0০011191115 সূরা দুখান ১৪৩ অর্থাৎ বদরের দিবসে । অতঃপর ইব্ন মাসউদ (রা) বলেন, পীচটি এইরূপ দিন অতিক্রান্ত হইয়াছে ৪ দুখান, রূম, কামার, লিযাম ও বাতৃশাহ ৷ এই হাদীসটি সহীহদ্য়ে উদ্ধৃত হইয়াছে । ইমাম আহমদ রে) তাহার মসনাদেও উদ্ধাত করেন। ইমাম তিরমিযী ও ইমাম নাসায়ী (র) তাহাদের তাফসীর অধ্যায়ে ইহা উদ্ধৃত করেন। আ'মাশ (র) হইতে বিভিন্ন সূত্রে ইবুন জারীর ও ইবন আবু হাতিম (র) হাদীসটি বর্ণনা করেন। ইব্ন মাসউদ (রা) আয়াতটির এই ব্যাখ্যাই বলিয়াছেন, সে দুখান বা ধোয়া নির্গত হবার দিনটি অতিক্রান্ত হইয়াছে । তাহার এই মতের সহিত এক্যমত পোষণ করেন মুজাহিদ, আবুল আলিয়া, ইবরাহীম নখয়ী, যাহহাক, আতিয়া, আউফ (র) প্রমুখ । ইবৃন জারীর (র) এই মত পছন্দ.করিয়াছেন। উক্ত আয়াতের ব্যাখ্যা প্রসংগে ইবন আবু হাতিম (র) ..... আবদুর রহমান আল আরাজ (র) হইতে বর্ণনা করেন । সেই দিনটি হইল মক্কা বিজয়ের দিন । বর্ণনাটি খুবই গরীব; বরং মুনকার । অন্যদের মতে 'দুখান' অতিক্রান্ত হয় নাই: বরং উহা কিয়ামতের অন্যতম নির্দশন। আবু মুরায়হার হাদীসে ইহা আগেই বর্ণিত হইয়াছে । হুযায়ফা ইব্ন উসায়েদ গিফারী (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) আমাদের নিকট আরাফাত হইতে তাশরীফ আনিলেন। আমাদের ভিতর তখন কিয়ামত সম্পর্কে আলোচনা চলিতেছিল। তখন রাসূলুল্লাহ (সা) বলিলেন- যতক্ষণ পর্যন্ত দশটি নির্দশন না দেখিবে ততক্ষণ কিয়ামত হইবে না। পশ্চিম দিক হইতে সূর্যোদয়, ধোয়া নির্গত হওয়া, দাব্বাতুল আরদের আবির্ভাব, ইয়াজুজ-মাজুজের আগমন, ঈসা ইব্ন মরিয়মের প্রত্যাবর্তন, দাজ্জালের অভ্যুদয়, তিনটি সূর্প্রহণ- পাশ্চাত্যে চন্দ্র সূর্য গ্রহণ, প্রাচ্যে চন্দ সূর্য গ্রহণ ও মধ্যপ্রাচ্যে চন্দ্র সূর্য গ্রহণ, এডেন হইতে আগুন বাহির হইয়া মানুষকে বিতাড়ন ও সমবেতকরণ এবং মানুষের যেখানে নিশিযাপন হইবে, সেখানে নিশিযাপন ও মানুষ যেখানে বিশ্রাম নিবে সেখানে তাহাদের সংগে অবস্থান। চিট রা রসিক পারার জিয়া পরিহরাজে না ররর সহীহদ্বয়ে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (সা) ইব্ন সাইয়্যাদের উদ্দেশ্যে বলেন £ আমি একটি বিষয় গোপন রাখিয়াছি বল, সেইটি কি? সে বলিল, দুখ, তখন রাসূলুল্লাহ সো) বলিলেন, লাঞ্ছিত হও, তুই তোর স্থান হইতে অতিক্রম করিতে পারিবে না। অতঃপর রাসূলুল্লাহ (সা) বলিলেন, আমি আমার অন্তরে গোপন রাখিয়া দিলাম। 862 4০:40 ০20615:90 আয়াভটিতে উহাই ইংগিত প্রদান করা হইয়াছে। অর্থাৎ উহা ঘটে নাই, ঘটিবে এবং উহার অপেক্ষায় থাকিতে হইবে ।
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।