0০011191115 ১২০ তাফসীরে ইব্ন কাছীর ৬০. আমি ইচ্ছা করিলে তোমাদিগের মধ্যে হইতে ফেরেশতা সৃষ্টি করিতে ৬১. ঈসা তো কিয়ামতের নিদর্শন; সুতরাং তোমরা কিয়ামতে সন্দেহ পোষণ করিও না এবং আমাকে অনুসরণ কর । ইহাই সরল পথ । ৬২. শয়তান যেন তোমাদিগকে কিছুতেই নিবৃত্ত না করে, সে তো তোমাদিগের প্রকাশ্য শঞু ৷ ৬৩. ঈসা যখন স্পষ্ট নিদর্শনসহ আসিল, সে বলিয়াছিল; “আমি তো তোমাদিগের নিকট আসিয়াছি প্রজ্ঞাসহ এবং তোমরা যে বিষয়ে মতভেদ করিতেছ, তাহা স্পষ্ট করিয়া দিবার জন্য । সুতরাং তোমরা আল্লাহ্কে ভয় কর এবং আমার অনুসরণ কর। ৬৪. “আল্লাহই তো আমার প্রতিপালক এবং তোমাদিগেরও প্রতিপালক । অতএব তাহার ইবাদত কর, ইহাই সরল পথ ।" ৬৫. অতঃপর উহাদিগের কতিপয় দল মতানৈক্য সৃষ্টি করিল। সুতরাং জালিমদের জন্য দুর্ভোগ মর্মন্তদ দিবসের শাস্তির! তাফসীর £ এইখানে আল্লাহ্ তা'আলা কুরাইশদের কুফরী, সত্যদ্ৰোহীতা ও বাদানুবাদের বিবরণ প্রদান করিয়া বলিতেছেন ঃ ১১০০০ 45 এ উঠি ৪০০১৮ ০৮5৮, 'অর্থাৎ যখন মারয়াম-তনয়ের দৃষ্টান্ত উপস্থিত করা হয় তখন (হে মুহাম্মদ!) তোমার সম্প্রদায় শোরগোল আরম করিয়া দেয়। ইব্ন আব্বাস (রা), মুজাহিদ, ইকরিমা, সুদ্দী ও যাহ্হাক (র) হইতে একাধিক রাবী বর্ণনা করেন যে, আলোচ্য আয়াতে ০১... অর্থ ১১৫০5 অর্থাৎ তাহারা অবাক হইয়া হাসি-তামাশা শুরু করিয়া দেয়। কাতাদা (র) বলেন, তাহারা ভীত-সন্ত্স্ত হইয়া পড়ে ও হাসি-তামাশা শুরু করে। ইবরাহীম নাখয়ী (র) বলেন, ১০৬০3 অর্থ ০১-৯০১ অর্থাৎ তাহারা মুখ ফিরাইয়া নেয়। | মুহাম্মদ ইব্ন ইসহাক (র) সীরাত গ্রন্থে লিখেন যে, রাসূলুল্লাহ্ (সা) একদিন অলীদ ইব্ন মুগীরার সঙ্গে মসজিদে বসিয়াছিলেন। কিছুক্ষণ পর নযর ইবৃন হারিছ আসিয়া তথায় উপস্থিত হয়। মজলিসে তখন কুরাইশদের আরো কিছু লোক উপস্থিত ছিল। রাসূলুল্লাহ্ (সা) তাহাদের উদ্দেশ্যে মূর্তিপূজা সম্পর্কে কথা বলেন এবং যুক্তি দিয়া নযর ইব্ন হারিছকে নিরুত্তর করিয়া দেন। অতঃপর 40105১০০১০৯ 29 53550 144125%1 4৯ ৮৯ এই আয়াতটি তিলাওয়াত করিয়া সকলকে শুনান। অতঃপর রাসূলুল্লাহ্ সো) উঠিয়া চলিয়া যান।
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।