Ibn Kathir — Ibn Kathir 8
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

00171121715 সুরা আন-নূর ৮৭ তিনি বললেন, শিষ্টাচার তো একেবারেই পরিত্যক্ত হইয়াছে। আতা ইব্‌ন আবূ রাবাহ (র) বলেন, আমি জিজ্ঞাসা করিলাম, আমার এমন ইয়াতীম ভগ্নিদের নিকট আসিতেও কি অনুমতি লইব, যাহারা আমার একই ঘরে বাস করে । তিনি বলিলেন, হা। আবার প্রশ্ন করিলাম, কিন্তু তিনি তখনও অস্বীকার করিলেন এবং বলিলেন, তুমি কি তাহাকে উলংগ দেখিতে চাও? আমি বলিলাম, না। তিনি বলিলেন, তাহা হইলে তুমি অনুমতি লইয়া প্রবেশ কর। আমি আবারও তাহাকে প্রশ্ন করিলে এইবার তিনি আমাকে ধমক দিয়া বলিলেন, তুমি কি আল্লাহ্‌র আদেশের অনুকরণ করিতে চাও না? আমি বলিলাম, জী হা। তখন তিনি বলিলেন, তাহা হইলে তুমি অনুমতি গ্রহণ কর। ইব্‌ন জুরাইজ (র) বলেন, ইব্‌ন তাউস (র) তাহার পিতা হইতে বর্ণনা করেন তিনি বলেন, যেই সমস্ত স্ত্রীলোক আমার জন্য হারাম তাহাদের গোপনস্থান দেখা অপেক্ষা অধিক ঘৃণিত বস্তু আমার অন্য আর কিছুই নহে। এবং এই বিষয়ে তিনি অত্যধিক কঠোরতা অবলম্বন করিতেন। ইব্‌ন জুয়াইজ (র) বলেন, যুহরী রে) ..... হযরত ইব্‌ন মাস্উ্দ (রা) হইতে বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, তোমাদের আম্মাগণের নিকট প্রবেশ করিতেও তোমাদের অনুমতি গ্রহণ করা জরুরী । ইব্‌ন জুয়াইজ (র) বলেন, একবার আমি আতা (র)-কে জিজ্ঞাসা করিলাম, স্ত্রীর নিকট প্রবেশ করিতেও কি অনুমতি গ্রহণ করিতে হইবে? তিনি বলিলেন, না। ইব্‌ন কাসীর রে) বলেন, স্ত্রীর কাছে প্রবেশ করিতে অনুমতি লইতে হইবে না এর অর্থ হইল, ইহা ওয়াজিব নহে। অবশ্য আকম্মিকভাবে স্ত্রীর কাছে যাওয়া সমীচীন নহে। তাহার নিকট প্রবেশ করিবার পূর্বে তাহাকে অবগত করা উত্তম। কারণ তাহাকে অবগত না করিয়া প্রবেশ করিলে অবাঞ্চিত অবস্থায়ও তাহাকে দেখা যাইতে পারে । আবু জা“ফর ইবৃন জরীর (র) বলেন, কাসিম (র) ..... আবদুল্লাহ্‌ ইবৃন যায়নাব (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, আবদুল্রাহ্‌ ইবৃন মাসউদ (রা) তাহার প্রয়োজন সারিয়া দরজার কাছে আসিতে তিনি গলা পরিষ্কার শব্দ করিয়া থুথু ফেলিতেন। যেন তিনি আমাদের কাহাকেও তীহার অপছন্দীয় কাজে লিগ্ত না দেখিতে পান। রিওয়ায়েতটি সম্পূর্ণ বিশুদ্ধ। ইবন আবূ হাতিম (রা) বলেন, আহমাদ ইব্‌ন সিনান ওয়াসিতী (র) হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত, তিনি বলেন, হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) যখন ঘরে প্রবেশ করিতে ইচ্ছা করিতেন, তখন তিনি অনুমতি চাহিতেন, কথা বলিতেন ও উচ্চস্বরে আলাপ করিতেন। মুজাহিদ (র) 1১০০০ এর অর্থ করেন, | ১৯ *৯*7 অর্থাৎ গলা পরিস্কার করিবার শব্দ করিবে। ইমাম আহমাদ (রে) বলেন, যখন কেহ নিজ ঘরে প্রবেশ করিতে যাইবেন, তখন তাহার পক্ষে গলা পরিষ্কার করিবার শব্দ করিয়া কিংবা জুতার শব্দ করা উত্তম। এই কারণেই বুখারী শরীফে রাসূলুল্লাহ্‌ (সা) হইতে বর্ণিত হইয়াছে, “কোন ব্যক্তি যেন ভ্রমণ

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।