0০011191115 ১৬০ ৃ তাফসীরে ইব্ন কাছীর ৩৭. শ্রেষ্ঠ কি উহারা, না তুব্বা সম্প্রদায় ও ইহাদিগের পূর্ববর্তীরা? আমি ইহাদিগকে ধ্বংস করিয়াছিলাম, অবশ্যই উহারা ছিল অপরাধী । তাফসীর ঃ আল্লাহ্ পাক মুশরিকদের ভ্রান্ত ধারণার প্রতিবাদস্বরূপ বলেন ঃ তাহারা পুনরুথান ও পরকালকে অস্বীকার করে এবং তাহারা ভাবে, এই পার্থিব জীবনই শেষ জীবন এবং এই মৃত্যুর পর আর কোন জীবন নাই, পুনরুথান ও হাশর-নশর বলিতে কিছুই নাই । তাহারা প্রমাণস্বরূপ বলে, তাহাদের মৃত পূর্ব পুরুষরা কেহই ফিরিয়া আসে নাই। যদি পুনজীবিন সত্যই হয় তাহা হইলে 8 ০৪১--০14 31035025155 অর্থাৎ আমাদের বাপ দাদাগণকে ফিরাইয়া আন, তাহা হইলে তোমার কথার সত্যতা প্রমাণিত হইবে । | মূলত ইহা একটি ভ্রান্ত যুক্তি। ইহা একটি ভিত্তিহীন সংশয় । কারণ পুনরুথান বা পুনজীবিন লাভ ইহকালে ঘটিবে না, ঘটিবে পরকালে । বরং পার্থিব জীবন ধারার পরিসমাপ্তি, পৃথিবী ধ্বংস ও বিলুপ্ত হওয়ার পর সেই নতুন জীবনধারা শুরু হইবে। আল্লাহ্ তা'আলা নতুনভাবে জগত ও জীবনের পুনর্বিন্যাস ঘটাইবেন। তখন তিনি জালিমগণকে জাহান্নামের কাষ্ঠ বানাইবেন। সেদিন এই উম্মত মানব জাতির ব্যাপারে সাক্ষ্য প্রদান করিবে ও তাহাদের রাসূল তাহাদের ব্যাপারে সাক্ষ্য প্রদান করিবেন। অতঃপর আন্মাহ্ তা'আলা তাহাদিগকে কঠোরভাবে হুশিয়ার ও সতর্ক করার জন্য বলেন, অতীতে যে সকল সম্প্রদায় তাহাদের মত পরকাল অস্বীকার করে ও কুফরে লিপ্ত হইয়াছে, যেমন তুব্বা সম্প্রদায় এবং তাহারা সাবিঈ ছিল। তাহাদিগকে আন্াহ্ তা'আলা ধ্বংস করিয়াছেন। তাহাদের শহর ও জনপদ উহার সৌধরাজিসহ বিধ্বস্ত করিয়াছেন এবং তাহাদিগকে ছিন্ন-বিচ্ছিন্ন করিয়া সর্বত্র ছড়াইয়া রাখিয়াছেন। সুরা সাবায় ইহা আলোচিত হইয়াছে । তাহারা এই মুশরিকদের মত পরকালকে অস্বীকার করিয়াছিল । সুতরাং তাহাদের সহিত ইহাদের সাদৃশ্য বিদ্যমান । | তুব্বা সম্প্রদায় আরবের কাহতান গোত্রের লোক ছিল। যেরূপ ইহারা আদনান গোত্রের লোক । তারা মূলত হিময়ারী ও সাবিঈ ছিল। তাহাদের যিনি বাদশাহ হইবেন তাহার উপাধি ছিল তুব্বা। যেমন পারস্য সম্রাটের উপাধি ছিল খসরু ও রোম সম্রাটদের উপাধি ছিল কায়সার এবং মিসরের কাফির অধিপতিদের উপাধি ছিল ফিরআউন। তেমনি আবিসিনিয়ার সম্রাটের উপাধি ছিল নাজ্জাশী ৷ এইগুলি ছিল বিভিন্ন অধিপতির স্বতন্ত্র পরিচয়বাহী খেতাব । ঘটনাক্রমে কোন এক তুব্বা একবার ইয়ামান হইতে দিথ্বিজয়ে বাহির হইলেন : এমনকি তিনি সমরকন্দ পর্যন্ত জয় করিলেন। ফলে তাহার সাম্রাজ্য শক্তিশালী হইল । সাম্রাজ্যের পরিধি সুবিস্তৃত হইল । বিশাল সৈন্য বাহিনী সৃষ্টি হইল। বহু শহর ও জনপদ
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।