Ibn Kathir — Ibn Kathir 10
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ' সুরা আহ্কাফ ২১৫ এই আয়াত এবং সূরা লোকমানের আয়াত ০০. এ *17-9$ এবং তাহার (শিশুর) দুধ ছাড়াইবে দুই বৎসরে এবং ৯51০4 ১১1৯৯ ১5599] ১৯ ১১551019119 ২2291 258 01 90 ১ আর মায়েরা তাহাদিগের সন্তানদিগকে পূর্ণ দুই বছর দুধ পান করাইবে, যে দুধ পানের মেয়াদ পূর্ণ করিতে চাহে" দ্বারা প্রমাণ করিয়াছেন যে, গর্ভধারণের নিম্ন মেয়াদ ছয় মাস। ইহা অত্যন্ত মজবুত ও সঠিক কথা । হযরত উসমান (রো) ও আরো অনেক সাহাবায়ে কিরাম এই মতের সাথে একমত পোষণ করিয়াছেন । মুহাম্মদ ইবন ইসহাক (র) মু'আম্মার ইবন আব্দুল্লাহ আলজুহানী (র) হইতে বর্ণনা করেন যে, সু'আম্মার ইবৃন আব্দুল্লাহ জুহানী (র) বলেন ঃ এক ব্যক্তি আমাদের জুহাইনা গোত্রের এক মহিলাকে বিবাহ করিল । অতঃপর ছয় মাস পূর্ণ হওয়া মাত্রই সে একটি সন্তান জন্ম দেয়। ফলে মহিলাটির স্বামী হযরত উসমান (রা)-কে ঘটনা সম্পর্কে অবহিত করেন। উসমান (রা) মহিলাটিকে ডাকিয়া পাঠাইলেন। মহিলাটি আসার জন্য প্রস্তুত হইলে তাহার বোন কাদিতে শুরু করিল। মহিলাটি বোনকে সান্ত্বনা দিয়া বলিল ঃ কাদিও না বোন। আন্রাহ্‌্র শপথ করিয়া বলি একমাত্র তিনি (স্বামী) ব্যতীত আল্লাহর সৃষ্টির অন্য কেউ আমার সাথে মিলিত হয় নাই। আমি কখনো কোন অপকর্ম করি নাই । তুমি চিন্তা করিও না। আল্লাহ তা'আলা আমার ব্যাপারে যাহা ভালো মনে করেন তাহাই সিদ্ধান্ত দিবেন। মহিলাটিকে উসমান (রা)-এর নিকট লইয়া আসার পর তিনি রজম করার নির্দেশ দিলেন। হযরত আলী (রা) এই সংবাদ শুনিয়া উসমান (রা)-এর নিকট আসিয়া বলিলেন, উসমান! আপনি ইহা কি করিতেছেন? বলিলেন, মহিলাটি বিবাহের ছয় মাস পরই সন্তান জন্ম দিয়াছে । ইহাতো অসম্ভব । এই কথা শুনিয়া আলী (রা) বলিলেন, খলীফাতুল মুসলিমীন, আপনি কি কুরআন পড়েন না? উত্তরে তিনি বলিলেনঃ হ্যা, পড়ি। আলী (রা) বলিলেন আপনি কি এই আয়াতটি পড়েন নাই? 145 ০956 41048 *1০০ গর্ভধারণ ও দুগ্ধ ছাড়াইবার মেয়াদ হইল ত্রিশ মাস) অন্য আয়াতে দুধ পান করাইবার মেয়াদ ০:০৫ ১৯৯ অর্থাৎ দুই বৎসর বলা হইয়াছে। সুতরাং বুঝা গেল, গর্ভধারণ আর দুগ্ধ পান করাইবার মেয়াদ একত্রে ত্রিশ মাস। সেখান থেকে দুগ্ধ পান করাইবার মেয়াদ যদি দুই বৎসর (২৪) মাস ধার্য করা হয়, তাহা হইলে গর্ভধারণের জন্যও থাকে ছয় মাস। অতএব কুরআন দ্বারাই যখন গর্ভধারণের মেয়াদ ছয় মাস প্রমাণিত হয়, তাহা হইলে কি করিয়া এই ভদ্র মহিলাকে ব্যভিচারের অভিযোগ অভিযুক্ত করা হলো ? বর্ণনাকারী বলেন £ এই কথা শুনিয়া হযরত উসমান (রা) বলিলেন, এই কথা যথার্থই সঠিক। আফসোস! আমি ইহা . বুঝিতে পারি নাই। যাও মহিলাটিকে জামার কাছে নিয়া.আস। লোকেরা পাইন যে, মহিলাটির কাজ শেষ করিয়া দেওয়া হইয়াছে। |

— পৃষ্ঠা ২১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।