001119115 ১৯২ তাফসীরে ইব্ন কাছীর ইব্ন আবু হাতিম (র) বলেন, সুফিয়ান ছওরী রো) একদা মদীনা শরীফে আগমন করিয়া শুনিতে পাইলেন যে, মায়াফেরী (র) এমন কথা-বার্তা বলেন যাহা শুনিয়া লোকেরা হাসেন । ফলে তিনি তাহাকে বলিলেন ঃ ওহে শায়খ! আপনি কি জানেন না যে, এমন একদিন আসিবে যেদিন বাতিলরা ক্ষতিগ্রস্ত হইবে ? সুফিয়ান ছওরী (রা)-এর এই কথায় মায়াফেরী রে) খুবই প্রভাবিত হইলেন। তিনি মৃত্যু পর্যন্ত এই মুল্যবান উপদেশটি ভুলেন নাই । অতঃপর আল্লাহ্ তা'আলা বলেন £ +25.2 2 এ৫ এ১৩ এবং প্রত্যেক সম্প্রদায়কে ভয়ে নতজানু দেখিবে অর্থাৎ কিয়ামতের দিন প্রতিটি মানুষই ভয়ে নতজানু হইয়া পড়িবে। এই অবস্থা তখন হইবে যখন জাহান্নামকে সম্মুখে উপস্থিত করা হইবে৷ এমনকি খলীলুল্লাহ্ ইবরাহীম (আট) ও রূহুল্লাহ্ ঈসা (আ) বিহ্বল চিত্তে নাফসী নাফসী বলিতে থাকিবেন। তাহারা স্পষ্ট বলিয়া দিবেন যে, “হে আল্লাহ! আজ আমরা নিজের মুক্তি ছাড়া আর কিছুই চাই না।' হযরত ঈসা (আ) বলিবেন, “আল্লাহ আমি আজ তোমার নিকট স্নেহময়ী জননী মরিয়ম (আ)-এর জন্যও কিছু চাই না, তুমি কেবল আমাকে বাচাও। £ 50 1 £ -এর ব্যাখ্যায় মুজাহিদ, কা'ব আহবার ও হাসান বসরী রে) বলেন £ “প্রতিটি মানুষ সেই দিন হাটু গাড়িয়া নত হইয়া থাকিবে ।” ইকরিমা রো) বলেন £ “প্রতিটি উম্মত কিয়ামতের ময়দানে পৃথক পৃথক অবস্থান করিবে ।” প্রথম ব্যাখ্যাটিই অধিক উত্তম । ইব্ন আবূ হাতিম রে) ..... আব্দুল্লাহ বিন বাবাহ রো) হইতে বর্ণনা করেন, আব্দুল্লাহ্ ইবৃন বাবাহ (র) বলেন যে, রাসূলুন্নাহ্ (সা) বলিয়াছেন £ “আমি যেন তোমাদিগকে দোযখের নিকট নতজানু অবস্থায় দেখিতে পাইতেছি।” ইসমাঈল ইব্ন আবূ কাফি” রে) ..... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন । আবু হুরায়রা (রা) বলেন $ নবী করীম (সা) একটি হাদীসাংশে বলিয়াছেন $ অতঃপর লোকেরা পৃথক হইয়া যাইবে এবং প্রত্যেকে নতজানু হইয়া পড়িবে ৬০5211৫8282 241 4৫ ১৪ (63055 এ 'এবং তুমি প্রত্যেক জাতিকে নতজানু দেখিবে এবং প্রত্যেক জাতিকে তাহার কিতাবের দিকে. আহ্বান করা হইবে ।” আয়াত দ্বারা এই কথাটিই বুঝানো হইয়াছে । এই হাদীসে আয়াতটির উভয় ব্যাখ্যার মিলন ঘটানো হইয়াছে। দুই ব্যাখ্যার ০77 -88 9.5. 62৮১5. লি তে আজ কয় রীনা টপ হবে ৪
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।