001119115 সূরা দুখান ূ ১৪৫ ইব্ন জারীর (র) .....আবু মালিক আশ'আরী (রা) হইতে 'বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন- নিশ্চয় তোমাদের প্রভু তোমাদিগকে তিনটি ব্যাপারে সতর্ক করেন। তাহা হইল, আদ্ দুখান যাহা মুমিনের জন্য ঠান্ডার ন্যায় হইবে ও কাফিরের নাকে কানে ঢুকিয়া অস্থির করিয়া তোলে । তাবরানী মুহাম্মদ ইবৃন ইসমাঈল ইব্ন আইয়াশ (র) হইতে ইহা বর্ণনা করেন। এই সনদটি উত্তম। ইব্ন আবূ হাতিম (র) .....আবু সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সো) বলিলেন £ মানুষের উপর দিয়া ধুসর প্রবাহিত হইবে মু'মিনগণ উহার ফলে ঠাণ্তীগ্রস্ত হইবে ও কাফিরগণের কানে ঢুকিয়া এফোড় ওফৌড় করিবে । সাঈদ ইবৃন আবদা (র) আবু সাঈদ খুদরী (রা) হইতে মওকুফ হাদীসরূপে ইহা বর্ণনা করেন। সাঈদ ইব্ন আওফ (র) হাসান (র) হইতে অনুরূপ বর্ণনা করেন। ইব্ন আবূ হাতিম (র) ..... হযরত আলী (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন 3 দুখান-এর আয়াতটি-__মু'মিনগণকে ঠাণ্তাগ্রস্ত এবং কাফিরগণকে ধোয়াচ্ছ্ন করিয়া শরীর ঝলসাইয়া দিবে । ইবৃন জারীর (র) ..... ইব্ন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন ধোয়া নির্গত হইয়া মু'মিনগণকে সর্দিপ্রস্ত করিবে এবং কাফির ও মুনাফিকগণকে কানে প্রবিষ্ঠ হইয়া তাহাদিগকে অস্থির করিবে । এমনকি তাহারা ঝলসানো মাংসপিণ্ডে পরিণত হইবে । ইব্ন জারীর (র) ..... আবদুল্লাহ ইব্ন আবু মুলায়কা (র) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন £ একদিন সকালে আমি হযরত ইব্ন আব্বাস (রা)-এর নিকট উপস্থিত হইলাম । তখন তিনি বলিলেন , আমি রাত্রিতে নিদ্রা যাই নাই । আমি বলিলাম, কেন? তিনি বলিলেন, সকলেই বলিয়াছে যে, লেজুড় বিশিষ্ট নক্ষত্রের উদয় ঘটিয়াছে। তাই আমি শংকিত যে, উহাই হয়ত সেই দুখান যাহা আত্মপ্রকাশ করিয়াছে। এই দুর্ভাবনায় সারারাত আমার ঘুম হয় নাই। ইব্ন আবু হাতিম (র) ..... ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন। ইব্ন আব্বাস (রা) সম্পর্কিত এই বর্ণনাটি বিশুদ্ধ। তিনি কুরআনের অন্যতম ব্যাখ্যাতা ও উম্মতের মুখপাত্র । এই অভিমতের সামনে বহু সাহাবা ও তাবেঈ বেশ কিছু সহীহ্ ও হাসান, মারফু হাদীস বর্ণনা করিয়াছেন । সেই সব বর্ণনা নিশ্চিত ও সুস্পষ্টভাবে প্রমাণ করে যে, খর নি্মনের ব্যাপারটি ঘটিত হয় নাই, বরং ঘটিতব্য। কুরআনের প্রকাশ্য অর্থও তাহাই বলে । যেমন ঃ ১8503550550 ৮203 17$2 ১৪2/অনত্তর সেই দিনের অপেক্ষা কর যেদিন আকাশের বুক হইতে সুস্পষ্ট ধুম নির্গত হইবে। এই বক্তব্য অত্যন্ত পরিষ্কার এবং সকলে ইহা বুঝিতে পারে। পক্ষান্তরে ইব্ন মাসউদ (রা) যে ব্যাখ্যা প্রদান করিয়াছেন, উহা তাহার নিজস্ব ধারণা সৃষ্ট ব্যাখ্যা । উর উহারই প্রতিফলন ঘটিয়াছে। ইবুনে কাছীর ১০ম খণ্ড--১৯
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।