম। আমি বলিলাম, হে আল্লাহ্র রাসূল! আপনি যদি ভালো মনে করেন তাহা হইলে বনু তামীম ও আমাদের মাঝে ব্যবধান সৃষ্টি করিয়া দিন। আমার এই কথা বৃদ্ধার আত্মমর্ধাদায় আঘাত হানিল এবং সে ক্ষিপ্ত হইয়া বলিয়া উঠিল, হুযুর! তাহা হইলে বিপদগ্রস্ত কোথায় আশ্রয় নিবে। আমি বলিলাম, আমার উপমা হইল যাহা আদে আওয়াল বলিয়াছিল। আমার বাহন জন্তু তাহার মৃত্যুকে বহন করিয়া নিয়া আসিয়াছে। আমি জানিতাম না যে, বৃদ্ধাটি আমার সাথে এমন শত্রুতা করিবে। আল্লাহ না করুন, আমি যেন আদ জাতির প্রতিনিধির ন্যায় হইয়া না যাই। রাসূলুল্লাহ (সা) আমাকে জিজ্ঞাসা করিলেন, আদ জাতির প্রতিনিধির ঘটনা কি? অথচ তিনি এই ব্যাপারে আমার চেয়ে অধিক অবগত ছিলেন । আমি বলিলাম, আদ জাতির জনবসতিতে তীব্র খাদ্য সংকট দেখা দিলে তাহারা কায়ল নামক একজন দূতকে কোন এক স্থানে প্রেরণ করেন। পথিমধ্যে লোকটি মুআবিয়া ইব্‌ন বকরের কাছে অবস্থান করিয়া মদপান ও জারাদাহ নামক তাহার দুই বাদীর গান বাজনায় এমনভাবে মত্ত হইয়া গেল যে, এইভাবে তাহার একমাস কাটিয়া যায়। একমাস অতিবাহিত হওয়ার পর লোকটি সেই স্থান ত্যাগ করিয়া জাবালে সাহারায় 'গিয়া উপস্থিত হয়। তঃপর সে বলিল, হে আল্লাহ! তুমি তো জানো আমি কোন রোগীর চিকিৎসা করিতে কিংবা কোন কয়েদীর মুক্তিপণ আদায় করিতে আসি নাই । ইলাহী! তুমি আদ জাতির অভাব দূর করিয়া দাও, তাহাদিগকে প্রয়োজনীয় পানি দান করো । মুহূর্ত পর আকাশে কয়েক খণ্ড কালো মেঘ দেখা দিল এবং তন্মধ্য হইতে এই আওয়াজ আসিল যে, ইহাদের মধ্য হইতে যাহা ইচ্ছা তুমি পছন্দ করিয়া নাও। লোকটি গাঢ় কালো বর্ণের মেঘ খণ্ডটি পছন্দ করিয়া লইল। অতঃপর আওয়াজ আসিল যে, এই মেঘখপ্ডকে গ্রহণ কর যাহা ছাই বানাইয়া সমূলে ধ্বংসকারী । আদ জাতির কেউ ধ্বংসের হাত হইতে রক্ষা পাইবে না। বর্ণনাকারী বলেন, আমি যতটুকু জানি তুফানের ভাগ্তার হইতে আমার হাতের এই আংটি পরিমাণ বাতাসই তাহাদিগকে সমূলে ধ্বংস করিয়া দিয়াছে। আবু ওয়ায়েল বলেন ঃ এই বর্ণনাটি যথার্থই সঠিক।

— পৃষ্ঠা ২২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।