0০011191115 ২২ তাফসীরে ইব্ন কাছীর ইমাম মালিক (র) ....আয়িশা (রা) হইতে বর্ণনা করেন। আয়িশা (রা) বলেন, হারিছ ইব্ন হিশাম (রা) রাসূলুল্লাহ্ (সা)-কে জিজ্ঞাসা করেন, হে আন্নাহ্্র রাসূল! আপনার প্রতি কিভাবে ওহী আসে ? জবাবে তিনি বলেন, কখনো ঘন্টা-ধ্বনির মত শব্দ করিয়া আসে, যাহা আমার নিকট ভীষণ ভারি অনুভূত হয়। ওহী নাযিল শেষ হইয়া গেলে উহা আমার মানসপটে গ্রথিত হয়। আবার কখনো কোন ফেরেশেতা মানব আকৃতিতে আসিয়া ওহী জানাইয়া যান। উহাও আমার স্মরণে উপস্থিত থাকে । আয়িশা (রা) বলেন, কখনো ওহী ভীষণ শীতের সময় নাযিল হইলে তিনি ঘামে ভিজিয়া যাইতেন। তাহার ললাট বাহিয়া ঘামের ফোটা টপ্ টপ্ করিয়া পড়িতে থাকিত। সহীহদ্বয় ইহা বর্ণনা করিয়াছে । তবে এখানে হুবহু বুখারীর বর্ণনা উদ্ধৃত করা হইয়াছে। তাবারানী (র) ....হারিছ ইবৃন হিশাম (রা) হইতে বর্ণনা করেন। হারিছ ইব্ন হিশাম (রো) রাসূলুল্লাহ্ (সা)-কে কিভাবে তাহার উপর ওহী নাযিল হয় এই প্রশ্ন করিলে তিনি বলেন, “ঘন্টা-ধ্বনির মত্ত শব্দ করিয়া ওহী নাধিল হয়। উহা আমার নিকট ভীষণ ভারি মালুম হয় । আর উহা আমার স্মরণে বদ্ধমূল থাকে । তবে কখনো কোন ফেরেশতা মানব আকৃতিতেও ওহী লইয়া আসেন। তিনি যাহা নাধিল করেন তাহা সব আমার স্মরণ থাকে । আহমদ (র) ...আব্দুন্নাহ্ ইবন আমর (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সো)-কে জিজ্ঞাসা করি যে, হে আল্লাহ্র রাসূল! ওহীর অনুভূতি কেমন? তিনি বলিলেন, জিঞ্জিরের ঝিন ঝিন শব্দ শুনিতে পাওয়ার পর আমি নীরব হইয়া থাকি। এই অবস্থায় ওহী অবতীর্ণ হয়। ওহী যখন নাধিল হয় তখন আমি ভীষণ এক ওজনের চাপ অনুভব করি । আমার মনে হয় হয়ত এখন আমার আত্মা নির্গত হইয়া যাইবে । একমাত্র আহমদ €ে) ইহা বর্ণনা করিয়াছেন। ইব্ন কাসীর বলেন, বুখারীর শরাহ গ্রন্থের প্রথম দিকে এই বিষয়ের উপর আমি বিস্তারিত আলোচনা করিয়াছি। তাহার পুনরাবৃত্তি নিম্প্রয়োজন। (সমস্ত প্রশংসা ও স্তুতি একমাত্র আল্লাহ্র 1) অতঃপর বলা হইয়াছে ঃ ০০১১| ৮৪০০০ ০১৮০৪ ও 0০41 আকাশমণ্লী ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহা তীহারই। অর্থাৎ সকল সৃষ্টি আল্লাহ্র ইবাদতে বাধ্য এবং মহাবিশ্বময় একমাত্র তাহারই রাজত্ব । সবকিছু তাহারই আদেশে পরিচালিত হয়। ১:০1 ০5 9%$ - তিনি সমুন্নত ও মহান। যথা অন্য আয়াতে বলা হইয়াছে, ০৮২১শ। ১:১৫]1 ৩৯ অর্থাৎ তিনি মহান ও সর্বোচ্চ মর্যাদাবান। আরো বলা হইয়াছে ঃ ১১৫ ৬1। 25 ও অর্থাৎ তিনিই তো সমুচ্চ, মহান। এই ধরনের বহু আয়াত রহিয়াছে। ইহার পর বলা হইয়াছে যে, বাসি (এ অর্থাৎ আকাশমপগুলী উর্ধ্বদেশ হইতে ভাঙ্গিয়া পড়িবার উপক্রম
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।