Ibn Kathir — Ibn Kathir 10
/ ৭৫৩
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ১৬২ তাফসীরে ইব্‌ন কাছীর অতঃপর ইব্‌ন আসাকির (র) ..... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন ঃ উযাইর নবী ছিলেন কিনা আমি জানি না এবং ইহাও জানি না যে, তুব্বা অভিশপ্ত ছিলেন কিনা? : অতঃপর তিনি তৃব্বাকে গালি বা অভিশাপ দিতে নিষেধ করিয়া যেসব বর্ণনা আসিয়াছে তিনি তাহা উদ্ধৃত করেন। শীঘ্রই ইনশাআল্লাহ্‌ উহা আলোচিত হইবে । মূলত ব্যাপারটি আন্মাহ্‌ই ভাল জানেন । তিনি কাফির ছিলেন। পরে ইসলাম গ্রহণ করিয়াছেন এবং তিনি তদানীন্তন ইয়াহুদী পাদ্রীদের হাতে হযরত মুসা কলীমুল্লাহ্র দীন কবুল করিয়াছেন । সেই যুগে উহাই ছিল সত্য ধর্ম। উহা ছিল প্রাক-মাসিহী যুগ। জুরহমদের যুগে তিনি হজ্জব্রত পালন করেন এবং কাবা ঘরকে রেশমের কালো পর্দী দ্বারা আচ্ছাদিত করেন। অতঃপর উহার সন্নিহিত স্থানে ছয় হাজার উট কুরবানী করেন। এইভাবে তিনি কাবা ঘরকে অত্যন্ত মর্যাদা প্রদান করেন। অতঃপর তিনি ইয়ামান প্রত্যাবর্তন করেন। হাফিজ ইব্ন আসাকির বিভিন্ন সূত্রে এই সম্পর্কে সুবিস্তৃত বর্ণনা প্রদান করেন। তিনি উবাই ইব্‌ন কা'ব, আবদুল্লাহ ইব্‌ন সালাম, আবদুল্লাহ্‌ ইব্ন আব্বাস (রা) ও কা'ব আল আহবারের সূত্রে বর্ণনাগুলি সংগ্রহ করেন। কা'ব আল আহবার ও আবদুল্লাহ ইবৃন সালামই এই সকল বর্ণনার মূল সূত্র। আবদুল্লাহ্‌ ইব্‌ন সালাম (রো) অত্যন্ত নির্ভরযোগ্য ও বিজ্ঞ ব্যক্তি। ওয়াদার ইব্‌ন মুনাব্বাহ ও মুহাম্মদ ইব্‌ন ইসহাকও সীরাত গ্রন্থে অনুরূপ বর্ণনা উদ্ধৃত করেন। দীর্ঘ বহুকালের বর্ণনা পরম্পরায় পরিশেষে ইব্‌ন আসাকিরের কাহিনীতে কিছু সংমিশ্রণ ঘটিয়াছে। কুরআন পাকে যে তুব্বার কওমের ' কাহিনীর দিকে ইঙ্গিত করা হইয়াছে তাহাতে উক্ত তুব্বার কওমের সবাই সত্যধর্ম গ্রহণ করিয়াছে । উক্ত তুব্বার কওম পরবর্তীকালে বিভ্রান্ত হইয়া অগ্নি পূজা ও প্রতিমা পূজায় লিপ্ত হইয়াছিল । ফলে আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে শাস্তি প্রদান করেন। সূরা সাবায় উহা বর্ণিত হইয়াছে এবং সেখানে সবিস্তারে আলোচিত হইয়াছে । (সকল প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহ্‌র জন্য 1) সাঈদ ইব্ন জুবাইর (র) বলেন ঃ তৃববা কা'বা ঘরকে বন্ত্রাচ্ছাদিত করিয়াছেন । তাই সাঈদ তাহাকে গালি দিতে নিষেধ করিতেন । এই তৃব্বা হইলেন মধ্যবতীকালীন তুব্বা। তাহার নাম ছিল আসআদ আবু কুরাইব ইব্‌ন মালদিকাবার ইয়ামানী । কথিত আছে, তিনি তিনশত ছাব্বিশ বৎসর রাজত্‌ করেন। হিময়ারী শাসকদের অন্য কেহই এইরূপ দীর্ঘকাল শাসন করেন নাই । রাসূলুল্লাহ্‌ (সা)-এর আবির্ভাবের প্রায় সাত শত বৎসর পূর্বে তিনি মারা যান। কথিত আছে যে, মদীনার ইয়াহুদী পান্রীদ্বয় যখন তুব্বাকে জানাইলেন যে, এই আখেরী যমানার নবী হিজরত করিয়া আসিয়া ঠাই নেবেন এবং তাহার নাম হইবে

— পৃষ্ঠা ১৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।